"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
থানায় ঘুমন্ত পুলিশের সঙ্গে আটক হওয়া ছাত্রলীগ নেতার সেলফি
চট্টগ্রামের পটিয়া উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা গ্রেপ্তার হওয়ার পরও থানা হেফাজতে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
২৫ জুলাই, ২০২৬
জাবিতে আরবি ক্যালিগ্রাফির ওপর ছাত্রশিবিরের ব্যানার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জীববিজ্ঞান অনুষদের একটি দেয়ালে সূরা ইখলাসের ওপর ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ‘শুভ কামনা’ জানিয়ে ব্যানার টানিয়েছে জাবি শাখা ইসলামী ছাত্রশিবির। বিষয়টি ঘিরে ক্যাম্পাসে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডিন অফিসের পাশের জীববিজ্ঞান অনুষদের সামনের দেয়ালে ওই ব্যানারটি দেখা যায়। এ ঘটনায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জাবি শাখার সংগঠক সোহাগি সামিয়া বলেন, 'বর্তমান প্রেক্ষাপটে ধর্ম অবমাননার অভিযোগে সহিংসতার ঘটনা ঘটেই চলেছে। এমন পরিস্থিতিতে সূরা ইখলাসের ওপর ব্যানার টানানো ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে।'
২৫ জুলাই, ২০২৬
প্রথমবারের মতো অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপ জিতল পর্তুগাল
কাতারের দোহায় খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত 'ফিফা অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপ-২০২৫' এর ফাইনালে অস্ট্রিয়াকে ১–০ গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জেতেছে পর্তুগাল। সেমিফাইনালে ব্রাজিলকে কাঁদিয়ে ফাইনালে ওঠা পর্তুগিজদের হাতেই উঠলো বিজয়ের শিরোপা। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) অনুষ্ঠিত ফাইনালে ম্যাচের ৩২তম মিনিটে পর্তুগালের হয়ে একমাত্র গোলটি করেন আনিসিও ক্যাব্রাল। তার সেই গোলই পর্তুগালের অনূর্ধ্ব–১৭ দলের প্রথম বিশ্বকাপ জয় নিশ্চিত করে। এই আসরে দুই দলই প্রথমবারের মতো ফাইনালে উঠেছিল।
২৫ জুলাই, ২০২৬
পাকিস্তানসহ চার দেশে ভিওএ অফিস বন্ধের সিদ্ধান্ত
ভয়েস অব আমেরিকা (ভিওএ)-এর বেশ কয়েকটি বিদেশি অফিস বন্ধের পরিকল্পনা নিয়েছে ট্রাম্প প্রশাসন। বিষয়টি কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে মার্কিন সরকারের দায়িত্বশীল কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্র-তহবিলপ্রাপ্ত আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর পরিসর সীমিত করার চলমান উদ্যোগের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হচ্ছে। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, ২৫ নভেম্বর কংগ্রেসে পাঠানো নোটিশে ভিওএ-এর মূল সংস্থার প্রধান ও ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ক্যারি লেক ছয়টি সংবাদ ব্যুরো এবং চারটি বিদেশি মার্কেটিং অফিস বন্ধের পরিকল্পনার কথা জানিয়েছেন।
২৫ জুলাই, ২০২৬
লাইফ সাপোর্ট ওসমান হাদি, এখনো বের করা যায়নি গুলি
রাজধানীর বিজয়নগর কালভার্ট রোড এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে। গুলিটি এখনো বের করা সম্ভব হয়নি, সেটি এখনো তার মাথার ভেতরেই রয়েছে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক দপ্তর।
২৫ জুলাই, ২০২৬
ফসলি জমিতে পুকুর খননে বাধা দেওয়ায় কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা
রাজশাহীর মোহনপুর উপজেলায় ফসলি জমিতে পুকুর খননের কাজে বাধা দেওয়াকে কেন্দ্র করে আহমেদ জোবায়ের (২৩) নামে এক যুবককে এক্সকাভেটরের চাকার নিচে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী একটি এক্সকাভেটর ও একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।
২৫ জুলাই, ২০২৬
জকসু নির্বাচন: ছাত্রদল–ছাত্র অধিকার সমর্থিত প্যানেলের ১৩ দফা ইশতেহার ঘোষণা
আসন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনকে সামনে রেখে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত 'ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান' প্যানেল ১৩ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। ইশতেহারে শিক্ষার্থীদের নিরাপত্তা, আবাসন, শিক্ষা ও কল্যাণকে অগ্রাধিকার দিয়ে ঘোষিত এই ইশতেহারে একটি গণতান্ত্রিক, আধুনিক ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস বিনির্মাণের অঙ্গীকার তুলে ধরা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহিদ রফিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিব ইশতেহার পাঠ করেন। এরপর অন্যান্য প্রার্থীরাও ইশতেহার পাঠ করে।
২৫ জুলাই, ২০২৬
পদত্যাগ করে কোন দলে উপদেষ্টা আসিফ-মাহফুজ?
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম। তফসিল ঘোষণার আগেই তারা দায়িত্ব ছাড়বেন বলে জানা গেছে।
২৫ জুলাই, ২০২৬
তরুণরা সবসময়ই ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: আইন উপদেষ্টা
জুলাই গণঅভ্যুত্থানে দেশের তরুণদের বীরত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, দেশে যখনই ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলন হয়েছে, তখনই তারা সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত ষষ্ঠ জেসাপ কর্মশালার উদ্বোধনকালে তিনি একথা বলেন।
২৫ জুলাই, ২০২৬
ওসমান হাদির ওপর নৃশংস হামলায় বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ
ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে অমানবিক, নৃশংস ও পরিকল্পিত উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, এই হামলা সুদূরপ্রসারী অশুভ পরিকল্পনার অংশ।
২৫ জুলাই, ২০২৬