বিগত ১৫ বছর দিনের ভোট রাতে হয়ে গেছে: মুশফিকুর রহমান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মন্ডলীর সদস্য মুশফিকুর রহমান বলেছেন, ১২ ফেব্রুয়ারীর নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণ বিগত ১৫ বছর ধরে ভোট দিতে পারে নাই কারণ দিনের ভোট রাতে হয়ে গেছে। জনগণ তাদের মতের প্রকাশ করতে পারে নাই কোন আনন্দ করতে পারে নাই।

শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১২ টার দিকে দক্ষিণ ইউনিয়ন গাজির বাজার বাস স্ট্যান্ডে নির্বাচনীয় পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মুশফিকুর রহমান আরও বলেন,নির্বাচন একটা আন্দন মুখর সময়, আমরা সুন্দরভাবে অংশগ্রহণ করব। কিন্তু দুখের বিষয় বিগত সময় ভোট দিতে না পারায় এখন আমরা চাই নির্বাচন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে হউক।

এবার নির্বাচন সুষ্ঠু,নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে এবং সকলেই ভোট দিতে পারবে বলে তিনি মন্তব্য করেন।

বিএনপি প্রার্থী বলেন, ভোট যাতে সঠিক জায়গায় হয় এবং সেই ভোটে যাতে এলাকার উন্নয়নে আসে সেই দিকে আমাদেরকে নজর দিতে হবে।

এডভোকেট শাহজাদার সভাপতিত্বে,এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাছির উদ্দিন হাজারী,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন,সদস্য আলহাজ্ব খন্দকার মো. বিল্লাল হোসেন,আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু,সহ-সভাপতি আবুল ফারুক বকুল,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন,দক্ষিণ ইউপি বিএনপির সহ-সভাপতি ও অত্র ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আয়েত আলী ভূঁইয়া সহ আরো অনেকে।

এর আগে গাজির বাজার এলাকায় দলীয় ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি। 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং