বাসিজ বাহিনীর প্রধান সোলেইমানির নিহতের খবর জানালো ইরান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এর সহযোগী সংগঠন বাসিজ ফোর্সের কমান্ডার গোলামরেজা সোলেইমানির মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে আইআরজিসি জানায়, ‘আমেরিকান-জায়নবাদী শত্রু’ বাহিনীর এক হামলায় তিনি নিহত হয়েছেন।

গোলামরেজা সোলেইমানি গত ছয় বছর ধরে বাসিজ বাহিনীর নেতৃত্ব দিয়ে আসছিলেন। তিনি ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা কার্যক্রম তদারকিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, বাসিজ বাহিনীর কাঠামো আধুনিকায়ন এবং মানবিক কার্যক্রমে সোলেইমানির অবদান ছিল কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিবৃতিতে আরও দাবি করা হয়, এই কাপুরুষোচিত হত্যাকাণ্ড প্রমাণ করে যে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে চলমান সংঘাতে বাসিজ বাহিনীর ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে তাদের কার্যক্রম শত্রুপক্ষকে উদ্বিগ্ন করে তুলেছে বলেই এই হামলা চালানো হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং