"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
হাদির স্ত্রী ও সন্তানের দায়িত্ব নেবে সরকার, শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার বহন করবে বলে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ওসমান হাদির মৃত্যুর পর বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন প্রধান উপদেষ্টা।
২৫ জুলাই, ২০২৬
১৭ বছরের নির্বাসন শেষে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, ঢাকায় ইতিহাস গড়ার অপেক্ষা
দীর্ঘ ১৭ বছরের বেশি সময় নির্বাসিত জীবন শেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাজ্যে যাওয়ার পর দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তিনি আবার বাংলাদেশের মাটিতে পা রাখছেন। এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপিতে ব্যাপক উৎসাহ ও আবেগের সৃষ্টি হয়েছে। এটি শুধু একজন রাজনৈতিক নেতার দেশে ফেরা নয়, বরং বিএনপির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীজুড়ে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
বিমানবন্দরে যাত্রীর লাগেজ চুরি, অতঃপর...
বিদেশ ফেরত এক প্রবাসী বাংলাদেশির লাগেজ কাটাছেঁড়া ও মালামাল হারানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) তার ব্যাখ্যা দিয়েছে। যদিও ঢাকায় যাত্রীরা বিমানবন্দর কর্মীদের ওপর ক্ষোভ প্রকাশ করেছিলেন, বেবিচকের মতে, ঘটনার মূল কারণ সৌদি আরবে লুকিয়ে ছিল।
২৫ জুলাই, ২০২৬
রাঙামাটিতে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রাঙামাটিতে পালিত হয়েছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস। শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় বনরূপা আয়োজন রেস্টুরেন্টে স্বেচ্ছাসেবী, ট্যুরিজম, উদ্যোক্তা ও যুব সংগঠন “হিল সার্ভিস” এই দিনটি উদযাপন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হিল সার্ভিস এর উপদেষ্টা ও রেড ক্রিসেন্ট রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল। তিনি বলেন, 'স্বেচ্ছাসেবীরা সমাজ পরিবর্তনের অন্যতম শক্তি। অন্যের কল্যাণে নিজের সময়, শ্রম ও মেধা ব্যয় করাই প্রকৃত মানবিকতার পরিচয়।'
২৫ জুলাই, ২০২৬
ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি
ঢাকায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ঝালকাঠির নলছিটি পৌরসভার খাসমহল এলাকায় গত শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নলছিটি থানার ওসি আরিফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত চলছে।
২৫ জুলাই, ২০২৬
ওসমান হাদির মৃত্যুতে মধ্যরাতে উত্তাল ইবি, তাৎক্ষণিক বিক্ষোভ ও প্রতিবাদ
চব্বিশের জুলাই বিপ্লবের যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
২৫ জুলাই, ২০২৬
সন্ত্রাসীদের দৌড়ের ওপর রাখতে হবে, নইলে তারাই দৌড়ের ওপর রাখবে: ইসি সানাউল্লাহ
দীর্ঘ ১৭ বছরের বেশি সময় নির্বাসিত জীবন শেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাজ্যে যাওয়ার পর দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তিনি আবার বাংলাদেশের মাটিতে পা রাখছেন। এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপিতে ব্যাপক উৎসাহ ও আবেগের সৃষ্টি হয়েছে। এটি শুধু একজন রাজনৈতিক নেতার দেশে ফেরা নয়, বরং বিএনপির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীজুড়ে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় মৃতদেহ নিয়ে থানাকে ঘিরে রেখেছে এলাকাবাসী
ব্রাহ্মণবাড়িয়ায় সাদ্দাম হোসেন (২৫) নামে এক যুবকের লাশ নিয়ে থানায় হাজির হয়েছেন এলাকাবাসী। জেলা শহরের কান্দিপাড়া এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে দেলোয়ার হোসেন দিলিপসহ কয়েকজন সাদ্দাম হোসেনকে বাসা থেকে ডেকে নিয়ে ছুড়ি দিয়ে আঘাত ও বুকের বা পাশে গুলি করে হত্যা করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার দাবি নিয়ে থানায় হাজির হন এলাকাবাসী। শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সামনে এ ঘটনা ঘটে।
২৫ জুলাই, ২০২৬
জোট নয়, একাই নির্বাচন করব: হাসনাত আবদুল্লাহ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো জোটে না গিয়ে এককভাবে অংশ নেয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শুক্রবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নে পদযাত্রা শেষে এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘অনেকে বলে আমরা জোট না করলে ৫০০ ভোটও পাব না। আমি দেবিদ্বারের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরছি ওই ৫০০ ভোটের জন্য। ৫০০ না, আমি দশ ভোট পেলেও এই ভোটারদের নিয়ে কাজ করে যাব। প্রয়োজনে হারলেও একাই নির্বাচন করব, তবু কোন জোটে যাবো না।’
২৫ জুলাই, ২০২৬
হাদি গুলির ঘটনায় সন্দেহভাজন শনাক্ত, সন্ধানদাতাকে পুরস্কারের ঘোষণা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় একজনকে প্রাথমিকভাবে শনাক্ত করেছে পুলিশ। অভিযুক্ত ওই ব্যক্তির বিষয়ে কারও কাছে কোনো তথ্য থাকলে পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬