"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি, গুরুতর আহত
কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে গুলি করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে কেরানীগঞ্জ মডেল উপজেলার হযরতপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
২৫ জুলাই, ২০২৬
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, যা বললেন হাসনাত
ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ ওঠেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) হাবিবুল্লাহ বাহার কলেজে এই ঘটনাটি ঘটে। ঘটনার পর এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক পেজে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, 'হামলাকারীরা ছাত্রদল। পাটওয়ারী একজন বিগত ফ্যাসিস্টবিরোধী সময়ের বিপ্লবী যোদ্ধা। পাটওয়ারীদের এত ভয় পাওয়ার কারণ কী?'
২৫ জুলাই, ২০২৬
আসন্ন সংসদ নির্বাচনে ভোট পড়বে ৫৫ শতাংশের বেশি: তৌহিদ হোসেন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘নির্বাচন রিপোর্টিং’ বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, '১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে ভোটের হার ছিল ৫৫ শতাংশ। তাঁর ধারণা, এবারের নির্বাচনে ভোটের হার সে সময়ের চেয়েও বেশি হবে।'
২৫ জুলাই, ২০২৬
নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা জাতীয় পার্টির প্রার্থীর
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক খোলা চিঠির মাধ্যমে তিনি ভোট বর্জনের সিদ্ধান্তের কথা জানান। তার কর্মী-সমর্থকদের মাধ্যমে চিঠিটি প্রকাশ করা হয়। খোলা চিঠিতে শরিফুল ইসলাম জিন্নাহ অভিযোগ করেন, বর্তমান পরিস্থিতিতে শিবগঞ্জে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের কোনো পরিবেশ নেই।
২৫ জুলাই, ২০২৬
অন্তত ৫০ লাখ টাকা সহ সৈয়দপুর বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক
সৈয়দপুর বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে বিপুল পরিমাণ টাকাসহ আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জব্দকৃত টাকার পরিমাণ অন্তত ৫০ লাখ টাকা। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারীর পুলিশ সুপার। জব্দকৃত টাকা মেশিনে গণনা চলছে। তিনি জানান, আটক ব্যক্তির লাগেজ থেকে বিপুল পরিমাণ নগদ টাকা জব্দ করা হয়েছে এবং মেশিনের মাধ্যমে গণনা চলছে।
২৫ জুলাই, ২০২৬
সাংবাদিক আনিস আলমগীরের জামিন আবেদন নামঞ্জুর
ঢাকার উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আলমগীর শুনানি শেষে এ আদেশ দেন।
২৫ জুলাই, ২০২৬
মিস বাংলাদেশের মুকুট আর হাদির কবরের মাটি নিয়ে সংসদে বসতে চান মেঘনা আলম!
ঢাকা-৮ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী মডেল ও অভিনেত্রী মেঘনা আলম নির্বাচনী প্রচারণায় সরব। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে শহীদ ওসমান হাদির প্রতি শ্রদ্ধা জানিয়ে এ কথা বলেন তিনি। মেঘনা আলম লিখেন, 'নির্বাচিত হলে সংসদে প্রথম দিন আমার মাথায় থাকবে মিস বাংলাদেশের মুকুট এবং ব্যাগে রাখবো শহীদ ওসমান হাদির কবরের মাটি। তিনি আরও বলেন, 'কোনো নারীকে হয়রানি হতে দেব না। কোনো পুরুষকে বিচারহীনতার শিকার হতে দেব না।'
২৫ জুলাই, ২০২৬
নির্বাচন প্রক্রিয়ায় শিক্ষার্থীদের না জড়ানোর আহ্বান বিএনপির
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়ায় শিক্ষার্থীদের সম্পৃক্ত না করার আহ্বান জানিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সংসদ নির্বাচনের মতো জটিল ও স্পর্শকাতর রাজনৈতিক প্রক্রিয়ায় অল্প বয়সী শিক্ষার্থীদের যুক্ত করা হলে তারা এবং তাদের শিক্ষা প্রতিষ্ঠান বিতর্কের মুখে পড়তে পারে। রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
২৫ জুলাই, ২০২৬
জাবেরের ওপর হামলা: ইবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরকে গুলি ও অন্যান্য সদস্যদের ওপর হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।
২৫ জুলাই, ২০২৬
সারাদেশে বৈধ অস্ত্র জমা ২৭ হাজার, ২০ হাজারের বেশি বৈধ অস্ত্র এখনও বাইরে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে স্বাভাবিক ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করার জন্য সারা দেশে লাইসেন্সকৃত সকল আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার নির্দেশনা জারি করেছিলেন অন্তর্বর্তী সরকার। তবে সরকারি তথ্য অনুযায়ী, দেশে এখনও ২০ হাজারের বেশি বৈধ অস্ত্র জমা পড়েনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে সারা দেশে ২৭ হাজার ৯৯৫টি বৈধ অস্ত্র জমা পড়েছে। দেশের ব্যক্তিগত লাইসেন্সকৃত মোট অস্ত্রের সংখ্যা ৪৮ হাজার ২৮৩। অর্থাৎ, এখনও ২০ হাজার ২৮৮টি বৈধ অস্ত্র বন্দোবস্তের বাইরে রয়েছে।
২৫ জুলাই, ২০২৬