"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনে হামলার চেষ্টা, আটক ১২
চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার ড. রাজীব রঞ্জনের বাসভবনে হামলার চেষ্টা চালিয়েছে একদল বিক্ষোভকারী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কয়েকজন পুলিশ সদস্যসহ অন্তত একজন আন্দোলনকারী আহত হন। ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে নগরের সংশ্লিষ্ট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাত থেকে বিক্ষোভকারীরা সহকারী হাইকমিশনারের বাসভবনের সামনে জড়ো হন।
২৫ জুলাই, ২০২৬
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নিরাপত্তা জোরদার, যানবাহনের চাপ বাড়ছে
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঢাকায় আগমনের কারণে শহরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। ঢাকায় সংবর্ধনা অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য ইতোমধ্যেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১টার দিকে ঢাকার প্রবেশদ্বার টঙ্গী ও আব্দুল্লাহপুর এলাকায় যানবাহনের চাপ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। টঙ্গী পূর্ব থানার বিএনপি সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন বলেন, 'স্মরণকালের বড় সংবর্ধনায় নেতাকর্মীরা ইতোমধ্যেই ভেন্যুতে যাওয়ার প্রস্তুতি শুরু করেছেন।'
২৫ জুলাই, ২০২৬
শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১২৩
ঘূর্ণিঝড় ‘দিতওয়া’র প্রভাবে টানা প্রবল বর্ষণে শ্রীলঙ্কাজুড়ে এখন পর্যন্ত ১২৩ জনের মৃত্যু হয়েছে। আরও ১৩০ জন নিখোঁজ রয়েছেন বলে শনিবার জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি)। খবর এএফপি
২৫ জুলাই, ২০২৬
সিরাজগঞ্জে বিশেষ অভিযানে ৪৩ কেজি গাঁজা জব্দ, আটক ৩
সিরাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৩ কেজি গাঁজা জব্দ করেছে সদর থানা পুলিশ। এসময় সহ ৩জনকে আটক করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ২২লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। শনিবার (৬ ডিসেম্বর) ভোররাতে যমুনা সেতুর পশ্চিম মহাসড়কের কড্ডার মোড় এলাকা থেকে একটি পিকআপ থেকে গাজা সহ তাদের আটক করা হয়।
২৫ জুলাই, ২০২৬
হাদিসহ ৩ জনের ওপর হামলার আগাম তথ্য ছিল
গতকাল শুক্রবার সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদি। সংকটাপন্ন অবস্থায় বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ উঠেছে, শীর্ষস্থানীয় কয়েকজন জুলাই যোদ্ধার ওপর হত্যার উদ্দেশ্যে হামলার আশঙ্কার বিষয়ে স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ তথ্য আগেই সরকারকে জানানো হয়েছিল, কিন্তু সে অনুযায়ী কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
২৫ জুলাই, ২০২৬
হাসিনার প্রেতাত্মাদের যেখানে পাবো সেখানেই গণধোলাই দিতে হবে: ইবি ছাত্রদল
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের সদস্যসচিব মাসুদ রুমি মিথুন বলেছেন, হাসিনা পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা এখনো পালায়নি। তাদের যেখানে দেখা যাবে সেখানেই গণধোলাই দিতে হবে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাত ১১ টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জুলাই যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সাংসদ প্রার্থী শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে ইবি শিক্ষার্থীদের আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে এমন বক্তব্য দেন তিনি।
২৫ জুলাই, ২০২৬
গ্রেফতার হলেন আতাউর রহমান বিক্রমপুরী
সম্প্রতি বিভিন্ন ঘটনার কারণে আলোচনায় থাকা মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বুধবার এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে। ডিএমপির বরাত দিয়ে জানানো হয়েছে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অনুরোধে তাকে নরসিংদী থেকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত থেকে আতাউর রহমান বিক্রমপুরীর ভক্ত ও অনুসারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার অবস্থান ও গ্রেফতারের সম্ভাবনা নিয়ে আলোচনায় ছিলেন।
২৫ জুলাই, ২০২৬
খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা করছে পরিবার
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলে তাকে লন্ডনে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার পরিকল্পনা করছে জিয়া পরিবার।
২৫ জুলাই, ২০২৬
বাবরি মসজিদ পুনর্নির্মাণে মানুষের ঢল, উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি
১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙার ৩৩ বছর পর একই দিনে বাবরি মসজিদ পুনর্নির্মাণের উদ্যোগকে ঘিরে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রেজিনগরে তৈরি হয়েছে ব্যাপক আলোড়ন। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল থেকেই এলাকায় নামে মানুষের ঢল। শনিবার (৬ ডিসেম্বর) পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী, রেজিনগরের মোরাদিঘি সংলগ্ন এলাকায় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন ভরতপুরের বিধায়ক ও তৃণমূল থেকে সাময়িক বহিষ্কৃত নেতা হুমায়ুন কবির।
২৫ জুলাই, ২০২৬
তারেক রহমানের দেশে ফেরা ও নিরাপত্তা নিয়ে যা বললেন সালাহউদ্দিন
দীর্ঘ প্রায় ১৮ বছর পর আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ঘোষণার মধ্যেই ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলার ঘটনা দেশের রাজনৈতিক অঙ্গনকে নাড়িয়ে দিয়েছে। এ ঘটনার পর তারেক রহমানের দেশে ফেরা ঘিরে নিরাপত্তার বিষয়টি নতুন করে গুরুত্ব পাচ্ছে।
২৫ জুলাই, ২০২৬