"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
ওসমান হাদি হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ ও ব্লকেড
ভারতীয় আধিপত্যবিরোধী সংগ্রামের প্রাণপুরুষ, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ ও ব্লকেড কর্মসূচি পালন করেছে সর্বস্তরের ছাত্র-জনতা। শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুমা উপজেলা মডেল মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে গিয়ে মিলিত হয়। সেখানে দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত কুড়িগ্রাম–রংপুর মহাসড়ক ব্লকেড করে বিক্ষোভ প্রদর্শন করেন আন্দোলনকারীরা। এ সময় টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয়।
২৫ জুলাই, ২০২৬
৬ হাজার ৩১৪ দিন পর তারেক রহমান বাংলাদেশে
দীর্ঘ প্রবাসজীবনের অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ বাংলাদেশের পথে। তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি ইতোমধ্যে বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করেছে। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তারেক রহমান, ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৩৪ মিনিটে ফেসবুকে তিনি লেখেন, “দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে।” তার এই সংক্ষিপ্ত পোস্ট মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
২৫ জুলাই, ২০২৬
রাঙামাটিতে নতুন পুলিশ সুপারের যোগদান
রাঙামাটি পার্বত্য জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। রবিবার (৩০ নভেম্বর) সকালে পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছালে রাঙামাটি জেলা পুলিশের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। দায়িত্ব গ্রহণের পর নবাগত পুলিশ সুপার জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন ইউনিটের সদস্যদের সঙ্গে পরিচিত হন। এরপর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সার্কেল অফিসার, থানার ওসি ও ইউনিট ইনচার্জদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি অংশ নেন।
২৫ জুলাই, ২০২৬
অবরোধে শিক্ষার্থীদের আলোচনার পরামর্শ পুলিশের, প্রত্যাখ্যান আন্দোলনকারীদের
এক দফা দাবিতে টানা পাঁচ ঘণ্টার অবরোধের পর আন্দোলনরত শিক্ষার্থীদের সচিবালয়ে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পরামর্শ দিয়েছে পুলিশ। তবে শিক্ষার্থীরা জানিয়ে দিয়েছে, দাবি বাস্তবায়নে সুস্পষ্ট অগ্রগতি না হওয়া পর্যন্ত তারা কোনো আলোচনায় যাবে না।
২৫ জুলাই, ২০২৬
বাংলাদেশের রাজনীতিতে যেভাবে আলোচিত ওসমান হাদি
বাংলাদেশের রাজনীতিতে সম্প্রতি আলোচিত-সমালোচিত নামগুলোর একটি হয়ে উঠেছিলেন শরীফ ওসমান হাদি। নিজের বক্তব্য আর কর্মকাণ্ডের মাধ্যমে যেমন আলোচনার জন্ম দিয়েছেন তেমনি কুড়িয়েছেন সমালোচনাও। অল্প সময়েই সমর্থকদের কাছে জনপ্রিয় এই যুবক প্রতিপক্ষের কাছে হয়েছেন চক্ষুশূল।
২৫ জুলাই, ২০২৬
হাদি’র জানাজার সময় পরিবর্তন
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির জানাজার সময় পরিবর্তন করে দুপুর ২টায় নির্ধারণ করা হয়েছে। শুক্রবার প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়।
২৫ জুলাই, ২০২৬
সিলেটে অবতরণ করেছে তারেক রহমানকে বহনকারী বিমান
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৬ মিনিটে বিমানটি বাংলাদেশের মাটি স্পর্শ করে। এর আগে, বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১২টা ১৭ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয় বিমানটি। তারেক রহমানের সঙ্গে একই ফ্লাইটে দেশে ফিরেছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
২৫ জুলাই, ২০২৬
জামায়াতের নায়েবে আমির এটিএম আজহার
মানবতাবিরোধী অপরাধ মামলায় ফাঁসির রায় থেকে খালাস পাওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম নায়েবে আমির হিসেবে শপথ নিয়েছেন। তবে দলের নির্বাহী পরিষদ ও অন্যান্য কমিটিতে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমান নির্বাহী পরিষদের সদস্যরা, নায়েবে আমিররা, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল এবং বিভাগীয় সেক্রেটারিরা আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত দায়িত্বে থাকবেন।
২৫ জুলাই, ২০২৬
শিশির মনিরের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সুনামগঞ্জ-২ আসনের জামায়াতের প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে ঢাকায় মামলা করা হয়েছে। রবিবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে আইনজীবী রিদওয়ান হোসেন রবিন এই মামলাটি দায়ের করেন। আদালত অভিযোগ গ্রহণ করে তদন্তের জন্য ডিবি পুলিশকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
২৫ জুলাই, ২০২৬
অস্ত্র উদ্ধার না হলে নির্বাচন স্থগিত করতে আইনি নোটিশ
লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিতের দাবিতে আইনি নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে বলা হয়েছে, আগামী সাত দিনের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে জনস্বার্থে রিট পিটিশন দায়ের করা হবে।
২৫ জুলাই, ২০২৬