"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
তরুণদের চাকরির জন্য অপেক্ষা করতে হবে না, তারাই কর্মসংস্থান সৃষ্টি করবে: প্রধানমন্ত্রী
বিগত সময়ে স্বাস্থ্য খাতের বিপর্যয়, নীতিগত ভুল এবং হাজার হাজার কোটি টাকা পাচারের কারণে দেশের অর্থনীতি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, উৎপাদন ও বিনিয়োগ প্রায় স্থবির হয়ে পড়েছিল, পুঁজিবাজারে সর্বস্ব হারিয়ে অনেক সাধারণ মানুষ আত্মহত্যা করেছিলেন এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভও ভয়াবহ অবস্থায় পৌঁছেছিল। পাশাপাশি আগের সরকারের নেওয়া কয়েকটি অপ্রয়োজনীয় বৃহৎ প্রকল্পের জন্য নেওয়া দেশি-বিদেশি ঋণ এখন দেশের জন্য বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে।
২৫ জুলাই, ২০২৬
রাজধানীতে জামায়াতের মিছিলে হামলা, উত্তপ্ত গুলিস্তান এলাকা
রাজধানীর গুলিস্তানে জামায়াতে ইসলামীর একটি মিছিলে হামলার অভিযোগ উঠেছে। দলটির দাবি, বিএনপির স্থানীয় কর্মীরা এ হামলা চালিয়েছে। তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। শনিবার (৪ জুলাই) বিকেলে ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং জামায়াতের নেতাকর্মীরা বিএনপির বিরুদ্ধে বিক্ষোভ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিস্থিতি সেখানে উত্তপ্ত অবস্থায় ছিল।
২৫ জুলাই, ২০২৬
বন্যাকবলিত চট্টগ্রামে জামায়াত আমির, দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ সময় তিনি দুর্গত মানুষের খোঁজখবর নেন এবং তাদের মাঝে ত্রাণসামগ্রী ও আর্থিক সহায়তা বিতরণ করেন।
২৫ জুলাই, ২০২৬
কুবি শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়া এক্সচেঞ্জ প্রোগ্রামের আবেদন শুরু
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় ‘ইউনিভার্সিটি মালয়েশিয়া সারাওয়াক (ইউনিমাস)’–এ এক সেমিস্টারের শিক্ষার্থী বিনিময় (স্টুডেন্ট এক্সচেঞ্জ) প্রোগ্রামে অংশগ্রহণের আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৮ জুন রাত ১২টা পর্যন্ত। বুধবার (১৭ জুন) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৫ জুলাই, ২০২৬
রাঙামাটিতে গ্রিন হিলস স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে রাঙামাটিতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে গ্রিন হিলস স্পোর্টিং ক্লাব। বুধবার (২৪ জুন) সকাল ১০টায় রাঙামাটির কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও গ্রিন হিলস স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা মো. হাবীব আজম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কলিম উল্লাহ, শিক্ষক সেলিম আহমেদ, শাহী সেলিম, বানসিতা দেওয়ান এবং জাতীয়তাবাদী ওলামা দলের রাঙামাটি জেলা সভাপতি মাওলানা ইব্রাহিম।
২৫ জুলাই, ২০২৬
সাড়ে ৫ হাজার কর্মী ছাঁটাই করবে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো
কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর পুনর্গঠন পরিকল্পনার অংশ হিসেবে প্রায় ২০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি)। নিয়ন্ত্রক চ্যালেঞ্জ এবং নতুন পণ্য বাজারে আনতে বিলম্বের কারণে ব্যয় কমিয়ে মুনাফা বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। সোমবার বিএটি জানায়, তারা প্রায় সাড়ে ৫ হাজার কর্মী ছাঁটাই করবে। একই সঙ্গে অ্যাকসেঞ্চারসহ বিভিন্ন তৃতীয় পক্ষের প্রতিষ্ঠানে প্রায় সাড়ে ৩ হাজার পদ স্থানান্তর করা হবে। সব মিলিয়ে এই পুনর্গঠনের প্রভাব পড়বে প্রায় ৯ হাজার কর্মীর ওপর। তবে কোম্পানির সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র এ কর্মসূচির বাইরে থাকবে।
২৫ জুলাই, ২০২৬
ওমরাহ শেষে সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরল প্রবাসী যুবকের
সৌদি আরবের মক্কায় সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। নিহত হানিফ মিয়া (৩৫) ওমরাহ পালন শেষে সহকর্মীদের নিয়ে কর্মস্থলে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। শুক্রবার (৩ জুলাই) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত হানিফ আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের মাঝিগাছা গ্রামের হিরণ মিয়ার ছেলে।
২৫ জুলাই, ২০২৬
সন্ধ্যার মধ্যে দেশের ১৯ জেলায় ঝড়ের পূর্বাভাস
দেশের ১৯টি অঞ্চলের ওপর দিয়ে শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
নোবিপ্রবিতে উপাচার্যের নির্দেশের পরও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ক্যাম্পাসে একাডেমিক ভবন-১ থেকে বিবি খাদিজা হল পর্যন্ত সড়ক নির্মাণকাজে নিম্নমানের ইট ও বালু ব্যবহারের অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে কাজ সাময়িকভাবে বন্ধ করে নির্মাণসামগ্রীর গুণগত মান যাচাইয়ের জন্য নমুনা পরীক্ষাগারে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, সড়ক নির্মাণকাজে নিম্নমানের (সি-গ্রেড) ইট এবং ঘাস ও মাটি মিশ্রিত বালু ব্যবহার করা হচ্ছিল। এর আগে ব্যবহৃত ইটের মান নিয়ে প্রশ্ন উঠলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম রব্বানী সংশ্লিষ্ট ইটগুলো ফেরত নেওয়ার নির্দেশ দেন। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান কিছু ইট সরিয়ে নিলেও বাকি অংশের ওপর পুনরায় কাজ শুরু করে।
২৫ জুলাই, ২০২৬
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
চীনের দালিয়ান থেকে হাই-স্পিড বুলেট ট্রেনে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার স্থানীয় সময় দুপুর ২টায় লিয়াওনিং প্রদেশের দালিয়ান থেকে যাত্রা শুরু করে বিকেল ৫টা ৩৫ মিনিটে বেইজিংয়ে পৌঁছান তিনি। সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এর আগে স্থানীয় সময় সকাল ১০টায় দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী। দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ রাজনৈতিক ও অর্থনৈতিক নেতারা অংশগ্রহণ করেন।
২৫ জুলাই, ২০২৬