নবীনগর উপজেলার ২১টি ইউনিয়নে পরিচালিত একাধিক জরিপ ও মাঠপর্যায়ের রাজনৈতিক বিশ্লেষণে দেখা যায়, ধানের শীষ প্রতীকের পক্ষে দিন দিন গণসমর্থন বৃদ্ধি পাচ্ছে। গ্রামাঞ্চল থেকে শুরু করে হাট-বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসভাগুলোতে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি বিএনপির নির্বাচনী মাঠকে আরও শক্তিশালী করছে। ২১ ইউনিয়নে গণজোয়ার, বিএনপিতে নতুন উদ্দীপনা বিদ্যাকুট, নাটঘর, শিবপুর, কাইতলা দক্ষিণ, বিটঘর, রসুল্লাবাদসহ নবীনগরের সবগুলো ইউনিয়নেই বিএনপির নেতাকর্মীদের ব্যাপক সক্রিয়তা লক্ষ্য করা গেছে। ইউনিয়নভিত্তিক সভা-সমাবেশ, মিছিল ও পথসভায় জনতার ঢল নামছে প্রতিদিন।
সর্বশেষ গতকাল সোমবার নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনীয় জনসভায় তিল ধরার ঠাঁই ছিল না, হাজার হাজার নেতাকর্মী ও জনসাধারণ ছিল চোখে পড়ার মতো। স্থানীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, জনবান্ধব নেতৃত্ব ও এলাকার উন্নয়নে সুস্পষ্ট পরিকল্পনার কারণে এডভোকেট আব্দুল মান্নানের প্রতি ভোটারদের আস্থা বাড়ছে।
জনতার সামনে ২১ দফা উন্নয়ন ইশতেহার ঘোষণা
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এডভোকেট আব্দুল মান্নান নবীনগরবাসীর উদ্দেশে একটি উন্নয়নভিত্তিক ২১ দফা ইশতেহার ঘোষণা করেছেন।
তিনি বলেন, 'আমি ক্ষমতা নয়, দায়িত্ব চাই। নবীনগরের মানুষ পরিবর্তন চায়। আল্লাহ চাইলে ধানের শীষের বিজয়ের মাধ্যমে নবীনগরকে আধুনিক ও শান্তিপূর্ণ উপজেলায় পরিণত করব।'
তার ঘোষিত ২১ দফা অঙ্গীকারের মধ্যে উল্লেখযোগ্য হলো: নবীনগর পৌরসভাকে আধুনিক পৌরসভা হিসেবে গঠন করা, যানজট নিরসনের জন্য আলাদা আলাদা রাস্তা ও স্ট্যান্ড স্থাপন করা, প্রতিটি ইউনিয়নে কর্মসংস্থান সৃষ্টি ও তরুণ উদ্যোক্তা প্রশিক্ষণ, আধুনিক শিক্ষা ব্যবস্থা ও স্কুল-কলেজ উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন ও পুনর্বাসন কর্মসূচি, গ্রামাঞ্চলে উন্নত চিকিৎসা সেবা ও কমিউনিটি ক্লিনিক, নদীভাঙন রোধে স্থায়ী বাঁধ ও পুনর্বাসন প্রকল্প, কৃষকদের সহজ ঋণ ও ফসল সংরক্ষণ ব্যবস্থা, নারী উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতকরণ, যুব সমাজের খেলাধুলা ও সাংস্কৃতিক বিকাশ, গ্রামীণ রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট সংস্কার, পরিচ্ছন্ন ও আলোকিত নবীনগর গড়ে তোলা, দুর্নীতিমুক্ত প্রশাসন ও জবাবদিহিতার নিশ্চয়তা, গণশুনানির মাধ্যমে জনগণের মতামতভিত্তিক উন্নয়ন, বেকার যুবকদের জন্য বিদেশগামী সহায়তা কেন্দ্র স্থাপনসহ আরও ২১ দফা পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তিনি।
স্থানীয় ভোটাররা জানান, নবীনগরে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের ব্যাপক উন্নয়ন প্রয়োজন। তারা এমন একজন জনপ্রতিনিধি চান যিনি জনগণের পাশে থাকবেন এবং এলাকার বাস্তব সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন।
একজন ভোটার বলেন, 'মান্নান সাহেবের ইশতেহারে নবীনগরের ভবিষ্যৎ উন্নয়নের স্পষ্ট রূপরেখা রয়েছে। আমরা একজন সৎ ও যোগ্য নেতৃত্ব চাই।'
নির্বাচনী মাঠে শক্ত অবস্থান ধানের শীষের
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নবীনগরের ২১ ইউনিয়নে বিএনপির সাংগঠনিক শক্তি ও জনসম্পৃক্ততা তুলনামূলকভাবে বেশি দৃশ্যমান হচ্ছে। প্রতিদিনের জনসভা ও গণসংযোগ প্রমাণ করছে ধানের শীষ প্রতীক নির্বাচনী মাঠে শক্ত অবস্থানে রয়েছে। সব মিলিয়ে জরিপ ও মাঠপর্যায়ের চিত্র অনুযায়ী, বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট আব্দুল মান্নান বিজয়ের পথে অনেকটাই এগিয়ে রয়েছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সদ্য সংবাদ/মমিনুল হক রুবেল