"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
দলীয় সিদ্ধান্ত ভেঙে নির্বাচন, বহিষ্কার বিএনপি নেতা তাপস
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, শরীয়তপুর জেলায় মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৫০ হাজার ৬০০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯৭ হাজার ৩৮০ জন, নারী ভোটার ৫ লাখ ৫৩ হাজার ২০৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৪ জন। এবারের নির্বাচনে জেলার তিনটি আসনে ১০টি রাজনৈতিক দলের ১৭ জন দলীয় প্রার্থী এবং ৪ জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
২৫ জুলাই, ২০২৬
আমার আয় দেখে মাথা ঘুরে পড়ে যাইয়েন না: মির্জা আব্বাস
জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) গিয়ে তার আয়-রোজগারের খোঁজখবর নেওয়ার চ্যালেঞ্জ দিয়েছেন ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, আমার আয় দেখে মাথা ঘুরে পড়ে যাইয়েন না। আমি কখনো চুরি বা ডাকাতি করিনি। সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীতে বাংলাদেশ টেলিযোগাযোগ শ্রমিক-কর্মচারী ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণা, গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন। নির্বাচনী প্রচারণায় মির্জা আব্বাস বলেন, 'সবাই যদি একসাথে কাজ করেন, তাহলে আসন্ন জাতীয় নির্বাচনে আমার জয় লাভে কোনো বাধা থাকবে না।'
২৫ জুলাই, ২০২৬
বিগত ১৫ বছর দিনের ভোট রাতে হয়ে গেছে: মুশফিকুর রহমান
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মন্ডলীর সদস্য মুশফিকুর রহমান বলেছেন, ১২ ফেব্রুয়ারীর নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণ বিগত ১৫ বছর ধরে ভোট দিতে পারে নাই কারণ দিনের ভোট রাতে হয়ে গেছে। জনগণ তাদের মতের প্রকাশ করতে পারে নাই কোন আনন্দ করতে পারে নাই। শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১২ টার দিকে দক্ষিণ ইউনিয়ন গাজির বাজার বাস স্ট্যান্ডে নির্বাচনীয় পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
২৫ জুলাই, ২০২৬
যমুনার সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান
জাতিসংঘের অধীনে শহীদ ওসমান হাদি হত্যার তদন্ত নিশ্চিত করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্যরা। এক ঘণ্টার আল্টিমেটাম শেষ হওয়ার পরও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে কোনো বার্তা না পাওয়ায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সংগঠনটি এই কর্মসূচি শুরু করে।
২৫ জুলাই, ২০২৬
নির্বাচনের দিন সহিংসতা হলে বুঝতে পারবেন প্রশাসনের প্রস্তুতি: স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচনের দিন কোনো ধরনের সহিংসতা হলে সেদিনই প্রশাসনের প্রস্তুতির সক্ষমতা বোঝা যাবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের প্রস্তুতির বিষয় জনসম্মুখে প্রকাশ করা সম্ভব নয়। কিছু বিষয় কৌশলগত কারণে গোপন রাখতে হয়।
২৫ জুলাই, ২০২৬
শাহজালালের মাজারে তারেক রহমান, নির্বাচনী প্রচার শুরু করল বিএনপি
সিলেটে পৌঁছে হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত ও সেখানে নফল নামাজ আদায় করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার রাত ৯টার দিকে তিনি দরগাহে উপস্থিত হন। মাজার জিয়ারত শেষে রাত ৯টা ৪০ মিনিটের দিকে হযরত শাহপরান (র.)-এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওয়ানা দেন তিনি।
২৫ জুলাই, ২০২৬
রাতে জামায়াত কর্মীদের সঙ্গে তর্ক, সকালে ইসলামী আন্দোলনের নির্বাচনী কার্যালয়ে আগুন
নড়াইল-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা আব্দুল আজিজের একটি নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। সংগঠনটির নেতাকর্মীদের দাবি, আগের রাতে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সঙ্গে তর্ক-বিতর্কের জের ধরেই এ ঘটনা ঘটেছে। রোববার (২৫ জানুয়ারি) সকালে নড়াইল সদর উপজেলার বিছালী তিন দোকান এলাকায় ঘটনাটি ঘটে। সকালে কার্যালয়ে এসে ভেতরে থাকা চেয়ার-টেবিল, মাইকসহ বিভিন্ন সামগ্রী এবং দলীয় প্রতীক হাতপাখা আগুনে পুড়ে ছাই হয়ে থাকতে দেখা যায়।
২৫ জুলাই, ২০২৬
বগুড়া-৭ আসনের এমপি প্রার্থী মিল্টনের পক্ষে মতবিনিময় সভা
বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী মোরশেদ মিল্টনের জন্য ভোট চেয়ে শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে গাবতলীর আটবাড়িয়া গ্রামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সন্ধানী লাইফ ইন্সুরেন্সের জেনারেল ম্যানেজার ও বিশিষ্ট সমাজসেবক মো: শহীদুল ইসলাম। সোনারায় ইউনিয়ন বিএনপির ১ ওয়ার্ডের সাধারন সম্পাদক হাফিজার রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রশিদ
২৫ জুলাই, ২০২৬
নবীনগরে বিএনপির ৮ নেতাকে বহিষ্কার
দলীয় সিদ্ধান্ত অমান্য ও ধানের শীষ প্রতীকের বিরুদ্ধাচরণের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা বিএনপির আটজন নেতাকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ জারি করা হয়।
২৫ জুলাই, ২০২৬
বাঞ্ছারামপুরে দাঁড়িপাল্লার গণজোয়ার সৃষ্টি হয়েছে: মো. মহসীন
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. মহসীন বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে দাঁড়িপাল্লা প্রতীকের এক অভাবনীয় বিপ্লব ঘটবে ইনশাল্লাহ। বাঞ্ছারামপুরে জামায়াতে ইসলামীর পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই জোয়ার হচ্ছে বিগত ৫৪ বছরের অন্যায়, অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে জনগণের প্রতিবাদ। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের উদ্যোগে আয়োজিত নির্বাচনি মিছিল শেষে এসব কথা বলেন তিনি।
২৫ জুলাই, ২০২৬