ধানের শীষে ভোট চাইলেন ২৩ বছর ধরে জামায়াতের রাজনীতি করা আনসার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
যশোরে বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচনি পথসভায় প্রকাশ্যে ধানের শীষে ভোট চাওয়ায় আলোচনায় এসেছেন আনসার আলী নামের এক ব্যক্তি। দীর্ঘ ২৩ বছর ধরে জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি করেছেন তিনি।

রোববার (২৫ জানুয়ারি) যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর এলাকায় যশোর-৩ আসনের বিএনপি প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনি পথসভায় উপস্থিত হয়ে বক্তব্য দেন আনসার আলী। এ সময় তিনি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

ভিডিওতে আনসার আলীকে বলতে শোনা যায়, জামায়াতের রাজনীতির কারণে তার বিরুদ্ধে আটটি মামলা হয়েছে এবং তিনি ছয় মাস কারাভোগ করেছেন। কারাগারেই বিএনপি প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের সঙ্গে তার পরিচয়।

কারাবন্দি অবস্থায় জামায়াতের কোনো নেতাকর্মী তার খোঁজ না নিলেও অমিত নিয়মিত যোগাযোগ রেখেছেন বলে জানান তিনি।

তিনি আরও বলেন, 'জামায়াত ধর্মের কথা ব্যবহার করে ভোটারদের সঙ্গে প্রতারণা করছে।' উদাহরণ হিসেবে তিনি প্রতিমা পাহারার প্রসঙ্গ তুলে ধরে বলেন, 'এটি তাদের আদর্শিক অবস্থান নয়, বরং শুধুমাত্র ভোটের স্বার্থে করা হয়েছে।'

পথসভায় বক্তব্য রাখতে গিয়ে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, 'বেহেশত ও দোযখের মালিক একমাত্র আল্লাহ। এর মালিকানা কোনো মানুষের হাতে নেই। যারা বেহেশত-দোযখের টিকিট দেওয়ার কথা বলেন, তারা ধর্ম ব্যবসায়ী। মানুষ এখন আর এসব মুনাফেকি ও ভণ্ডামিতে বিভ্রান্ত হবে না।'

ভিডিওটি ভাইরাল হওয়ার পর স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য ও বিতর্ক শুরু হয়।

আনসার আলী কখনো জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না দাবি করে নরেন্দ্রপুর ইউনিয়ন জামায়াতের আমির আশরাফুল ইসলাম বলেন, 'আনসার আলী একজন সুবিধাবাদী লোক। তাকে কখনো আমাদের কোনো কর্মসূচি বা সভায় দেখা যায়নি। তিনি আওয়ামী লীগের সময় স্থানীয় ইউপি চেয়ারম্যানের সঙ্গে যুক্ত ছিলেন।'

অন্যদিকে, নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল সালাম বিশ্বাস বলেন, 'আনসার আলী পাঁচ ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি ছিলেন। বিএনপির প্রোগ্রামে আসা তার ব্যক্তিগত ও আদর্শিক সিদ্ধান্ত। অমিতের রাজনৈতিক শিষ্টাচার দেখে তিনি তার সঙ্গে একমত হয়েছেন।'

জামায়াতের অস্বীকার প্রসঙ্গে তিনি দাবি করেন, দলের ভাবমূর্তি রক্ষার জন্যই বিষয়টি অস্বীকার করা হচ্ছে এবং এলাকায় আনসার আলী ও তার পরিবারের একাধিক সদস্য জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং