গাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
দেশের প্রতিটি শিশুকে টিকার আওতায় এনে একটি নিরাপদ ও সুস্থ প্রজন্ম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম এ মুহিত। তিনি বলেছেন, শিশুরা দেশের ভবিষ্যৎ। তাদের সুরক্ষা নিশ্চিত করতে পারলে পুরো জাতিই নিরাপদ থাকবে। তাই টিকাদান কর্মসূচিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা কাজ করছি। তিনি আরও আশ্বস্ত করেন, দেশের কোথাও টিকার ঘাটতি হবে না এবং সরকার এ বিষয়ে পূর্ণ প্রস্তুতি নিয়ে কাজ করছে।

রোববার (৫ এপ্রিল) সকালে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে হাম ও রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, 'বর্তমানে বিশ্বব্যাপী সংক্রামক রোগ প্রতিরোধে টিকাদান একটি কার্যকর ও পরীক্ষিত পদ্ধতি। বাংলাদেশও এ ক্ষেত্রে সফলতা অর্জন করেছে। এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে এবং হাম-রুবেলার মতো ঝুঁকিপূর্ণ রোগ থেকে শিশুদের রক্ষা করতে এই বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নে ইউনিসেফসহ বিশ্বের কয়েকটি আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা সহযোগিতা করছে।'

প্রতিমন্ত্রী এম এ মুহিত আরও বলেন, 'আজ থেকে শুরু হয়ে আগামী ২ মে পর্যন্ত চলমান এই কর্মসূচির আওতায় গাজীপুর জেলায় প্রায় ২৮ হাজার শিশুকে টিকা প্রদান করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে সকল শিশুকে টিকার আওতায় আনতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানাই।'

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর জেলা প্রশাসক নূরুল কবির ভূঁইয়া এবং পুলিশ সুপার শরিফ উদ্দীন। এছাড়াও অনুষ্ঠানে ইউনিসেফসহ বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, 'হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়মতো টিকা গ্রহণ করলে শিশুরা মারাত্মক ঝুঁকি থেকে রক্ষা পায়। তাই অভিভাবকদের সচেতন হয়ে তাদের সন্তানদের নির্ধারিত কেন্দ্রে নিয়ে এসে টিকা দেওয়ার আহ্বান জানাই।'

উল্লেখ্য, এই বিশেষ টিকাদান কর্মসূচির মাধ্যমে গাজীপুর জেলার প্রত্যন্ত অঞ্চলের শিশুরাও স্বাস্থ্যসেবার আওতায় আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং