"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
পাবলিক হেলথ এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজ নিলেন হাবীব আজম
রাঙামাটির শহরের পাবলিক হেলথ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নিয়েছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম। মঙ্গলবার (২০ জানুয়ারি) ওই এলাকায় সংঘটিত অগ্নিকাণ্ডে অন্তত সাতটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়। এতে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হঠাৎ এ দুর্ঘটনায় অনেক পরিবার ঘরবাড়ি ও আসবাবপত্র হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে।
২৫ জুলাই, ২০২৬
হাসিনা আপনাদের ফেলে ভারত পালিয়েছে, আমাদের বিপদে ফেলে গেছে: মির্জা ফখরুল
দীর্ঘদিন পর দেশে ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে এবং এবারের নির্বাচন আগের যেকোনো সময়ের চেয়ে ভিন্ন হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগে নির্বাচনে ধানের শীষ ও নৌকার প্রতিদ্বন্দ্বিতা থাকলেও এবার নৌকা নেই বলেও জানান তিনি। সোমবার (২৬ জানুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার ২৯ মাইল এলাকার বিডি স্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, 'নৌকার যিনি কাণ্ডারী ছিলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি নেতাকর্মীদের ফেলে ভারতে পালিয়ে গেছেন।
২৫ জুলাই, ২০২৬
ডামুড্যায় যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ গ্রেপ্তার ১
শরীয়তপুরের ডামুড্যায় যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১০ ঘটিকায় উপজেলার ডামুড্যা পৌরসভার পুরতান পরিত্যাক্ত ভবন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন ডামুড্যা উপজেলার দক্ষিন ডামুড্যা গ্রামের বাসিন্দা ইদ্রিস হাওলাদারের ছেলে মো. নাজমুল হাওলাদার(২৫)।
২৫ জুলাই, ২০২৬
কিছু লোক টাকা দিয়ে ভোট কিনতে চায়, আপনারা সজাগ থাকবেন: অ্যাড. মান্নান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া (৫) নবীনগর আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী এড. এমএ মান্নানকে বিজয় করার লক্ষে উপজেলার পূর্ব ৬ ইউনিয়ন বিএনপি কতৃক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনী জনসভায় শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমআর মজিবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া (৫) নবীনগর আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাড. এমএ মান্নান।
২৫ জুলাই, ২০২৬
ক্ষমতায় এলে বিএনপি কৃষি কার্ড-ফ্যামিলি কার্ডের পাশাপাশি প্রবাসী কার্ডও চালু করবে: খলিলুর রহমান
বিএনপি ক্ষমতায় এলে শুধু কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড চালু হবে না, প্রবাসীদের জন্য প্রবাসী কার্ডও চালু করা হবে বলে জানিয়েছেন মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান। তিনি বলেন, 'আপনারা নিশ্চয়ই জানেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করেছেন কৃষি ঋণ দশ হাজার টাকা পর্যন্ত মাফ করা হবে। সাধারণ মানুষের জন্য ফ্যামিলি কার্ড দেওয়া হবে। বাংলাদেশে অনেক মানুষ বিভিন্ন দেশে বসবাস করছেন। আমরা প্রবাসীরা আশা করি, বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমান প্রবাসী কার্ডও চালু করবেন।'
২৫ জুলাই, ২০২৬
শরীয়তপুর–৩ আসনে অপপ্রচারের প্রতিবাদে জামায়াত প্রার্থী আজহারুলের সংবাদ সম্মেলন
শরীয়তপুর–৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ আজহারুল ইসলামকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
ধানের শীষে ভোট চাইলেন ২৩ বছর ধরে জামায়াতের রাজনীতি করা আনসার
যশোরে বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচনি পথসভায় প্রকাশ্যে ধানের শীষে ভোট চাওয়ায় আলোচনায় এসেছেন আনসার আলী নামের এক ব্যক্তি। দীর্ঘ ২৩ বছর ধরে জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি করেছেন তিনি। রোববার (২৫ জানুয়ারি) যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর এলাকায় যশোর-৩ আসনের বিএনপি প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনি পথসভায় উপস্থিত হয়ে বক্তব্য দেন আনসার আলী। এ সময় তিনি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
২৫ জুলাই, ২০২৬
কুবি ভর্তি পরীক্ষায় ছাত্রদলের বাইক সার্ভিস
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) 'বি' এবং 'সি' ইউনিট ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীদের কেন্দ্রে দ্রুত পৌঁছাতে বাইক সার্ভিস দিচ্ছে কুবি শাখা ছাত্রদল। শনিবার (৩১ জানুয়ারি) অনুষ্ঠিত 'বি' এবং 'সি' ইউনিট ভর্তি পরীক্ষায় 'সবার আগে বাংলাদেশ' বাইক সার্ভিস দেয় ছাত্রদল। এ ব্যাপারে শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, 'গতকালও ভর্তি পরীক্ষায় আমরা বাইক সার্ভিস, অভিভাবকদের বসার জায়গা ও স্ব্যাস্থসেবা দিয়েছিলাম। আজকেও আমরা এসব সেবা দিচ্ছি।
২৫ জুলাই, ২০২৬
নির্বাচনের পর ১৭-১৮ ফেব্রুয়ারির মধ্যেই ক্ষমতা হস্তান্তর হতে পারে: প্রেস সচিব
নির্বাচনের পর দ্রুততম সময়ের মধ্যেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই প্রক্রিয়া সম্পন্ন হতে সর্বোচ্চ তিন দিন সময় লাগতে পারে এবং আগামী ১৭-১৮ ফেব্রুয়ারির মধ্যেই নতুন সরকার দায়িত্ব নিতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
২৫ জুলাই, ২০২৬
থাইল্যান্ডের নির্বাচনে চমক: তরুণ সমর্থিত দলকে হারিয়ে বিজয়ী আনুতিনের দল ভূমজাইথাই
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডের সাম্প্রতিক সাধারণ নির্বাচনে দেশটির প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুলের দল ভূমজাইথাই অভূতপূর্ব জয়ের দিকে এগিয়েছে। নির্বাচনের আগে প্রকাশিত জরিপে সংস্কারপন্থি পিপলস পার্টিকে এগিয়ে দেখানো হলেও ভোট গণনার পর দেখা গেছে, ভূমজাইথাই প্রায় ১৯০টির বেশি আসন পেতে পারে এবং জোট সরকার গঠনের পথে এগোচ্ছে। তরুণ সংস্কারপন্থীদের জন্য এটি বড় ধাক্কা। নির্বাচনের ফলাফলের পেছনে মূল ভূমিকা রাখে থাইল্যান্ডের মিশ্র ভোটব্যবস্থা।
২৫ জুলাই, ২০২৬