"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
না ফেরার দেশে মুস্তাফা মনোয়ার
বরেণ্য চিত্রশিল্পী, নির্মাতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার আর নেই। সোমবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
২৫ জুলাই, ২০২৬
খামেনির জানাজায় অংশ না নিতে দেশগুলোকে চাপ দিয়েছে যুক্তরাষ্ট্র: ইরানের দাবি
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় বিভিন্ন দেশকে অংশ না নিতে যুক্তরাষ্ট্র কূটনৈতিক চাপ প্রয়োগ করেছে বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। এক জ্যেষ্ঠ ইরানি সূত্রের বরাত দিয়ে তাসনিম জানিয়েছে, গত পাঁচ দিনে এ বিষয়ে ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালিয়েছে ওয়াশিংটন। প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই প্রচারণার সমন্বয় করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এ কাজে বিশ্বের বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতদেরও সম্পৃক্ত করা হয়।
২৫ জুলাই, ২০২৬
আর্জেন্টিনাকে কি বিশ্বকাপে বিশেষ সুবিধা দিচ্ছে ফিফা?
বিশ্বকাপের শিরোপা ধরে রাখার লড়াইয়ে আর্জেন্টিনাকে কঠিন পরীক্ষার মধ্য দিয়েই এগোতে হচ্ছে। নকআউট পর্বের প্রথম দুই ম্যাচে কেপ ভার্দে ও মিসরের বিপক্ষে সহজ জয় প্রত্যাশিত হলেও দুই ম্যাচেই ৩-২ ব্যবধানে জিততে হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের। বিশেষ করে মিসরের বিপক্ষে জয়ের পর বিতর্কের সৃষ্টি হয়েছে। শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর আফ্রিকার দেশটি টুর্নামেন্ট পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অপসারণের দাবি জানিয়ে ফিফার কাছে আবেদন করেছে। তাদের অভিযোগ, আর্জেন্টিনার প্রতি পক্ষপাত দেখানো হয়েছে এবং লিওনেল মেসিকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
স্পিকারের প্রতি মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর রীতি বাতিল
জাতীয় সংসদে অধিবেশন কক্ষে প্রবেশ ও বের হওয়ার সময় স্পিকারের চেয়ার বা সভাপতির প্রতি মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর প্রচলিত রীতি বাতিলের ঘোষণা দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। একই সঙ্গে তিনি সংসদ সদস্যদের নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী সম্মান প্রদর্শনের নির্দেশনা দিয়েছেন। বৃহস্পতিবার সংসদের অধিবেশনে এ বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে স্পিকার বলেন, জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ২৬৭ নম্বর বিধি অনুযায়ী, সংসদের বৈঠক চলাকালে কোনো সদস্য সংসদে প্রবেশ, কক্ষ ত্যাগ কিংবা আসন গ্রহণ ও ত্যাগের সময় সভাপতির প্রতি সম্মান প্রদর্শন করবেন। তবে অষ্টম জাতীয় সংসদে বিধিটি সংশোধনের মাধ্যমে ‘ঝুঁকিয়া’ শব্দটি বাদ দেওয়া হয়।
২৫ জুলাই, ২০২৬
নবম পে-স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
আগামী ১ জুলাই থেকে নবম জাতীয় পে-স্কেল কার্যকরের ঘোষণা দিয়েছে সরকার। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ ও বিভিন্ন কারিগরি-আইনি বিষয় পর্যালোচনার জন্য পে-স্কেল সংক্রান্ত সচিব কমিটি বুধবার (২৪ জুন) বৈঠকে বসছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক প্রস্তাবে তিন ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের কথা থাকলেও কর্মকর্তা-কর্মচারীদের দাবির পরিপ্রেক্ষিতে তা কমিয়ে দুই ধাপে বাস্তবায়নের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে।
২৫ জুলাই, ২০২৬
কারাগারে অসুস্থ দীপু মনি, হাসপাতালে ভর্তি
মুন্সীগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। সোমবার সকালে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
২৫ জুলাই, ২০২৬
জুলাই নিয়ে মন্তব্যের জেরে শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে জিডি
জুলাই আন্দোলনকে অবমাননা ও অপপ্রচারের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামের এক নারীর বিরুদ্ধে শাহবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সকালে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামে একটি সংগঠনের প্রতিনিধিরা শাহবাগ থানায় অভিযোগটি জমা দেন। শাহবাগ থানার ডিউটি কর্মকর্তা উপপরিদর্শক স্বপন শুক্রবার রাতে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, অভিযোগকারীরা লিখিত আবেদনে দাবি করেছেন, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই আন্দোলনের স্মৃতি এবং এতে শহীদদের আত্মত্যাগ নিয়ে অবমাননাকর মন্তব্য ও কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
২৫ জুলাই, ২০২৬
সরোয়ার আলমগীরের শপথে বাধা নেই
পরে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করেন জামায়াতের প্রার্থী মো. নুরুল আমিন। গত ৩ ফেব্রুয়ারি শুনানি শেষে আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করেন। একই সঙ্গে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সরোয়ার আলমগীর অংশ নিতে পারবেন বলে আদেশে উল্লেখ করা হয়। তবে আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চট্টগ্রাম-২ আসনের ফলাফল প্রকাশ না করার নির্দেশ দেওয়া হয়।
২৫ জুলাই, ২০২৬
ড্যাপ সংশোধনসহ আবাসন খাতের বিভিন্ন সমস্যা নিয়ে রাজউক-রিহ্যাব বৈঠক
বিস্তারিত এলাকা পরিকল্পনা (ড্যাপ) সংশোধনসহ আবাসন খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর মধ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে রাজউকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলামের সঙ্গে রিহ্যাবের ২০২৬-২০২৮ মেয়াদের পরিচালনা পর্ষদের সদস্যরা মতবিনিময় করেন। রিহ্যাবের সভাপতি ড. আলী আফজালের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২৫ জুলাই, ২০২৬
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার স্থানীয় সময় সকাল ১০টায় দালিয়ান ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে এই সম্মেলন শুরু হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ‘ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে প্রধানমন্ত্রী যোগদান করেছেন। সম্মেলনে আসা বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে তিনি কথা বলছেন।’
২৫ জুলাই, ২০২৬