ইরান থেকে ফের তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা, পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
ইরান থেকে আবারও তুরস্কের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তুর্কি সরকার। সোমবার (৯ মার্চ) এ তথ্য প্রকাশ করেছে আল জাজিরা ও এএফপি।

পূর্ব ভূমধ্যসাগরে ন্যাটোর বিমান প্রতিরক্ষা বাহিনী ইরান থেকে ছোড়া দ্বিতীয় একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে বলে জানানো হয়েছে। ক্ষেপণাস্ত্রটি তুরস্কের আকাশসীমায় প্রবেশ করেছিল।

এ বিষয়ে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে জানায়, ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের আকাশসীমায় প্রবেশের সময় প্রতিহত করা হয়েছে। দেশের ভূখণ্ড ও আকাশসীমা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এবং এ বিষয়ে কোনো ধরনের সিদ্ধান্তহীনতা থাকবে না বলেও উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, তুরস্ক প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে গুরুত্ব দেয়। তবে দেশের ভূখণ্ড ও আকাশসীমার বিরুদ্ধে যেকোনো হুমকির ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তারা প্রস্তুত।

এর আগে গত সপ্তাহে তুরস্ক অভিযোগ করেছিল, ইরান তাদের ভূখণ্ডের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে ইরানের সেনাবাহিনী ওই অভিযোগ অস্বীকার করেছে।
 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং