"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
‘আমি স্বৈরশাসক, মাঝে মাঝে স্বৈরশাসকের প্রয়োজন হয়’: ট্রাম্প
সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ভাষণ শেষে নিজেকে স্বৈরশাসক বা একনায়ক হিসেবে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সাধারণত তাকে একনায়ক বলা হয় এবং কিছু পরিস্থিতিতে এমন একজনের প্রয়োজনও পড়ে।
২৫ জুলাই, ২০২৬
এবার ভোটকেন্দ্র পাহারা দিবে জুলাইযোদ্ধারা: হাসনাত আবদুল্লাহ
আসন্ন নির্বাচনে ভোট চুরি ও ভোটকেন্দ্র দখলের যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করা হবে বলে ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নে এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, 'এ কাজে রাজনৈতিক নেতাদের প্রয়োজন নেই; জুলাই আন্দোলনে রাজপথে নামা কর্মীরাই ভোটকেন্দ্র পাহারা দেবেন।'
২৫ জুলাই, ২০২৬
পৃথিবীর একটামাত্র মুনাফেকের দল জামায়াত: ফজলুর রহমান
জামায়াতে ইসলামীকে দুই নাম্বার দল আখ্যা দিয়ে কিশোরগঞ্জ-৪ (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) আসনের বিএনপি প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেছেন, এই পৃথিবীতে একটামাত্র মুনাফেকের দল ইসলামের নাম ব্যবহার করে,তার নাম জামায়াত। হেফাজতে ইসলামের আমির বলেছেন, কাফের ক্ষমতায় গেলে ইসলাম ফেরত আসতে পারে, কিন্তু জামায়াত ক্ষমতায় গেলে বাংলাদেশে আর ইসলাম ফেরত আসবে না।’ শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নে এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।
২৫ জুলাই, ২০২৬
শাহবাগে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
রাজধানীর শাহবাগে পুলিশ ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ ঘটনায় ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনি আহত হয়েছেন বলে জানা গেছে।
২৫ জুলাই, ২০২৬
‘ভোট কিনতে’ গিয়ে জনতার ধাওয়ায় পালালো জামায়াত নেতা
সিরাজগঞ্জ-২ আসনের কামারখন্দ উপজেলায় ভোটের আগে অর্থ দিয়ে ভোট কেনার অভিযোগে দুই জামায়াত নেতাকে স্থানীয়রা আটক বা ধাওয়া দিয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে ইউনিয়নের ময়নাকান্দি গ্রামে স্থানীয়রা ঝাঐল ইউনিয়নের ৩নং ওয়ার্ড জামায়তে ইসলামীর আমির মোস্তাক সরকারের ওপর টাকার লেনদেনের সময় নজর দেয়। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, মোস্তাক সরকার একজনকে টাকা দিচ্ছেন ঠিক সেই মুহূর্তে কিছু স্থানীয় লোক ভিডিও ধারণ করতে থাকে। পরে মোস্তাক সরকার দৌড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধাওয়া করেন। শেষ পর্যন্ত তিনি ঘটনাস্থল ত্যাগ করতে সক্ষম হন।
২৫ জুলাই, ২০২৬
এবার ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অতীতের জাতীয় নির্বাচনগুলোতে প্রতিটি ভোটকেন্দ্রে একজন করে অস্ত্রধারী পুলিশ সদস্য নিয়োজিত থাকতেন। এবার প্রথমবারের মতো প্রতিটি ভোটকেন্দ্রে কমপক্ষে পাঁচজন অস্ত্রধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবেন। এর মধ্যে থাকবেন অন্তত দুইজন অস্ত্রধারী পুলিশ ও তিনজন অস্ত্রধারী আনসার সদস্য। গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে তিনজন অস্ত্রধারী পুলিশসহ মোট ছয়জন অস্ত্রধারী সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি প্রতিটি ভোটকেন্দ্রে অস্ত্র ছাড়া লাঠিসহ ১০ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন, যার মধ্যে ছয়জন পুরুষ ও চারজন নারী আনসার সদস্য থাকবেন।
২৫ জুলাই, ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তঃ বিভাগ ও আন্তঃ অনুষদ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আন্তঃ বিভাগ (ছাত্র) এবং আন্তঃ অনুষদ (ছাত্রী) ভলিবল প্রতিযোগিতা- ২০২৬ শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১:০০ ঘটিকায় নতুন প্রশাসনিক ভবন সংলগ্ন ছোট খেলার মাঠে এই প্রতিযোগিতার উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়।
২৫ জুলাই, ২০২৬
ইরানের ফার্সে শক্তিশালী ভূমিকম্প
ইরানের দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশে ৫ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জার্মানির ভূবিদ্যা গবেষণা কেন্দ্র জিএফজেডসহ আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থাগুলো এই ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে।
২৫ জুলাই, ২০২৬
নির্বাচন নিয়ে বার্তা দিলো ইনকিলাব মঞ্চ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোনোভাবেই বানচাল করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার পর সংগঠনটি তাদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ অবস্থান জানায়। পোস্টে ইনকিলাব মঞ্চ উল্লেখ করে, নির্বাচন ১২ তারিখেই অনুষ্ঠিত হবে এবং নির্বাচন হতেই হবে। কোনো অবস্থাতেই নির্বাচন বানচালের সুযোগ দেওয়া হবে না বলেও সেখানে জানানো হয়।
২৫ জুলাই, ২০২৬
ঠাকুরগাঁও জামায়াত নেতার ব্যাগ থেকে উদ্ধার ৭৪ লাখ টাকা
ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনকে সৈয়দপুর বিমানবন্দর থেকে বিপুল নগদ টাকাসহ আটক করেছে পুলিশ। তিনি যে ব্যাগে টাকা বহন করছিলেন, সেই ব্যাগ থেকে গণনার পর মোট ৭৪ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম রেজা। পুলিশের ধারণা, প্রথমে ব্যাগে প্রায় ৫০ লাখ টাকা থাকতে পারে বলে ধারণা করা হয়েছিল। পুলিশ জানায়, বিমানবন্দর নিরাপত্তা চেকের সময় তার লাগেজ তল্লাশি করা হলে উল্লেখযোগ্য পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়।
২৫ জুলাই, ২০২৬