১৮ মাসের শিশুর শরীরে ইসরায়েলি বাহিনীর আগুনের ছ্যাঁকা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
গাজায় চলমান সংঘাত ও আন্তর্জাতিক সমালোচনার মুখেও ইসরাইলি বাহিনীর আচরণে পরিবর্তন আসেনি—এমন অভিযোগ আবারও সামনে এসেছে। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও বিভিন্ন এলাকায় গুলি, বোমাবর্ষণ ও বিমান হামলার পাশাপাশি মানবতাবিরোধী কর্মকাণ্ড অব্যাহত রয়েছে বলে দাবি করা হচ্ছে।

ফিলিস্তিনি সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে ১৮ মাস বয়সী এক শিশুকে নির্যাতনের অভিযোগ উঠে এসেছে, যা ইতোমধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

ফিলিস্তিনি সাংবাদিক ওসামা আল-কাহলৌতের বরাতে প্যালেস্টাইন টিভি জানায়, মধ্য গাজার আল-মাঘাজি শরণার্থী শিবিরের কাছে ইসরাইলি সেনাদের হাতে আটক হন ওসামা আবু নাসের নামের এক ব্যক্তি। এ সময় তার সঙ্গে থাকা ১৮ মাস বয়সী ছেলে ‘করিম’কেও আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, গোলাগুলির মধ্যে পড়ার পর ইসরাইলি সৈন্যরা শিশুটির বাবাকে সন্তানকে মাটিতে রেখে একটি সামরিক চেকপোস্টের দিকে যেতে বাধ্য করে। সেখানে তাকে বিবস্ত্র করে জিজ্ঞাসাবাদ করা হয় এবং স্বীকারোক্তি আদায়ে চাপ সৃষ্টি করা হয়।

অভিযোগ রয়েছে, বাবার সামনেই শিশুটির ওপর নির্মম নির্যাতন চালানো হয়। মেডিকেল রিপোর্টে বলা হয়েছে, শিশুটির শরীরে সিগারেটের আগুনে পোড়ানোর দাগ, সুঁই ফোটানোর চিহ্ন এবং পায়ে পেরেক ঢোকানোর ক্ষত পাওয়া গেছে।

প্রায় ১০ ঘণ্টা আটক রাখার পর শিশুটিকে ছেড়ে দেওয়া হয় এবং রেড ক্রসের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তবে শিশুটির বাবা এখনো ইসরাইলি হেফাজতে রয়েছেন বলে জানা গেছে।

পরিবারটি শিশুটির চিকিৎসা অব্যাহত রাখা এবং বাবার মুক্তির জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।

যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবর থেকে ইসরাইল শত শতবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এতে অন্তত ৬৮০ ফিলিস্তিনি নিহত এবং ১,৮১৩ জন আহত হয়েছেন।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে এ পর্যন্ত প্রায় ৭২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

এছাড়া আহত হয়েছেন ১ লাখ ৭১ হাজারেরও বেশি মানুষ। ইসরাইলি হামলায় গাজার বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং অধিকাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং