বিয়ের অনুষ্ঠানে চমক, বর উপহার পেলো অকটেন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০

সাম্প্রতিক সময়ে সারাদেশে জ্বালানি তেলের সরবরাহে টানাপোড়েন দেখা দিয়েছে, যার প্রভাব পড়েছে ঠাকুরগাঁওয়েও। জেলার অধিকাংশ ফিলিং স্টেশনে তেল মিলছে না। কোথাও সীমিত পরিমাণে সরবরাহ থাকলেও সড়কে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে ভোক্তাদের।

এই বাস্তবতার মধ্যেই সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের রাজাপুকুর এলাকায় এক বিয়ের অনুষ্ঠানে দেখা গেছে ভিন্নধর্মী দৃশ্য। সেখানে বরের হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হয়েছে পাঁচ লিটার অকটেন, যা উপস্থিত অতিথিদের মধ্যে হাস্যরস ও কৌতূহলের সৃষ্টি করে।

অতিথিরা জানান, বর্তমান পরিস্থিতিতে জ্বালানি তেলই সবচেয়ে মূল্যবান ও প্রয়োজনীয় উপকরণে পরিণত হয়েছে। তাই এমন উপহার যেমন ব্যতিক্রমী, তেমনি সময়ের বাস্তবতাকেও তুলে ধরে।

অকটেন উপহার দেওয়া জহিরুল ইসলাম বলেন, পেট্রোল-অকটেন সংগ্রহে মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তেল পাওয়া যাচ্ছে না, ফলে দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতিতে বর-কনের যাতায়াত যেন স্বস্তিদায়ক হয়, সে চিন্তা থেকেই এ উপহার দেওয়া হয়েছে।

উপহার পেয়ে বর রাতুল হাসান সাফি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এটি সত্যিই ব্যতিক্রমী একটি উপহার, যা সংকটের সময়ে কাজে লাগবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং