"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
শরিফ ওসমান হাদীর মর্মান্তিক মৃত্যুতে নজরুল বিশ্ববিদ্যালয় পরিবারের শোক
জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তাঁর মর্মান্তিক মৃত্যুতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মারা যান তিনি। সন্ত্রাসী হামলায় নিহত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
২৫ জুলাই, ২০২৬
দেশের উদ্দেশে হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের উদ্দেশে লন্ডনের বাসা থেকে হিথরো বিমানবন্দরের পথে রওনা হয়েছেন। বাংলাদেশ সময় বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে হিথরো বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেন।
২৫ জুলাই, ২০২৬
খালেদা জিয়ার কিছু হলে সংকটে পড়বে দেশ: গয়েশ্বর চন্দ্র
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখানে শেখরনগর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত সনাতনী সমাবেশে তিনি বলেন, খালেদা জিয়ার যদি কিছু ঘটে, তা দেশের জন্য সংকটজনক হবে।
২৫ জুলাই, ২০২৬
গুমের সরাসরি নির্দেশ দিতেন শেখ হাসিনা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ রোববার (৭ ডিসেম্বর) জয়েন্ট ইন্টারোগেশন সেল (জেআইসি) বা আয়নাঘরে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের আবেদন করেন। তিনি জানান, এসব ঘটনার সরাসরি নির্দেশনা দেন শেখ হাসিনা।
২৫ জুলাই, ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে জান্নাতী-মুতাসিম
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন -২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে দৈনিক ইনকিলাবের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোছা. জান্নাতী বেগম সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মুতাসিম বিল্লাহ সাদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার(১৩ ডিসেম্বর) সকাল ১১ টায় সাংবাদিক সমিতির কার্যালয়ে নির্বাচিতদের নাম ঘোষণা করেন সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ এর প্রধান নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ তরিকুল ইসলাম জনি ও সাংবাদিক সমিতির সাবেক সভাপতি রাশেদুজ্জামান রনি।
২৫ জুলাই, ২০২৬
রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মরদেহ দেশে আনার প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন। বার্তায় জানানো হয়, বিমানবন্দর এলাকা, কারওয়ানবাজার, হোটেল ইন্টারকন্টিনেন্টালসহ নগরীর একাধিক গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে। সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় এসব এলাকায় অতিরিক্ত সতর্কতা জোরদার করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করতে না পারার খেসারত দিতে হলো নিরীহ সিয়াম: জামায়াত আমির
রাজধানীর হাতিরঝিল থানার মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় ফ্লাইওভার থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে সিয়াম নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
২৫ জুলাই, ২০২৬
গাজায় নিহতের সংখ্যা ছাড়ালো ৭০ হাজার!
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর থাকা অবস্থায়ও গাজায় ইসরায়েলি হামলা ও আগ্রাসন থামেনি। উপত্যকাজুড়ে স্থল, নৌ ও আকাশপথে চলমান হামলায় ইতোমধ্যে ফিলিস্তিনিদের নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৭০ হাজার। শনিবার (২৯ নভেম্বর) এই তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের ক্রমাগত আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত ৭০ হাজার ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭০ হাজার ৯০০ জনের বেশি। শিশু ও নারীসহ বহু বেসামরিক নাগরিক এই হামলায় নিহত হয়েছেন।
২৫ জুলাই, ২০২৬
‘মাইনাস টু’ বা ‘মাইনাস ফোর’ বাস্তবায়ন করার ক্ষমতা কারও নেই : রুমিন ফারহানা
বিএনপির সহ–আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, ‘মাইনাস টু’ বা ‘মাইনাস ফোর’ বাস্তবায়ন করার ক্ষমতা কারও নেই। তাঁর ভাষায়, যেখান থেকে এই ‘মাইনাস’ ধারণার শুরু এবং যেভাবে তা ‘মাইনাস ফোর’ পর্যন্ত বিস্তৃত হয়েছে, সেটি ব্যর্থ উদ্যোগে পরিণত হয়েছে। এতে রাজনৈতিক দলগুলো আরও শক্তিশালী হয়েছে এবং রাজনীতিবিদদের ভূমিকা আরও স্পষ্ট হয়ে উঠেছে। তিনি মনে করেন, যদি কারও মধ্যে এমন চিন্তা থাকে, তা বাস্তবে কার্যকর করা সম্ভব নয়।
২৫ জুলাই, ২০২৬
মাদকের অর্থের জন্য মাকে অত্যাচার, শাস্তি দিলো এলাকাবাসী
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের টেপিরবাড়ী গ্রামে মাদকাসক্ত সন্তানের দীর্ঘদিনের নির্যাতনে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে মাটি খুড়ে তাতে অর্ধেক দেহ পুঁতে শাস্তি দিয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের নুরু উদ্দিনের সন্তান নেশাগ্রস্ত যুবক খলিল। স্থানীয়রা জানান, শনিবার সকালে খলিল মাদক কেনার টাকার জন্য তার মা খোদেজা খাতুনকে ইট ও লাঠি দিয়ে আঘাত করেন। এতে তিনি আহত হন। দীর্ঘদিন ধরে মায়ের ওপর এ ধরনের নির্যাতনের ঘটনায় অতিষ্ঠ হয়ে মায়ের সম্মতি নিয়েই খলিল কে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় এলাকাবাসী।
২৫ জুলাই, ২০২৬