"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
খালেদা জিয়াকে আপাতত লন্ডন নেওয়া হচ্ছে না, চিকিৎসা চলবে এভারকেয়ারে
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্স আজ মঙ্গলবার ঢাকায় আসছে না। আপাতত তাঁকে লন্ডনে স্থানান্তরও করা হচ্ছে না। কবে তাঁকে বিদেশে নেওয়া হবে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
২৫ জুলাই, ২০২৬
প্রত্যন্ত অঞ্চলের কিশোরীদের স্বপ্ন পূরণে ‘চাইল্ড, নট ব্রাইড’ প্রকল্পের গার্লস ড্রিম ফেয়ার অনুষ্ঠিত
চট্টগ্রামের মিরসরাইয়ে ভাতিজার ইটের আঘাতে চাচা খুন হয়েছেন। সোমবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় গ্রামের ফজলে রহমান বেপারী বাড়ির ফজলে রহমানের চতুর্থ ছেলে। পুলিশ জানায়, আবুল কালামের সঙ্গে তাঁর ভাই মৃত তাহের আহাম্মদের ছেলে মো. হেলালের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল।
২৫ জুলাই, ২০২৬
প্রথম আলো-ডেইলি স্টারে হামলার ঘটনায় অনলাইন এডিটরস অ্যালায়েন্সের নিন্দা
দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে অনলাইন এডিটরস অ্যালায়েন্স। শনিবার (২০ ডিসেম্বর) এক যৌথ বিবৃতিতে সংগঠনটির সভাপতি মো. হাসান শরীফ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল বলেন, 'গণমাধ্যমের ওপর এ ধরনের সহিংস হামলা সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরিবেশকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করছে।'
২৫ জুলাই, ২০২৬
একতা এক্সপ্রেসে হকারকে গলা কেটে হত্যা
ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনে পপকর্ন ও নারিকেল বিক্রেতাদের মধ্যে বিরোধের জেরে আল আমিন (৩০) নামে এক হকারকে গলা কেটে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন তার বন্ধু মিলন। সোমবার (২৪ নভেম্বর) রাতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ অতিক্রমকালে চলন্ত ট্রেনেই এ ঘটনা ঘটে।
২৫ জুলাই, ২০২৬
ইবিতে গালিবের গজল: বাসনার দ্বিতীয় পদক্ষেপ সেমিনার
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বাংলা বিভাগের উদ্যোগে আয়োজিত 'মির্জা গালিবের গজল: বাসনার দ্বিতীয় পদক্ষেপ' বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলাভবনের গগন হরকরা গ্যালারিতে এ আয়েজন করেন। বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো: মনজুর রহমানের সভাপতিত্বে এবং অধ্যাপক ড. মো: রাশিদুজ্জামানের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। প্রধান আলোচক হিসেবে ছিলেন লেখক ও গবেষক জাভেদ হুসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন।
২৫ জুলাই, ২০২৬
বেগম রোকেয়া দিবস আজ: নারী জাগরণের অগ্রদূতকে স্মরণ
আজ ৯ ডিসেম্বর, বেগম রোকেয়া দিবস। নারী জাগরণের অগ্রদূত, সাহিত্যিক ও সমাজসংস্কারক বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিনটিকে প্রতি বছরই রাষ্ট্রীয়ভাবে গভীর শ্রদ্ধায় পালন করা হয়। ১৮৮০ সালে রংপুরের পায়রাবন্দ গ্রামের এক জমিদার পরিবারে জন্ম নেওয়া এই মহিয়সী নারী ১৯৩২ সালের এই দিনেই পৃথিবী ছেড়ে চলে যান। দিবসটি উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আজ সকালে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করবে।
২৫ জুলাই, ২০২৬
হাদিকে নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স
উন্নত চিকিৎসার জন্য ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। বিমানবন্দর সূত্র জানায়, দুপুর ১টা ৪০ মিনিটে হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হয়। এরপর দুপুর ১টা ৫০ মিনিটে বিমানটি সিঙ্গাপুরের উদ্দেশে উড্ডয়ন করে। এ সময় ওসমান হাদির সঙ্গে তার দুই ভাইও সিঙ্গাপুর যাচ্ছেন।
২৫ জুলাই, ২০২৬
সমাধিস্থলে পৌছেছে হাদির মরদেহ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশের কবরস্থানে পৌঁছেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির লাশ। শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি কবরস্থানে এসে পৌঁছায়। তবে নিরাপত্তাজনিত কারণে শবযাত্রায় অংশ নেওয়া কাউকেই কবরস্থানের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এদিকে, কবরস্থানের আশপাশের পুরো এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
২৫ জুলাই, ২০২৬
ভয়াবহ জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশ: বিশ্বব্যাংক
বিশ্বব্যাংকের নতুন প্রতিবেদনে দক্ষিণ এশিয়াকে বিশ্বের সবচেয়ে জলবায়ু-ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে উল্লেখ করা হয়েছে। এ অঞ্চলেই সবচেয়ে ঝুকিতে রয়েছে বাংলাদেশ। সোমবার (২৪ নভেম্বর) প্রকাশিত ‘বাংলাদেশ অ্যান্ড আদার সাউথ এশিয়ান কান্ট্রিজ ক্লাইমেট রেজিলিয়েন্স উইল বি প্রাইভেট সেক্টর লেড’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩০ সাল নাগাদ দক্ষিণ এশিয়ার প্রায় ৯০ শতাংশ মানুষ চরম তাপপ্রবাহের ঝুঁকিতে পড়বে, এক-চতুর্থাংশের বেশি মানুষের জীবন গুরুতর বন্যার হুমকিতে থাকবে। বাংলাদেশের উপকূলীয় এলাকায় পানি ও মাটির লবণাক্ততা বৃদ্ধিতে কোটি মানুষের জীবিকা হুমকির মুখে।
২৫ জুলাই, ২০২৬
খুচরা সার বিক্রেতা নীতিমালা বহাল রাখার দাবীতে মানববন্ধন
২০০৯ সালের খুচরা সার বিক্রেতা নীতিমালা বহাল রাখার দাবীতে মানববন্ধন করেছে কুড়িগ্রামের চিলমারীর সার ব্যবসায়ীরা। সোমবার (১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশনের আয়োজন ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন খুচরা সার বিক্রেতা এসোসিয়েশনের আহবায়ক সাজু মিয়া, যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম, সদস্য সাইফুল ইসলাম, হাসান আলী, আশরাফুল মোল্লা প্রমূখ।
২৫ জুলাই, ২০২৬