"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
ঈগল প্রতীক পেয়ে জয়ের প্রত্যয় মঞ্জুর
ফেনী-২ (সদর) আসনে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু দলীয় ঈগল প্রতীক বরাদ্দ পেয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) সকালে ফেনী জেলা প্রশাসক মনিরা হক তার হাতে ঈগল প্রতীক তুলে দেন।
২৫ জুলাই, ২০২৬
শুধু ভোট দিয়ে চলে আসলে হবে না, হিসাব কড়ায়-গন্ডায় বুঝে নিতে হবে: তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোটকেন্দ্র পাহারা দিতে দলের নেতা-কর্মী ও ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনের দিন কেন্দ্রে গিয়ে শুধু ভোট দিয়ে চলে এলে হবে না, ভোটের হিসাব কড়ায়-গন্ডায় বুঝে নেওয়া পর্যন্ত সেখানে উপস্থিত থাকতে হবে।
২৫ জুলাই, ২০২৬
বিএনপি আ.লীগকে পুনর্বাসন করলে আবারও বিপদে পড়বে: আসিফ মাহমুদ
বিএনপি যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে, তাহলে দলটি আবারও বিপদে পড়বে বলে হুশিয়ারি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়। একই সঙ্গে এতে দেশ ভয়ানক পরিস্থিতির মুখে পড়বে বলেও জানান তিনি। শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১১টার দিকে বগুড়ার আদমদীঘি উপজেলার রহিম উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
২৫ জুলাই, ২০২৬
শাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুপক্ষের সংঘর্ষে শিক্ষকসহ আহত ১৬
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্তঃবিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ‘স্লেজিং’কে কেন্দ্র করে লোকপ্রশাসন ও বাংলা বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিক্ষকসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে কয়েকজন শিক্ষক শিক্ষার্থীদের হাতে লাঞ্ছনার শিকার হন।
২৫ জুলাই, ২০২৬
সুষ্ঠু-গ্রহণযোগ্য নির্বাচন হলে বিএনপির নিরঙ্কুশ বিজয় অনিবার্য: মাহদী আমিন
একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপির নিরঙ্কুশ বিজয় অনিবার্য বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা মাহদী আমিন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মাহদী আমিন বলেন, 'সারা দেশে বিএনপির পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, দেশি-বিদেশি গণমাধ্যমের প্রতিবেদন, বিভিন্ন নির্ভরযোগ্য সংস্থার জরিপ,
২৫ জুলাই, ২০২৬
মার্কিন অর্থনীতি নিয়ে ট্রাম্পের বেশির ভাগ দাবিই মিথ্যা, বেরোল ভিন্ন চিত্র
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম বছর পূর্তি উপলক্ষে দেওয়া সাম্প্রতিক ভাষণে যুক্তরাষ্ট্রের অর্থনীতি নিয়ে করা বেশির ভাগ দাবিই বাস্তব তথ্যের সঙ্গে মিলছে না। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক বিশেষ তথ্য যাচাই প্রতিবেদনে উঠে এসেছে, মূল্যস্ফীতি থেকে শুরু করে ওষুধের দাম, শুল্কনীতি ও কর্মসংস্থান—প্রায় সব ক্ষেত্রেই ট্রাম্পের বক্তব্যে রয়েছে বড় ধরনের গরমিল। ভাষণে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রে বর্তমানে ‘কোনো মূল্যস্ফীতি নেই’ এবং তার নীতির ফলে ওষুধের দাম ৩০০ থেকে ৬০০ শতাংশ পর্যন্ত কমেছে।
২৫ জুলাই, ২০২৬
১৭ বছরের অত্যাচারের নতুন রূপ দেখেছি গত ১৬ মাসে: আসিফ মাহমুদ
গত ১৭ বছর গণ-অভ্যুত্থানের আগে দেশে যেভাবে অত্যাচার, নিপীড়ন, গুম, খুন ও কারাগারে নির্যাতন চালানো হয়েছে, তার একটি নমুনা গত ১৬ মাসে দেখা গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, ১৭ বছরের অত্যাচার এখন নতুন রূপে হাজির হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
কুবি ভর্তি পরীক্ষা চলাকালীন শাখা ছাত্রদলের নির্বাচনী প্রচারণা
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) 'বি' এবং 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালীন অভিভাবকদের কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড সম্পর্কে ধারণা দেওয়া এবং কুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর নির্বাচনী প্রচারণা চালায় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। শনিবার (৩১ জানুয়ারি) অনুষ্ঠিত কলা ও সামাজিক বিজ্ঞান, আইন এবং ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত 'বি' এবং 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষার সময় তারা এ প্রচারণা চালায়।
২৫ জুলাই, ২০২৬
জামায়াত প্রার্থী আমির হামজার ভেরিফায়েড ফেসবুক পেজ অপসারণ
এনামুল হক জানান, ক্রমাগত সাইবার হামলা ও ভুয়া রিপোর্টিংয়ের কারণে মেটা কর্তৃপক্ষ পেজটি সাময়িকভাবে অপসারণ করেছে। তিনি বলেন, ‘মুফতি আমির হামজার অফিসিয়াল ফেসবুক পেজটি গত কয়েকদিন ধরে একটি সংঘবদ্ধ অপশক্তির পরিকল্পিত ভুয়া কপিরাইট স্ট্রাইক ও সাইবার আক্রমণের শিকার হচ্ছিল। এরই ধারাবাহিকতায় আজ পেজটি সরিয়ে নেওয়া হয়েছে। এটি কোনো নীতিমালা লঙ্ঘনের কারণে নয়, বরং উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা অভিযোগ ও ভুয়া রিপোর্টিংয়ের ফল।’
২৫ জুলাই, ২০২৬
বিশাল ধস নেমেছে ভারতের সবচেয়ে বড় লিগে, আয় কমছে ৯৭ শতাংশ
দীর্ঘ অনিশ্চয়তা ও নাটকীয়তার পর অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে ভারতের ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল)। নতুন মৌসুমের জন্য সম্প্রচার স্বত্ব বিক্রিও সম্পন্ন হয়েছে। তবে এবার লিগ থেকে আয় কমেছে আগের তুলনায় প্রায় ৯৭ শতাংশ। আগামী মৌসুমে আইএসএলের ম্যাচ সম্প্রচারের স্বত্ব পেয়েছে ডিজিটাল প্ল্যাটফর্ম ফ্যানকোড। এর জন্য অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) পাবে মাত্র ৮ কোটি ৬২ লাখ রুপি, যেখানে ম্যাচপ্রতি ফেডারেশনের আয় দাঁড়াচ্ছে মাত্র ৯.৫ লাখ রুপি।
২৫ জুলাই, ২০২৬