"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
শ্রীলঙ্কা নয়, ভারতেই বিকল্প ভেন্যুতে বাংলাদেশের ম্যাচ সরানোর ভাবনায় আইসিসি
আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু নিয়ে অনিশ্চয়তা কাটছেই না। টুর্নামেন্ট শুরুর আর মাত্র তিন সপ্তাহের কিছু বেশি সময় বাকি থাকলেও বাংলাদেশ আদৌ নির্ধারিত সূচি অনুযায়ী ভারতে খেলবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই ইস্যুতে আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে টানাপোড়েন স্পষ্ট হয়ে উঠেছে। বিসিবির মূল উদ্বেগ খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে। ভারত–বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ঝুঁকির কথা তুলে ধরে তারা বাংলাদেশের সব ম্যাচ ভারতের বাইরে সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছে।
২৫ জুলাই, ২০২৬
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আফগান ক্রিকেটের পথিকৃৎ শাপুর জাদরান
আফগানিস্তান ক্রিকেটের উত্থানের পেছনে যাঁদের অবদান সবচেয়ে বেশি, সাবেক বাঁহাতি পেসার শাপুর জাদরান তাঁদের অন্যতম। সেই জাদরান এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে তাঁর পরিবার এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। কয়েক সপ্তাহ ধরেই শারীরিক জটিলতায় ভুগছিলেন জাদরান। গত ১২ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় তাঁর ভাই ঘামাই জাদরান জানান, শাপুরের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
২৫ জুলাই, ২০২৬
শীতের হালকা অসুখে বড় ঝুঁকি, জেনে নিন কেন অবহেলা করবেন না
শীতকালে শ্বাসকষ্ট, গলা ব্যথা বা হালকা কাশি অনেকের মধ্যেই দেখা যায়। বেশিরভাগ মানুষ এগুলোকে মৌসুমি অসুখ ভেবে অবহেলা করেন। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শীতকালীন এসব সংক্রমণের কিছু সমস্যা সময়মতো চিকিৎসা না হলে ধীরে ধীরে গুরুতর জটিলতায় রূপ নিতে পারে। ঝুঁকিগুলো সম্পর্কে সচেতন থাকলে দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হয়।
২৫ জুলাই, ২০২৬
খালেদা জিয়ার মৃত্যুর দিনেই বহিষ্কার ‘সংকেতপূর্ণ’: রুমিন ফারহানা
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যু ও নিজের বহিষ্কারের ঘটনা একই দিনে ঘটাকে সংকেতপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে গণমাধ্যমকে এসব কথা বলেন রুমিন ফারহানা। বহিষ্কার সত্ত্বেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি। বহিষ্কারের প্রতিক্রিয়ায় রুমিন ফারহানা বলেন, 'খালেদা জিয়ার মৃত্যুর দিনেই দল থেকে বহিষ্কারের আদেশ পাওয়া তার রাজনৈতিক জীবনের এক অদ্ভুত ও বেদনাদায়ক অধ্যায়।'
২৫ জুলাই, ২০২৬
সিরাজগঞ্জে আসছেন তারেক রহমান, দোয়া মাহফিলে অংশ নেবেন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী রোববার (১১ জানুয়ারি) বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে আসছেন। এদিন বিকেল ২টা ৩০ মিনিটে তিনি সিরাজগঞ্জের কালিয়া হরিপুর ইউনিয়নে অবস্থিত বিসিক শিল্পনগরীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণ করবেন।
২৫ জুলাই, ২০২৬
ইরানে খামেনির পতন কি আসন্ন?
ইরানে সরকারবিরোধী আন্দোলন এক নতুন ও নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইসলামি প্রজাতন্ত্রের প্রায় পাঁচ দশকের ইতিহাসে এমন ব্যাপক, বিস্তৃত ও ধারাবাহিক বিক্ষোভ আগে দেখা যায়নি। দেশজুড়ে শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলেও মানুষ রাস্তায় নেমে আসছে। এর জবাবে ইরানি কর্তৃপক্ষ দমন-পীড়ন চালালেও পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান মার্কিন স্বার্থ ও মিত্রদের ওপর হামলার হুমকি দিয়েছে। ফলে প্রশ্ন উঠছে—এবারের আন্দোলন কি আগের সব আন্দোলন থেকে আলাদা?
২৫ জুলাই, ২০২৬
রাসায়নিক নয়, জেনে নিন ঘরোয়া উপায়েই তেলাপোকা মুক্তির সহজ উপায়
ঘরে তেলাপোকার উৎপাত শুধু বিরক্তিকরই নয়, বরং স্বাস্থ্যের জন্যও মারাত্মক ঝুঁকিপূর্ণ। তেলাপোকা টাইফয়েড, কলেরা, ডায়রিয়াসহ নানা সংক্রামক রোগের জীবাণু বহন করে। এদের দমনে বাজারে বিভিন্ন ধরনের স্প্রে ও রাসায়নিক কীটনাশক পাওয়া গেলেও, সেগুলো শিশু ও পোষা প্রাণীর জন্য ক্ষতিকর হতে পারে। তবে, ঘরের রান্নাঘরে থাকা কিছু সাধারণ উপাদান দিয়েই সহজে তেলাপোকা দূর করা সম্ভব। চলুন জেনে নেওয়া যাক রাসায়নিক ছাড়াই তেলাপোকা তাড়ানোর কার্যকর কিছু ঘরোয়া কৌশল—
২৫ জুলাই, ২০২৬
ঢাকায় বাড়ছে শীতের দাপট, তাপমাত্রা নেমেছে ১৩ ডিগ্রি সেলসিয়াসে
শীত যেন ক্রমশই জেঁকে বসছে রাজধানীতে। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে যাওয়া ঠান্ডা বাতাসে ঢাকা ও এর আশপাশের এলাকায় তাপমাত্রা কমতে শুরু করেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে প্রায় ১৩ ডিগ্রি সেলসিয়াসে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বায়ু প্রবাহিত হতে পারে।
২৫ জুলাই, ২০২৬
সড়ক দুর্ঘটনায় রাজধানীতে বাবা-মেয়েসহ তিনজন নিহত
রাজধানীর তেজগাঁও এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় বাবা ও মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন কিশোর আহত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত থেকে বুধবার (৩১ ডিসেম্বর) ভোরের মধ্যে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন সাতরাস্তা ও মহাখালী বাসস্টেশন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। সাতরাস্তা এলাকায় নিহতরা হলেন দৃষ্টি প্রতিবন্ধী রফিকুল ইসলাম (৪৫) ও তার মেয়ে তানজিলা (১২)। এ ঘটনায় আহত হয়েছে তার ছেলে নুর ইসলাম (১৪)। জানা গেছে, মগবাজার ওয়্যারলেস রেলগেট এলাকায় বসবাসকারী রফিকুল ইসলামের দুই সন্তান স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করত।
২৫ জুলাই, ২০২৬
পর্যবেক্ষক পাঠানো নিয়ে ইইউ প্রতিনিধিদের সঙ্গে তারেক রহমানের বৈঠক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধি দল। মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে প্রতিনিধি দলটি বৈঠকে অংশ নেয়। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান গণমাধ্যমকে জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন একটি বড় আকারের পর্যবেক্ষক দল পাঠাতে আগ্রহী। এ বিষয়ে তারা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন এবং আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। আগামী নির্বাচন কেমন হতে যাচ্ছে, সেখানে বিএনপির ভূমিকা কী হবে এবং নির্বাচন-পরবর্তী সময়ে দেশের উন্নয়ন নিয়ে দলের ভাবনা কী—এসব বিষয় তারেক রহমান প্রতিনিধি দলকে অবহিত করেছেন।
২৫ জুলাই, ২০২৬