প্রসূতির পরিবার সূত্রে জানা যায়, শনিবার রাত ১২টার দিকে প্রসব ব্যথা উঠলে রাকিবা আক্তারকে আহমেদ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেওয়ার সময় তিনি সুস্থ ছিলেন এবং স্বাভাবিক প্রসবের জন্য অনুরোধ করা হয়েছিল। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত সিজার করার সিদ্ধান্ত নেয়। পরে গাইনী চিকিৎসক ডা. সৈয়দ কামরুজ্জামান তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যান।
ব্রাহ্মণবাড়িয়ায় মানব দেহের জন্য ক্ষতিকর বিষাক্ত জেলি যুক্ত ৬০ কেজি চিংড়ি মাছ ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত।
রোববার (৫ এপ্রিল) দুপুরে জেলা শহরের আনন্দ বাজারে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই চিংড়ি মাছ ধ্বংস করেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাসরিন।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাসরিন জানান, জেলা শহরের আনন্দ বাজারে জেলি যুক্ত চিংড়ি মাছ বিক্রি করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বাজারে অভিযান পরিচালনা করা হয়।অভিযানকালে ভ্রাম্যমান আদালতের উপস্হিতি টের পেয়ে মাছ বিক্রতারা পালিয়ে যায়। পরে বাজার থেকে ৬০ কেজি জেলি যুক্ত চিংড়ি মাছ জব্দ করা হয়। পরে জব্দ করা জেলিযুক্ত চিংড়ি মাছ আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযানে সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিমুল রানী পাল ও সদর থানা পুলিশ উপস্থিত ছিলেন।
সদ্য সংবাদ/মমিনুল হক রুবেল