"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
শরিফ ওসমান হাদির জন্য জবিতে দু’আ মাহফিল অনুষ্ঠিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয় মসজিদ কমিটির আয়োজনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির রূহের মাগফিরাত কামনায় এক দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ শেষে এই মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। দু’আ মাহফিল পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ-ইমাম ও খতিব মো. ছালাহ্ উদ্দিন।
২৫ জুলাই, ২০২৬
বিএনপির মনোনয়নবঞ্চিত নেতা ও তাঁর স্ত্রী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ফায়েজুল ইসলাম (লাঞ্জু) ও তাঁর স্ত্রী সোনিয়া ইসলাম সমর্থকদের নিয়ে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। ইউএনও সুমন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, তাঁরা দুজনই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন।
২৫ জুলাই, ২০২৬
বন্দর ইজারা বাতিলের দাবিতে বন্দর রক্ষা পরিষদের নতুন কর্মসূচি
চট্টগ্রাম বন্দরের 'চিটাগং কন্টেইনার টার্মিনাল ও নিউমুরিং কন্টেইনার টার্মিনাল' (CCT–NCT) বিদেশি কোম্পানির কাছে হস্তান্তরের সিদ্ধান্ত বাতিলের দাবিতে দুই দফা কর্মসূচি ঘোষণা করেছে বন্দর রক্ষা পরিষদ। তারা জানিয়েছে, বন্দর দেশের সার্বভৌম অর্থনীতির মেরুদণ্ড এবং এ সিদ্ধান্ত জনস্বার্থবিরোধী ও সমুদ্রবাণিজ্যের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১ ডিসেম্বর ২০২৫ সকাল ১১টায় শহরের তিনটি পয়েন্ট: দেওয়ানহাট মোড়, নয়া বাজার মোড় ও বন্দর টিলা মোড়থেকে বন্দর অভিমুখে পদযাত্রা অনুষ্ঠিত হবে। এছাড়া সেদিন বন্দর কর্মচারীরা এক ঘণ্টার কলম বিরতি পালন করবেন।
২৫ জুলাই, ২০২৬
চলতি সপ্তাহেই সংসদ নির্বাচন ও গণভোটের ঘোষণা : ইসি সানাউল্লাহ
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, চলতি সপ্তাহের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করা হবে। এ উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশে ভাষণ দেবেন। ভাষণ রেকর্ডের জন্য বাংলাদেশ টেলিভিশনকে চিঠি দেওয়ার প্রস্তুতি চলছে।
২৫ জুলাই, ২০২৬
বক্তব্যের জন্য রিজভীকে ক্ষমা চাইতে বললেন ডাকসু ভিপি সাদিক
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। ভুয়া ছবিকে সত্য ধরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাচেষ্টাকারীর সঙ্গে তাঁকে জড়িয়ে অপতথ্য ছড়ানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
২৫ জুলাই, ২০২৬
প্রাক্তন সাংবাদিক হিসেবে আমি লজ্জিত, নিজেকে মাটিতে পুঁতে দিতে ইচ্ছে করছে: ফেসবুকে প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গত বৃহস্পতিবার রাতে দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর আক্ষেপ প্রকাশ করেছেন। একজন সাবেক সাংবাদিক হিসেবে নিজেকে ‘লজ্জিত’ বলেও উল্লেখ করেন তিনি। আজ শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই অনুভূতির কথা জানান শফিকুল আলম।
২৫ জুলাই, ২০২৬
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী পদত্যাগ
খোদা বকশ চৌধুরীর পদত্যাগ গৃহীত হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করেছে। বুধবার (২৪ ডিসেম্বর) তারিখে প্রকাশিত গেজেটে জানানো হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের মাধ্যমে খোদা বকশ চৌধুরীর পদত্যাগ গ্রহণ করা হয়েছে এবং এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
২৫ জুলাই, ২০২৬
চরমোনাই পীরের বক্তব্য ‘অসত্য ও বিভ্রান্তিকর’: জমিয়ত
চরমোনাইয়ের মাহফিলে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সম্পর্কে দেওয়া ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের বক্তব্যকে ‘অসত্য ও বিভ্রান্তিকর’ বলে দাবি করেছে জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ। শনিবার (২৯ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে দলের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এ প্রতিক্রিয়া জানান।
২৫ জুলাই, ২০২৬
জবিতে বৃত্তির রোডম্যাপের দাবিতে ভিসি ভবনের সামনে চলছে অবস্থান কর্মসূচি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে প্রতিশ্রুত সম্পূরক বৃত্তির সুনির্দিষ্ট রোডম্যাপ ও তালিকা প্রকাশের দাবিতে উপাচার্য ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল। রবিবার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা এই অবস্থানে অংশ নেন।
২৫ জুলাই, ২০২৬
সন্ত্রাসীদের রুখতে শুরু হচ্ছে ‘অপারেশন ডেভিল হান্ট: ফেজ-২’
জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ফ্যাসিস্ট টেরোরিস্টদের দমনে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট: ফেজ-২’ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
২৫ জুলাই, ২০২৬