"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
৫ আগস্টের পরে যদি মাজারে হামলা হয়ে থাকে তাহলে এটা অবশ্যই নিন্দনীয়:আতাউর রহমান
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের জামায়াতের ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য আতাউর রহমান সরকার বলেছেন, আমরা একজন বীর মুজাহিদ যিনি বাংলাদেশের এই জনপদে ইসলামের দাওয়াত দিয়েছেন তার কবর জিয়ারত করেছি। তিনি হযরত শাহজালাল রহ: এর সহযোগী ছিলেন। যারা দেশ ও মানবতার জন্য যারা কাজ করেছেন আমরা তাদের স্বরণ করছি। জুলাই যোদ্ধা ও একাত্তর সালের মুক্তিযোদ্ধাদেরও স্বরণ করছি। মহান আল্লাহর নিকট দোয়া করে আমদের কার্যক্রম শুরু করছি।
২৫ জুলাই, ২০২৬
সাদ্দামকে 'প্যারোলে' মুক্তি না দেওয়ায় ৩৯ নাগরিকের নিন্দা
স্ত্রী ও শিশুসন্তানের মৃত্যুর পরও কারাবন্দি ছাত্রলীগ নেতা জুয়েল হোসেন সাদ্দামকে প্যারোলে মুক্তি না দেওয়ায় তীব্র নিন্দা জানিয়েছেন দেশের ৩৯ জন বিশিষ্ট নাগরিক। তারা এ ঘটনাকে আমলাতন্ত্রের “অমানবিক, অবিবেচক ও নিষ্ঠুর আচরণ” হিসেবে উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) এক যৌথ বিবৃতিতে তারা বলেন, 'বিচার প্রক্রিয়ার নামে এ ধরনের অবহেলা কিংবা প্রতিহিংসামূলক ও অমানবিক আচরণের দায় অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এড়াতে পারেন না।'
২৫ জুলাই, ২০২৬
ষড়যন্ত্রমূলকভাবে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে: এহসানুল মাহবুব জুবায়ের
ষড়যন্ত্রমূলকভাবে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেছেন, হ্যাকাররা সেখান থেকে কিছু আপত্তিকর পোস্ট দিয়েছে। এ ঘটনায় যারা তাৎক্ষণিক কর্মসূচি দিয়েছে, তারাই হ্যাকিংয়ের সঙ্গে জড়িত। রোববার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
২৫ জুলাই, ২০২৬
ইনকিলাব মঞ্চের ওপর পুলিশের হামলা: জাবের গুলিবিদ্ধ, জুমা-আম্মারসহ আহত অনেকে
রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন সংগঠনটির ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। এ ঘটনায় ডাকসুর মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা, রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মারসহ আরও বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেইজে এক বার্তায় জানানো হয়, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে এই ঘটনা ঘটে।
২৫ জুলাই, ২০২৬
নির্বাচনের জন্য বন্ধ হলো মোটরসাইকেল চলাচল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারা দেশে ৭২ ঘণ্টার জন্য মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখার উপসচিব আল-আমীন মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সম্প্রতি এ নির্দেশনা দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
আরেক নেতাকে বহিষ্কার করল বিএনপি
সংগঠনবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় নড়াইল জেলাধীন কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৫ জুলাই, ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন মোড়: সুযোগ পেতে পারে বাংলাদেশ
টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে চলমান নাটকে যোগ হয়েছে নতুন অধ্যায়। নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানানোয় গত শনিবার বাংলাদেশকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়। পরিবর্তে টুর্নামেন্টে জায়গা পায় স্কটল্যান্ড। তবে, সর্বশেষ পরিস্থিতিতে বাংলাদেশের জন্য আবারও ক্ষীণ আশার আলো দেখা দিয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে বিশ্বকাপ বয়কটের বিবেচনা করছে।
২৫ জুলাই, ২০২৬
ভাষা শহিদদের স্মরণে ভাষার মাস ফেব্রুয়ারি
ফেব্রুয়ারি, বাঙালির হৃদয়ে এক গভীর শ্রদ্ধা ও স্মৃতির মাস। ১৯৫২ সালের এই মাসে মাতৃভাষা বাংলার জন্য প্রাণ উৎসর্গ করেছিলেন সাহসী শহিদরা। সেই ত্যাগের স্মরণে আজ থেকে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হলো ভাষার মাস। একুশে ফেব্রুয়ারি, দিনটি শুধু একটি তারিখ নয়, বরং বাংলার ভাষা আন্দোলনের প্রতীক। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে রাষ্ট্রভাষা বাংলা দাবিতে আন্দোলনে পাকিস্তানি পুলিশের গুলিতে সালাম, রফিক, জব্বার, শফিউর ও বরকতসহ অমূল্য প্রাণ হারালেও, তাদের আত্মদান ইতিহাসে অমর হয়ে রয়েছে।
২৫ জুলাই, ২০২৬
পাকিস্তানে জুমার নামাজের সময় শিয়া মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত ১৫
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ৮০ জন মুসল্লি। স্থানীয় প্রশাসনের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির প্রভাবশালী দৈনিক ডন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দক্ষিণ-পূর্ব ইসলামাবাদের তারলাই এলাকার খাদিজা-তুল কুবরা মসজিদে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতায় মসজিদটির কয়েকটি দেয়াল ধসে পড়ে, ফলে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
২৫ জুলাই, ২০২৬
ভাঙ্গায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৩৫
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন। এ দুর্ঘটনার ফলে ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার চুমুরদী ইউনিয়নের আউড়ামাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ভাঙ্গাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।
২৫ জুলাই, ২০২৬