ভারতের বিমানবাহিনীর যেসব তথ্য হাতিয়ে নিল পাকিস্তান
NULL
A
Admin
ভারতের বিমানবাহিনীতে গুপ্তচরবৃত্তির এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ উঠেছে, পাকিস্তানের হয়ে কাজ করে দীর্ঘদিন ধরে গোপন তথ্য ও রণকৌশল পাচার করা হচ্ছিল। ইতোমধ্যে একটি চক্র শনাক্ত করেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এবং বিষয়টি নিয়ে গোপনে তদন্ত চলছে।
এই তদন্তের অংশ হিসেবে আসামে বিমানবাহিনীর একটি ঘাঁটি থেকে সুমিত কুমার (৩৬) নামে এক কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে পাকিস্তানের হয়ে কাজ করার অভিযোগ আনা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্য পাকিস্তানে পাচারের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন ভারতের অতিরিক্ত পুলিশ মহাপরিচালক (গোয়েন্দা) প্রফুল্ল কুমার।
রোববার (২২ মার্চ) রাজস্থান গোয়েন্দা সংস্থা এক বিবৃতিতে জানায়, আসামের একটি বিমানবাহিনী স্টেশনে কর্মরত এক বেসামরিক কর্মচারী পাকিস্তানি হ্যান্ডলারদের কাছে সংবেদনশীল তথ্য পাচার করছিলেন—এমন অভিযোগে তাকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রাজস্থান গোয়েন্দা সংস্থা ও বিমানবাহিনীর গোয়েন্দা ইউনিটের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। এর আগে চলতি বছরের জানুয়ারিতে জয়সালমীর থেকে এক সন্দেহভাজনকে আটক করার মাধ্যমে তদন্তের সূচনা হয়। সেই সূত্র ধরেই সুমিত কুমারের সম্পৃক্ততা শনাক্ত করা হয়।
উত্তরপ্রদেশের বাসিন্দা সুমিত কুমার আসামের ডিব্রুগড়ের চাবুয়া বিমানবাহিনী ঘাঁটিতে ‘মাল্টি-টাস্কিং স্টাফ’ হিসেবে কর্মরত ছিলেন। তদন্তে জানা গেছে, ২০২৩ সাল থেকে তিনি পাকিস্তানি গোয়েন্দা সংস্থার এজেন্টদের সঙ্গে যোগাযোগ রেখে আসছিলেন এবং অর্থের বিনিময়ে তথ্য সরবরাহ করতেন।
পুলিশের ধারণা, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে তিনি ভারতের যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থার অবস্থান, বিমানবাহিনীর সদস্যদের তথ্য এবং বিভিন্ন রণকৌশল সংক্রান্ত গোপন তথ্য সংগ্রহ করে পাচার করেছেন।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। আরও গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে বলে আশা করছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সূত্র: দ্য হিন্দু ও সংবাদ প্রতিদিন
মন্তব্য (0)
মন্তব্য করুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
বিজ্ঞাপনের জন্য খালি স্পেস
এই বিভাগের আরও খবর
পশ্চিমবঙ্গের সাবেক সংস্কৃতিমন্ত্রী ইন্দ্রনীল সেন গ্রেপ্তার
২৮ অক্টোবর, ২০২৬
স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬
২৮ অক্টোবর, ২০২৬
যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন কিম জং উন
২৮ অক্টোবর, ২০২৬
‘ইসলাম পরিপন্থি’ বিবেচনায় কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ করল আফগানিস্তান
২৮ অক্টোবর, ২০২৬
ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট!
২৮ অক্টোবর, ২০২৬
-
বৃহস্পতিবার টানা সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ঢাকার যেসব এলাকায়
-
বাসায় ঢুকে দম্পতিকে মারধর ও কুপিয়ে জখম, মামলা নেয়নি পুলিশ
-
বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই
-
শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার
-
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং
-
ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা
-
জুলাইয়ের পর সচিবালয়ে বসে মন্ত্রণালয় ভাগাভাগির দর-কষাকষি চলছিল: জাবের
-
নলডাঙ্গায় পঞ্চগড় এক্সপ্রেসের স্টপেজের দাবিতে মানববন্ধন
-
ঠাকুরগাঁও উপনির্বাচনে সব ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ: পুলিশ
-
সেদিনের হুকুমের আসামি ছিলেন শেখ হাসিনা: জামায়াতের জেলা আমির