"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)

যে কোনো মূল্যে তিস্তা প্রকল্প বাস্তবায়ন হবে: প্রধানমন্ত্রী
জাতীয়

যে কোনো মূল্যে তিস্তা প্রকল্প বাস্তবায়ন হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় অগ্রাধিকারের ভিত্তিতে যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার। একই সঙ্গে দেশের পানির প্রবাহ নিশ্চিত করতে পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

২৫ জুলাই, ২০২৬

জুলাইয়ের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী
জাতীয়

জুলাইয়ের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের অর্জন কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর নয়, বরং দেশের প্রতিটি গণতন্ত্রকামী মানুষের বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং জুলাই গণঅভ্যুত্থানে হতাহত সবাইকে রাষ্ট্র যথাযথ মূল্যায়ন করবে। একই সঙ্গে স্বৈরাচারের বিচার নিশ্চিত করা হবে বলেও তিনি জানান। দেশকে এগিয়ে নিতে বিভক্তির পরিবর্তে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

২৫ জুলাই, ২০২৬

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
জাতীয়

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

বাংলাদেশকে একটি ‘সবুজ বসতি’ হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণকে আমাদের নিত্যদিনের অভ্যাসে পরিণত করতে হবে। সবাই মিলে কাজ করলেই আমরা সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ বসতি গড়ে তুলতে পারব।’

২৫ জুলাই, ২০২৬

ভারতে বিজেপি নেতাসহ ৩ জনকে জ্যান্ত পুড়িয়ে হত্যা
আন্তর্জাতিক

ভারতে বিজেপি নেতাসহ ৩ জনকে জ্যান্ত পুড়িয়ে হত্যা

ভারতের ছত্তিশগড় রাজ্যে ক্ষমতাসীন বিজেপির এক নেতাসহ তিনজনকে জীবন্ত পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে। বালু উত্তোলন ও এর নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে দাবি করেছেন নিহতদের স্বজনরা। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কোরিয়া জেলায় একটি ফরচুনার গাড়ি ঘিরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুন নিয়ন্ত্রণে আনার পর গাড়ির ভেতর থেকে স্থানীয় বিজেপি নেতা ও সাবেক জনপদ পঞ্চায়েত সভাপতি ভারত সিং, বীরেন্দ্র সিং ও নগেন্দ্র সিংয়ের মরদেহ উদ্ধার করা হয়।

২৫ জুলাই, ২০২৬

মিরপুরে হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ আবারও গ্রেপ্তার
রাজনীতি

মিরপুরে হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ আবারও গ্রেপ্তার

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় মো. মুক্তার হোসেনকে হত্যা চেষ্টার মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে ফের গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার (২৪ জুন) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন। এর আগে মমতাজকে আদালতে হাজির করে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মো. আজিজুল হক।

২৫ জুলাই, ২০২৬

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় নেইমারের ৩ কোটি টাকার সহায়তা
খেলাধুলা

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় নেইমারের ৩ কোটি টাকার সহায়তা

ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র মাঠের সাফল্যের পাশাপাশি মানবিক উদ্যোগেও আবারও আলোচনায় এসেছেন। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় তিনি আড়াই লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি টাকার সমপরিমাণ, অনুদান দিয়েছেন।

২৫ জুলাই, ২০২৬

শিগগিরই দল হিসেবে আ.লীগের বিচার শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয়

শিগগিরই দল হিসেবে আ.লীগের বিচার শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সে সময় তারেক রহমানের সঙ্গে ধারাবাহিক আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে নির্ঘুম রাত কাটিয়ে দলকে সংগঠিত করা হয়েছিল। তার ভাষ্য, অরাজনৈতিক পরিচয়ে জুলাই আন্দোলনের সফল পরিসমাপ্তি ঘটানো সম্ভব হয়েছিল এবং এটি ছিল পর্দার আড়ালের ঘটনা। তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়তে জাতির প্রত্যাশা অনেক। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় সবাইকে ধৈর্য ধরতে হবে। সরকার নিজস্ব পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

২৫ জুলাই, ২০২৬

স্থানীয় নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয়

স্থানীয় নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

চিঠিতে বলা হয়েছে, স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা হালনাগাদের উদ্যোগ নেওয়া হয়েছে। ভোটার তালিকা আইনের বিধান অনুযায়ী, ৩১ জুলাই ২০০৮ তারিখকে যোগ্যতা অর্জনের ভিত্তি হিসেবে নির্ধারণ করা হয়েছে। এ অনুযায়ী, যাদের জন্ম ৩১ জুলাই ২০০৮ বা তার আগে এবং যারা ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত ভোটার তালিকার তথ্যভান্ডারে নিবন্ধিত হয়েছেন বা হবেন, তাদের নাম অন্তর্ভুক্ত করে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন নিষ্পত্তি শেষে প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা।

২৫ জুলাই, ২০২৬

তিন বছর পেরিয়ে চতুর্থ বর্ষে ডিজিটাল মিডিয়া ফোরাম
গণমাধ্যম

তিন বছর পেরিয়ে চতুর্থ বর্ষে ডিজিটাল মিডিয়া ফোরাম

সভাপতির বক্তব্যে ডিএমএফের প্রেসিডেন্ট মো. দেলোয়ার হোসেন বলেন, ‘ডিজিটাল গণমাধ্যমের প্রসার, পেশাগত উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার বিকাশে সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। ডিজিটাল প্ল্যাটফর্মের পুনর্জাগরণ, নতুন উদ্ভাবন এবং তথ্যপ্রযুক্তিনির্ভর গণমাধ্যম ব্যবস্থার উন্নয়নে ডিএমএফ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে বদ্ধপরিকর।’ তিনি আরও বলেন, ‘দেশের গণমাধ্যমের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন তৈরি করতে চায় ডিএমএফ। গণমাধ্যমের উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে। গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধেও ডিএমএফ সক্রিয় ভূমিকা পালন করবে।’

২৫ জুলাই, ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন বাতিল চেয়ে হাইকোর্টে রিট
আইন-আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন বাতিল চেয়ে হাইকোর্টে রিট

বুধবার (২৪ জুন) মহসীন রশিদ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে এ রিট আবেদন করেন। রিটে আইন সচিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিবাদী করা হয়েছে। আবেদনে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে রুল জারির আবেদন করা হয়েছে। একই সঙ্গে বিবাদীদের কাছে কারণ জানতে চাওয়া হয়েছে, কেন সরকারকে আইনটি বাতিল বা রহিত করার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হবে না।

২৫ জুলাই, ২০২৬


শিরোনাম:
সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ