"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)

মিছিলে স্থানীয় নেতার নাম বাদ পড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০
সারাদেশ

মিছিলে স্থানীয় নেতার নাম বাদ পড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় নির্বাচনী প্রচারণা চলাকালে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের কামারখাড়া বাজার ও দিঘিরপাড় বাজার এলাকায় এই সংঘর্ষ হয়। সংঘর্ষে জড়ায় বিএনপি নেতা শামীম মোল্লা ও ওলিউল্লাহ খানের সমর্থকরা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে ধানের শীষের পক্ষে একটি প্রচারণা মিছিল কামারখাড়া বাজারে পৌঁছালে স্থানীয় এক নেতার নাম ঘোষণা না করাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়।

২৫ জুলাই, ২০২৬

দুধ দিয়ে গোসল করে জামায়াতে যোগ দিলেন মৎস্যজীবী দল নেতা
সারাদেশ

দুধ দিয়ে গোসল করে জামায়াতে যোগ দিলেন মৎস্যজীবী দল নেতা

পটুয়াখালীর বাউফল উপজেলায় দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন ইউনিয়ন মৎস্যজীবী দলের নেতা মো. জালাল হাওলাদার। তিনি এর আগে বাউফল উপজেলার বগা ইউনিয়ন মৎস্যজীবী দলের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। সোমবার (২৬ জানুয়ারি) রাত ৯টার দিকে বগা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পটুয়াখালী-২ আসনের দশ দলীয় ঐক্য জোটের দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. শফিকুল ইসলাম মাসুদের উঠান বৈঠকে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

২৫ জুলাই, ২০২৬

মুরগি বিক্রির টাকা আত্মসাৎ করতে সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যা, গ্রেফতার ২
সারাদেশ

মুরগি বিক্রির টাকা আত্মসাৎ করতে সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যা, গ্রেফতার ২

নরসিংদীর বেলাবো উপজেলায় মুরগি বিক্রির টাকা আত্মসাতের উদ্দেশ্যে সাবেক ছাত্রলীগ নেতা ও পোল্ট্রি ব্যবসায়ী আজিমুল কাদের ভূঁইয়াকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে ডিবির এসআই মোবারক হোসেনের নেতৃত্বে কিশোরগঞ্জ সদর থানার এলাকায় অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কায়েস আকন্দ।

২৫ জুলাই, ২০২৬

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা শুরু
রাজনীতি

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা শুরু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের বলরুমে আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণার কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে দলের চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত ছিলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানটি পরিচালনা করেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

২৫ জুলাই, ২০২৬

কানাডার স্কুলে বন্দুকধারীর হামলা, হামলাকারীসহ নিহত ১০
আন্তর্জাতিক

কানাডার স্কুলে বন্দুকধারীর হামলা, হামলাকারীসহ নিহত ১০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজধানী ঢাকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সম্ভাব্য নাশকতা, সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও প্রবেশপথে বসানো হয়েছে একাধিক চেকপোস্ট। যানবাহন থামিয়ে তল্লাশি ও সন্দেহভাজন ব্যক্তিদের পরিচয় যাচাই করা হচ্ছে নিয়মিত। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশকে প্রাইভেটকার, মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি চালাতে দেখা যায়।

২৫ জুলাই, ২০২৬

খাঁচায় বন্দী ভালোবাসা; কেরানীগঞ্জে তানহার করুণ পরিণতি
সারাদেশ

খাঁচায় বন্দী ভালোবাসা; কেরানীগঞ্জে তানহার করুণ পরিণতি

কেরানীগঞ্জের আটিবাজার কুলচর গ্রামের তানহা আক্তার লামিয়া ছিল পশুপাখি আর প্রকৃতির প্রেমে মগ্ন এক শান্ত স্বভাবের মেয়ে। ছোট একটি খামারে হাঁস মুরগি আর পাখি নিয়ে কাটত তার দিন। কলেজে যাতায়াতের পথে পরিচয়, তারপর প্রেম, এরপর পরিবারের অমতে বিয়ে করে স্বামী তানভীর আহমেদের ঘরে ওঠা। সেখান থেকেই বদলে যেতে থাকে তানহার জীবন। পরিবারের ভাষ্য, বিয়ের পর থেকেই তানহাকে চার দেয়ালের মধ্যে আটকে রেখে ঘরের ভেতর ও বাইরে বসানো হয় একাধিক সিসি ক্যামেরা।

২৫ জুলাই, ২০২৬

চাঁদা দিতে অস্বীকৃতি: নরসিংদীতে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা, আহত ১২
সারাদেশ

চাঁদা দিতে অস্বীকৃতি: নরসিংদীতে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা, আহত ১২

নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে চাঁদা দিতে অস্বীকৃতি জানানোকে কেন্দ্র করে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন সাংবাদিক আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত ফ্যামিলি ডে অনুষ্ঠান শেষে বাসযোগে ঢাকায় ফেরার সময় এ হামলার ঘটনা ঘটে।

২৫ জুলাই, ২০২৬

‘প্লিজ প্লিজ! আপনারাও বিশ্বাস করেন’; জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক দাবি নিয়ে শাওনের কটাক্ষ
বিনোদন

‘প্লিজ প্লিজ! আপনারাও বিশ্বাস করেন’; জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক দাবি নিয়ে শাওনের কটাক্ষ

অভিনেত্রী মেহের আফরোজ শাওন সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই সরব। বিনোদনের পাশাপাশি সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে নিজের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরতে দেখা যায় তাকে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানের অফিসিয়াল টুইটার (বর্তমানে এক্স) অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে করা একটি বিতর্কিত মন্তব্য শাওন তার ফেসবুক হ্যান্ডেলে শেয়ার করেন। পোস্টটি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

২৫ জুলাই, ২০২৬

ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
জাতীয়

ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, 'জাবের ভাই গুলিবিদ্ধ। জুমা -শান্তা বুটের আঘাতে আহত হয়েছে।' এদিকে আরেকটি ফেসবুক পোস্টে সংগঠনটি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কোনো ধরনের জমায়েত না করার আহ্বান জানিয়েছে।

২৫ জুলাই, ২০২৬

রমজানে যেসব পণ্য বিক্রি করবে টিসিবি
জাতীয়

রমজানে যেসব পণ্য বিক্রি করবে টিসিবি

পবিত্র রমজান মাস উপলক্ষে সারা দেশে ট্রাকের মাধ্যমে ভর্তুকিমূল্যে পণ্য বিক্রি করবে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। রমজান শুরুর আগের দিন থেকেই এ কার্যক্রম শুরু হতে পারে বলে জানা গেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে টিসিবি। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে সারা দেশে স্মার্ট কার্ডধারী পরিবারের কাছে ভর্তুকিমূল্যে পণ্য বিক্রি কার্যক্রম চলমান রয়েছে। এর পাশাপাশি রমজান মাসে ট্রাকসেলের মাধ্যমে অতিরিক্ত ৩০ থেকে ৩৫ লাখ ভোক্তার কাছে পণ্য সরবরাহ করা হবে।

২৫ জুলাই, ২০২৬


শিরোনাম:
সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. মন খারাপ হলেও বলা যাবে না, কথা বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে: হাসনাত সদ্য. ঠাকুরগাঁও উপনির্বাচনে সব ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ: পুলিশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ‘জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে অবহেলা করেছেন’ সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. মন খারাপ হলেও বলা যাবে না, কথা বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে: হাসনাত সদ্য. ঠাকুরগাঁও উপনির্বাচনে সব ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ: পুলিশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ‘জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে অবহেলা করেছেন’