"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ-সহিংসতায় নিহত ৪৫
আন্তর্জাতিক

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ-সহিংসতায় নিহত ৪৫

ইরানে সরকারবিরোধী তীব্র গণবিক্ষোভ ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৪৫ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে অন্তত আটজন অপ্রাপ্তবয়স্ক রয়েছে বলে জানিয়েছে নরওয়ে-ভিত্তিক মানবাধিকার সংস্থা ‘ইরান হিউম্যান রাইটস’ (আইএইচআর)। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, গত বুধবার ছিল চলমান আন্দোলনের সবচেয়ে রক্তাক্ত দিন। ওই দিন দেশটির বিভিন্ন এলাকায় সংঘর্ষে একদিনেই প্রাণ হারান অন্তত ১৩ জন। এছাড়া, সহিংসতায় শতাধিক মানুষ আহত হয়েছেন এবং এখন পর্যন্ত দুই হাজারেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬

ঢাকায় ভেসে আসিনি: মির্জা আব্বাস
রাজনীতি

ঢাকায় ভেসে আসিনি: মির্জা আব্বাস

মবোক্রেসি সব জায়গায় চলে না বলে হুশিয়ারি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, 'আমি ঢাকায় ভেসে আসিনি। নির্বাচনে অংশ নিয়েও আমি কোনো অপরাধ করছি না।' বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে প্রতিপক্ষ প্রার্থীদের সমালোচনার জবাবে সাংবাদিকদের এসব বলেন তিনি। নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে মির্জা আব্বাস বলেন, 'কিছু প্রার্থী উদ্দেশ্যমূলক ও উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন, যা নির্বাচন আচরণবিধির পরিপন্থী।'

২৫ জুলাই, ২০২৬

কলেজ উড়িয়ে দেওয়ার হুমকি, গণঅধিকার পরিষদ নেতাকে শিক্ষার্থীদের ধাওয়া
সারাদেশ

কলেজ উড়িয়ে দেওয়ার হুমকি, গণঅধিকার পরিষদ নেতাকে শিক্ষার্থীদের ধাওয়া

চাঁপাইনবাবগঞ্জের বারোঘরিয়া এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও সামাজিক যোগাযোগমাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট উড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে জেলা গণঅধিকার পরিষদ নেতা আব্দুর রাকিবকে ধাওয়া করেছে কলেজ শিক্ষার্থীরা। প্রায় তিন ঘণ্টা অবরুদ্ধ থাকার পর সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাকে উদ্ধার করা হয়। তিনি জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার বারোঘরিয়া নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

২৫ জুলাই, ২০২৬

খালেদা জিয়ার আসনগুলোতে প্রস্তুত রাখা হচ্ছে বিকল্প প্রার্থী
রাজনীতি

খালেদা জিয়ার আসনগুলোতে প্রস্তুত রাখা হচ্ছে বিকল্প প্রার্থী

নির্বাচনের শেষ প্রস্তুতির মধ্যে বড় ধরনের মনোনয়ন পুনর্বিন্যাসের পথে হাঁটছে বিএনপি। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সম্ভাব্য তিনটি আসনে বিকল্প প্রার্থী প্রস্তুত রাখা হয়েছে। একই সঙ্গে মাঠপর্যায়ের জরিপ, দলীয় অসন্তোষ ও জোটগত সমীকরণ বিবেচনায় অন্তত ১৫টি আসনে প্রার্থী পরিবর্তন করেছে দলটি। লক্ষ্য একটাই, ‘ধানের শীষের বিজয় নিশ্চিত করা’। আজ সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। দলীয় সূত্র জানায়, খালেদা জিয়া বগুড়া, দিনাজপুর ও ফেনীর তিনটি আসনে নির্বাচন করার প্রস্তুতি হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

২৫ জুলাই, ২০২৬

ভেনেজুয়েলায় বিনামূল্যে ইন্টারনেট দিচ্ছে স্টারলিংক
আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় বিনামূল্যে ইন্টারনেট দিচ্ছে স্টারলিংক

ভেনেজুয়েলার নাগরিকদের জন্য সীমিত সময়ের জন্য বিনামূল্যে ইন্টারনেট সেবা চালু করেছে ইলন মাস্কের মালিকানাধীন স্যাটেলাইট ইন্টারনেট প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের প্রেক্ষাপটে এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীর সম্ভাব্য গ্রেফতারের খবরের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

২৫ জুলাই, ২০২৬

এবার ভারমুক্ত হচ্ছেন তারেক রহমান
রাজনীতি

এবার ভারমুক্ত হচ্ছেন তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব থেকে মুক্ত হয়ে দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তারেক রহমান। শুক্রবার (৯ জানুয়ারি) সাড়ে ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সে বৈঠক থেকেই তারেক রহমানের চেয়ারম্যান হওয়ার ঘোষণা আসতে পারে। দলীয় সূত্র জানায়, এটি পূর্বনির্ধারিত কোনো বৈঠক নয় এবং নির্দিষ্ট কোনো এজেন্ডাও নেই। তবে বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন নেতারা।

২৫ জুলাই, ২০২৬

আইসিসিবিতে উদ্বোধন হলো গ্যাপেক্সপো-২০২৬, চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত
অর্থনীতি

আইসিসিবিতে উদ্বোধন হলো গ্যাপেক্সপো-২০২৬, চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হয়েছে তৈরি পোশাকশিল্পের এক্সেসরিজ ও প্যাকেজিং পণ্যের আন্তর্জাতিক প্রদর্শনী 'গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং এক্সপো (গ্যাপেক্সপো)-২০২৬’। বুধবার (১৪ জানুয়ারি) চারদিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়। প্রদর্শনী চলবে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) জানায়, ২০২৪-২৫ অর্থবছরে এ খাত থেকে মোট রপ্তানি আয় হয়েছে ৭ দশমিক ৪৫ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে প্রায় ১ বিলিয়ন ডলার এসেছে প্রত্যক্ষ রপ্তানি থেকে।

২৫ জুলাই, ২০২৬

দাবি আদায়ে ইসির মূল গেট অবরোধের হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির
রাজনীতি

দাবি আদায়ে ইসির মূল গেট অবরোধের হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির

আজকের মধ্যে দাবি আদায়ে নির্বাচন কমিশনের সদিচ্ছার প্রকাশ না পেলে দাবি আদায়ের লক্ষ্যে মূল সড়কের পরিবর্তে ইসির মূল গেট অবরোধ করার হুশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে ইসির সামনে ছাত্রদলের দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। তিনটি অভিযোগকে সামনে রেখে সংগঠনটির এ অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে।

২৫ জুলাই, ২০২৬

এনসিপি ছাড়লেন  মওলানা ভাসানীর নাতি
রাজনীতি

এনসিপি ছাড়লেন মওলানা ভাসানীর নাতি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে শীর্ষ ও মাঠ পর্যায়ের নেতাদের পদত্যাগের ধারা থামছেই না। সর্বশেষ এ তালিকায় নাম উঠেছে দলের কৃষক উইংয়ের প্রধান সমন্বয়কারী এবং মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাতি আজাদ খান ভাসানীর। রোববার (২৮ ডিসেম্বর) রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি আনুষ্ঠানিকভাবে এনসিপি ছাড়ার ঘোষণা দেন তিনি। পোস্টে আজাদ খান ভাসানী জানান, দলের রাজনৈতিক অবস্থান, আদর্শিক দিকনির্দেশনা এবং ভবিষ্যৎ নিয়ে অসন্তোষ থেকেই এই সিদ্ধান্ত নেওয়া।

২৫ জুলাই, ২০২৬

ট্রাম্পের ‘নগ্ন সাম্রাজ্যবাদ’র কঠোর সমালোচনায় বামপন্থি সিনেটর
আন্তর্জাতিক

ট্রাম্পের ‘নগ্ন সাম্রাজ্যবাদ’র কঠোর সমালোচনায় বামপন্থি সিনেটর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘নগ্ন সাম্রাজ্যবাদ’-এর কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের বামপন্থি সিনেটর বার্নি স্যান্ডার্স। স্যান্ডার্স সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেন, 'ভেনেজুয়েলার ওপর মার্কিন হস্তক্ষেপ বিশ্বের কোনো দেশকেই নিরাপদ রাখবে না।' তিনি বলেন, ‘আন্তর্জাতিক আইনের এই লঙ্ঘন অন্য কোনো দেশে হামলা চালানোর, সম্পদ দখল করার বা সরকার পরিবর্তনের জন্য সবুজ সংকেত দিচ্ছে।’ তিনি ট্রাম্পের পদক্ষেপকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেনে আগ্রাসনের সঙ্গেও তুলনা করে বলেন, ‘ইউক্রেনের ওপর নির্মম হামলার পক্ষে পুতিন ঠিক একই যুক্তি ব্যবহার করেছিলেন।’

২৫ জুলাই, ২০২৬


শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের