"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কার্যক্রম তদন্তের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
অন্তর্বর্তী সরকারের গত ১৮ মাসের কার্যক্রম নিরপেক্ষভাবে তদন্তের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর মতে, এই সময়ে কোথাও দুর্নীতি হয়ে থাকলে এবং এর সঙ্গে যারা জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) দ্রুত তদন্তের নির্দেশ দেওয়া উচিত। রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।
২৫ জুলাই, ২০২৬
মাদকবিরোধী অবস্থানের জেরে অপপ্রচার চালানো হচ্ছে: নাজমুল হাসান বাবু
সংবাদ সম্মেলনে নাজমুল হাসান বাবু বলেন, তিনি একজন প্রথম শ্রেণির ঠিকাদার ও সরবরাহকারী। ব্যবসার প্রয়োজনে দেশের বিভিন্ন এলাকায় নিয়মিত যাতায়াত করতে হয়। সম্প্রতি প্রায় ১৫ দিন ব্যবসায়িক কাজে জেলার বাইরে ছিলেন। এলাকায় ফিরে কর্মী-সমর্থকদের সঙ্গে বৈঠকে বসলে সেখানে রফিকুল ইসলাম রকি নামে একজনের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ ওঠে। তিনি বলেন, বৈঠকে উপস্থিত ব্যক্তিরা রকির বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ করলে তিনি তাকে এ ধরনের কর্মকাণ্ড থেকে সরে আসার পরামর্শ দেন। একই সঙ্গে জানান, কেউ যদি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকেন, তাহলে তাঁর সঙ্গে রাজনৈতিকভাবে চলা সম্ভব নয়।
২৫ জুলাই, ২০২৬
অনাথ শিশুদের স্বনির্ভর করতে কুবি শিক্ষার্থীদের উদ্যোগ
সহায়তার পরিবর্তে দক্ষতা উন্নয়নের মাধ্যমে অনাথ শিশুদের স্বনির্ভর করে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম ‘আলোর ক্যানভাস’। কুমিল্লার একটি বৌদ্ধ মন্দিরের অনাথ আশ্রমের শিশুদের নিয়ে শুরু হওয়া এ উদ্যোগে নিয়মিত আর্ট ও পেইন্টিং প্রশিক্ষণের মাধ্যমে তাদের সৃজনশীলতা বিকাশ এবং ভবিষ্যতে আয়মুখী দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করা হচ্ছে।
২৫ জুলাই, ২০২৬
সাগর–রুনি হত্যা: ১২৭ বার পেছাল তদন্ত প্রতিবেদন
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আজ বৃহস্পতিবারও আদালতে জমা দেওয়া হয়নি।তদন্ত প্রতিবেদন জমার জন্য আগামী ২২ জুলাই নতুন তারিখ ধার্য করেছেন আদালত। এ নিয়ে আলোচিত এই হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন জমার তারিখ ১২৭ বার পেছানো হলো।
২৫ জুলাই, ২০২৬
মসজিদের ভেতর থেকে ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার, পাশে চিরকুট
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি মসজিদের ভেতর থেকে ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার এলাকার রাজা মিয়া সওদাগর জামে মসজিদ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তির নাম মো. আমির হোসেন (৪৩)। তিনি দীর্ঘ ১৩ বছর ধরে ওই মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। তিনি মসজিদের দোতলায় একটি কক্ষে থাকতেন।
২৫ জুলাই, ২০২৬
আজকের স্বর্ণ-রুপার বাজারদর
দেশের বাজারে সর্বশেষ সমন্বয়ের পর বাড়তি দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী সোমবার (২৯ জুন) থেকে এসব দাম কার্যকর রয়েছে।
২৫ জুলাই, ২০২৬
মেসির ১ গোলেই বিশ্বকাপে ভাঙল যত রেকর্ড
২০২৬ বিশ্বকাপে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন লিওনেল মেসি। এবার কেপ ভার্দের বিপক্ষে শেষ বত্রিশের ম্যাচে গোল করে বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে দুটি ভিন্ন আসরে অন্তত সাতটি করে গোল করার অনন্য কীর্তি গড়েছেন আর্জেন্টিনার অধিনায়ক। শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় ভোরে মায়ামিতে অনুষ্ঠিত ম্যাচে এবারের বিশ্বকাপের চমক কেপ ভার্দের মুখোমুখি হয় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথমার্ধে মেসির একমাত্র গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।
২৫ জুলাই, ২০২৬
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর
সরকার গণমাধ্যমের স্বাধীনতা, পেশাদারিত্ব, জবাবদিহিতা ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, মোবাইল সাংবাদিকতার নামে অনুমোদনহীন, অপেশাদার বা অনৈতিক কার্যক্রম সরকার সমর্থন করে না। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের এনসিপির সংসদ সদস্য মো. হাসনাত আব্দুল্লাহর লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
২৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ-ভারতের সংলাপের মাধ্যমে পুশ ইন সমস্যা সমাধান করা উচিত: জাতিসংঘ
বাংলাদেশ ও ভারতের সীমান্তে পুশ ইন সমস্যার সমাধান দুই দেশের পারস্পরিক সংলাপের মাধ্যমেই হওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। নিউইয়র্কে স্থানীয় সময় বুধবার অনুষ্ঠিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্নের জবাব দেন তিনি। ব্রিফিংয়ে তার কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশ-ভারত সীমান্তে শত শত নারী ও শিশুর মানবিক সংকট নিয়ে জাতিসংঘের অবস্থান কী। প্রশ্নে উল্লেখ করা হয়, সীমান্তে অনেক শিশু ক্ষুধার্ত অবস্থায় রয়েছে এবং নারীরা খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন।
২৫ জুলাই, ২০২৬
গরমে হাঁসফাঁস ফ্রান্স, পানিতে ডুবে একদিনেই ৪০ মৃত্যু
তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে ফ্রান্স। দেশটির আবহাওয়া বিভাগ মেতেও-ফ্রান্স জানিয়েছে, চলমান তাপদাহের মধ্যে ফ্রান্স ইতিহাসে সর্বোচ্চ গড় তাপমাত্রার দিন রেকর্ড করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় তাপমাত্রা ৪৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। তীব্র গরম থেকে স্বস্তি পেতে নদী, হ্রদ ও অনিরাপদ জলাশয়ে নামছেন হাজার হাজার মানুষ। তবে সেই স্বস্তির চেষ্টা অনেকের জীবনে মর্মান্তিক পরিণতি ডেকে এনেছে। ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকোর্নু জানিয়েছেন, গত ১৮ জুন থেকে অন্তত ৪০ জন পানিতে ডুবে মারা গেছেন, যাদের অধিকাংশই তরুণ-তরুণী।
২৫ জুলাই, ২০২৬