ধামরাইয়ে এনসিপির পদ বঞ্চিত নেতা-কর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ, আহত ১০

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
ঢাকা জেলার ধামরাই উপজেলার কালামপুরে এনসিপির ঢাকা জেলা উত্তর শাখার কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে পদবঞ্চিত নেতা-কর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেল ৪টার দিকে কালামপুর বাসস্টেশন এলাকার হাজী কামরুল সুপার মার্কেটের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। কার্যালয় উদ্বোধন ও বক্তব্য চলাকালীন সময়েই উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি অভিযোগ করে বলেন, এনসিপির ভেতরের কিছু ‘দালাল’ যারা জুলাইকে পুঁজি করে ব্যবসা করছে, তারাই এই হামলা চালিয়েছে।

তিনি আরও দাবি করেন, ঢাকা জেলা উত্তর কমিটি আত্মপ্রকাশের মাধ্যমে তাদের ‘জুলাই ব্যবসা’ বন্ধ হয়ে যাবে—এ কারণেই ক্ষোভ থেকে হামলার ঘটনা ঘটেছে। সংঘর্ষে আহতদের মধ্যে অন্তত দুইজনের মাথায় আঘাত লাগে এবং তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

এ বিষয়ে ধামরাই থানার ওসি নাজমুল হুদা রাত ১০টায় মোবাইল ফোনে যুগান্তরকে জানান, তিনি ও তার পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে কোনো পক্ষই অভিযোগ না করায় এখনো মামলা হয়নি।

ওসি আরও বলেন, কমিটি গঠনকে কেন্দ্র করে এনসিপির অভ্যন্তরীণ কোন্দল থেকেই এই মারামারির সূত্রপাত। কমিটিতে স্থান না পাওয়া নেতাকর্মীরাই হামলা চালিয়ে পরিস্থিতি উত্তপ্ত করেছে বলেও তিনি উল্লেখ করেন। সূত্র: যুগান্তর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং