"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
কুবিতে উত্তরবঙ্গ ছাত্র পরিষদের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত উত্তরবঙ্গের শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন উত্তরবঙ্গ ছাত্র পরিষদ-এর উদ্যোগে ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ এবং ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুর ৩টায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর ময়নামতি অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২৫ জুলাই, ২০২৬
গাজীপুরে র্যাবের অভিযানে জাল টাকার কারখানা জব্দ, গ্রেফতার ৩
গাজীপুরে র্যাব-১ এর বিশেষ অভিযানে জাল টাকা তৈরির একটি কারখানা আবিষ্কার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামসহ তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। র্যাব সূত্রে জানা যায়, গত ২৬ জানুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টা ৫ মিনিটে র্যাব-১ এর একটি আভিযানিক দল বিশ্বস্ত সূত্র ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকার খোকন ভিলার পাঁচতলা ভবনের পঞ্চম তলায় একটি জাল টাকা তৈরির কারখানা পরিচালিত হচ্ছে। ওই কারখানায় বিপুল পরিমাণ জাল টাকা বিক্রির প্রস্তুতি চলছিল।
২৫ জুলাই, ২০২৬
জবির প্রথম কেন্দ্রীয় ও গ্লোবাল অ্যালামনাই প্ল্যাটফর্ম ‘JnUGAN’-এর উদ্বোধন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)-এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের উদ্যোগে এবং জবি আইটি সোসাইটি ও সিএসই ক্লাবের যৌথ সহযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম কেন্দ্রীয় ও গ্লোবাল অ্যালামনাই প্ল্যাটফর্ম ‘JnU Global Alumni Network (JnUGAN)’–এর ওয়েবসাইটের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) শিক্ষক সমিতির লাউঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্ল্যাটফর্মটির ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জকসু সভাপতি অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
২৫ জুলাই, ২০২৬
আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি, জাতিসংঘে চিঠি পাঠানো হবে ৮ ফেব্রুয়ারি: অন্তর্বর্তী সরকার
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে অবস্থান নেওয়া ইনকিলাব মঞ্চকে ছত্রভঙ্গ করতে কোনো ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। ঢাকা মেট্রোপলিটন পুলিশের তথ্যের বরাত দিয়ে সরকার এ কথা জানিয়েছে। পাশাপাশি শহীদ শরীফ ওসমান হাদি হত্যার তদন্ত জাতিসংঘের অধীনে করার উদ্যোগের অংশ হিসেবে আগামী রোববার (৮ ফেব্রুয়ারি) সংস্থাটির কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে বলেও জানানো হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
তিন স্তরের নিরাপত্তায় ভোটগ্রহণ, শুক্রবার আনুষ্ঠানিক ফল ঘোষণা: ইসি সানাউল্লাহ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষে পরদিন শুক্রবার সকালে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক ও সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। ইসি সানাউল্লাহ বলেন, 'ভোটগ্রহণ শেষে সারা দেশ থেকে প্রাপ্ত ফলাফল গণনা করে শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।' তিনি জানান, পোস্টাল ভোটের নিবন্ধন প্রক্রিয়া ডিজিটাল হলেও ভোটগ্রহণ ও গণনা হবে ম্যানুয়াল পদ্ধতিতে।
২৫ জুলাই, ২০২৬
শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে বোরহানউদ্দিনে ছাত্রশিবিরের বিক্ষোভ
শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদ এবং দ্রুত নির্বাচন বাস্তবায়নের দাবিতে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উপজেলা শাখা। আজ বাদ আছর বোরহানউদ্দিন উপজেলার দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। বিকেল সাড়ে চারটার দিকে শুরু হওয়া মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
২৫ জুলাই, ২০২৬
তারেক রহমানের নির্দেশেই পাটওয়ারীর ওপর হামলা: নাহিদ ইসলাম
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সম্মতিতে এবং মির্জা আব্বাসের নির্দেশেই হাবিবুল্লাহ বাহার কলেজে এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার (২৭ জানুয়ারি) এক জরুরি সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, 'হাবিবুল্লাহ বাহার কলেজে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। একদিকে মঞ্চে উঠে গণতন্ত্র ও সুন্দর রাজনীতির কথা বলা হচ্ছে, অন্যদিকে বিরোধীদের সন্ত্রাসী কায়দায় দমন করা হচ্ছে।
২৫ জুলাই, ২০২৬
ভারতের বাজেটে বাংলাদেশের জন্য অনুদান বাড়ল ৭৪ শতাংশ
ভারতের নতুন অর্থবছরের বাজেটে বাংলাদেশের জন্য অনুদান বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। আগের অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় বাংলাদেশে অনুদান সহায়তা ৭৪ শতাংশ বৃদ্ধি করে ৬০ কোটি রুপি নির্ধারণ করেছে নয়াদিল্লি। ভারতের কেন্দ্রীয় বাজেটের নথির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য হিন্দু বিজনেস লাইন। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৭ অর্থবছরে বাংলাদেশকে দেওয়া এই অনুদান সহায়তা আগের বছরের ৩৪ কোটি ৪৮ লাখ রুপি থেকে বাড়ানো হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
‘ফ্রি প্যালেস্টাইন’ স্টিকার লাগানোয় ব্রিটিশ দম্পতিকে ভারত ছাড়ার নির্দেশ
ভারতের রাজস্থানের পর্যটন শহর পুষ্করে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্টিকার লাগানোর অভিযোগে দুই ব্রিটিশ পর্যটককে দেশত্যাগের নির্দেশ দিয়েছে ভারতীয় প্রশাসন। লুইস গ্যাব্রিয়েল ডি ও আনুশি এম্মা ক্রিস্টিন নামে এই দম্পতি শহরের বিভিন্ন স্থানে স্টিকার লাগাচ্ছিলেন। স্টিকারে লেখা ছিল, “ফ্রি প্যালেস্টাইন। ইসরায়েলকে বর্জন করুন।” পুলিশ জানিয়েছে, বিদেশি নাগরিকদের রাজনৈতিক কার্যক্রমে যুক্ত হওয়া ভিসা নিয়মের লঙ্ঘন। অতিরিক্ত পুলিশ সুপার রাজেশ মীনা জানিয়েছেন, “বিদেশি নাগরিকরা যদি ভিসার শর্ত লঙ্ঘন করে, তাদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
২৫ জুলাই, ২০২৬
ঢাকা-৯ এর 'ঘরের মেয়ে' দাবি করা তাসনিম জারা ঢাকা-১১ আসনের ভোটার
ঢাকা-৯ আসনের আলোচিত স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী তাসনিম জারা। নিজেকে ঐ আসনের 'ঘরের মেয়ে' দাবি করলেও এবার বেরিয়ে এলো ভিন্ন তথ্য। নির্বাচন কমিশনের ওয়েবসাইট ও ঢাকা-১১ আসনের ভোটার স্লিপ অ্যাপস থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, তাসনিম জারা ঢাকা-৯ আসনের নন; বরং ঢাকা-১১ আসনের ভোটার। তথ্য অনুযায়ী, তাসনিম জারার ভোটকেন্দ্র নম্বর ৮০। কেন্দ্রটির নাম 'প্রাইম স্কুল অ্যান্ড কলেজ (নিচতলা ও দ্বিতীয় তলা)'। এটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের খিলগাঁও বি জোন পূর্ব এলাকায় অবস্থিত।
২৫ জুলাই, ২০২৬