"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ
ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ শিগগিরই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। এই সফরের মধ্য দিয়ে তেলসমৃদ্ধ দেশটির নতুন নেতৃত্বের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রহ আরও স্পষ্ট হয়ে উঠছে। সফরটি বাস্তবায়িত হলে, গত এক চতুর্থাংশ শতাব্দীরও বেশি সময়ের মধ্যে ডেলসি রদ্রিগেজ হবেন যুক্তরাষ্ট্র সফরকারী প্রথম দায়িত্বপ্রাপ্ত ভেনেজুয়েলা প্রেসিডেন্ট। বুধবার (২১ জানুয়ারি) এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।
২৫ জুলাই, ২০২৬
সাজিদ হত্যার বিচারহীনতা: প্রক্টর পদত্যাগ না করলে ভিসি কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি ইবি ছাত্রদল আহ্বায়কের
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী শহীদ সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের ছয় মাস পার হলেও খুনিদের বিচার নিশ্চিত করতে ব্যর্থ হওয়া এবং শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে না পারার অভিযোগে প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামানের পদত্যাগ দাবি করেছেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ বা অপসারণ না করা হলে উপাচার্য কার্যালয় ঘেরাও করা হবে।
২৫ জুলাই, ২০২৬
কুবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্নোত্তর বলে দেওয়ার অভিযোগ পরীক্ষকের বিরুদ্ধে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় দায়িত্বরত এক কক্ষ পরিদর্শকের বিরুদ্ধে পরীক্ষার্থীকে প্রশ্নের উত্তর বলে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবাদ করায় ওই পরীক্ষার্থীকে হুমকি দেওয়া হয়েছে এবং পোশাক নিয়ে ভীতি প্রদর্শনের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
ওসমান হাদী হত্যার তদন্ত জাতিসংঘের মাধ্যমে করার প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত সরকারের
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদী হত্যার তদন্ত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তর—অফিস অব দ্য ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর হিউম্যান রাইটস (ওএইচসিএইচআর)-এর মাধ্যমে করানোর প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
২৫ জুলাই, ২০২৬
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি এবং তাঁদের স্বামী-স্ত্রীর সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ২০২৪ সালের ১ অক্টোবর জারি করা নির্দেশনার আলোকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি এবং তাঁদের স্বামী-স্ত্রীর ২০২৪ সালের ৩০ জুন ও ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সম্পদের বিবরণী প্রকাশ করা হলো।
২৫ জুলাই, ২০২৬
সিলেটে তারেক রহমানের প্রথম নির্বাচনি জনসভা, আলিয়া মাদ্রাসা মাঠে জনসমুদ্র
সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে দলের প্রথম নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জনসভা শুরুর আগেই আলিয়া মাদ্রাসা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে। ভোর থেকেই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মাঠে জড়ো হতে থাকেন। সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জনসভাস্থলে যোগ দেন। সব মিছিলের গন্তব্য ছিল আলিয়া মাদ্রাসা মাঠ।
২৫ জুলাই, ২০২৬
কুবির পরিবহন পুলে যুক্ত হলো নতুন তিনটি বাস
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিবহন পুলে যুক্ত হয়েছে নতুন তিনটি বাস। সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার উপহার হিসেবে বাসগুলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
বিদ্রোহীদের নিয়ে শেষ মুহূর্তে কী ভাবছে বিএনপি
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া বিএনপি নেতাদের নির্বাচন থেকে সরে দাঁড়াতে রাজি করাতে পারেনি দলটি। বহিষ্কারসহ নানা সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হলেও বিদ্রোহী প্রার্থীদের নির্বাচনি লড়াই থেকে বিরত রাখা যায়নি। বিএনপি সূত্রে জানা গেছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় অন্তত ৭২ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে। তবু তারা অধিকাংশই স্বতন্ত্র প্রার্থী হিসেবে সক্রিয়ভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এতে করে অনেক আসনেই বিএনপির মনোনীত কিংবা সমর্থিত প্রার্থীরা চ্যালেঞ্জের মুখে পড়েছেন বলে দলের ভেতরেই আলোচনা রয়েছে।
২৫ জুলাই, ২০২৬
খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদী হত্যার তদন্ত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তর—অফিস অব দ্য ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর হিউম্যান রাইটস (ওএইচসিএইচআর)-এর মাধ্যমে করানোর প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
২৫ জুলাই, ২০২৬
ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান : প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যেতে হবে। তিনি বলেন, একটি ভোট শুধু সরকার নির্বাচন করবে না; এটি ১৭ বছরের নীরবতার জবাব দেবে, বাধাহীন ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নেবে, জাতিকে নতুনভাবে গড়ে তুলবে এবং প্রমাণ করবে—এই দেশ আর কখনো তার তরুণ, নারী ও সংগ্রামী জনতার কণ্ঠ হারাতে দেবে না।
২৫ জুলাই, ২০২৬