"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)

হাঁস প্রতীক পেলেন রুমিন ফারহানা
রাজনীতি

হাঁস প্রতীক পেলেন রুমিন ফারহানা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা ‘হাঁস’ প্রতীক পেয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে প্রতীক সংগ্রহ করেন। একই দিন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনের ৪৮ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এর আগে ১৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন।

২৫ জুলাই, ২০২৬

দলে দুর্বৃত্তায়নের কোনো সুযোগ নেই, অপরাধ করলে রেহাই নেই: মির্জা ফখরুল
সারাদেশ

দলে দুর্বৃত্তায়নের কোনো সুযোগ নেই, অপরাধ করলে রেহাই নেই: মির্জা ফখরুল

আওয়ামী লীগ আমলের দখলদারি ও দুর্বৃত্তায়নের সংস্কৃতি যেন বিএনপির ভেতরে প্রবেশ করতে না পারে—এ বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, দলের কোনো নেতা-কর্মী অপরাধে জড়ালে তাকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। রোববার (২৫ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ে এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে ওই দিন তিনি দীর্ঘ সময় ধরে গণসংযোগ ও জনসভায় অংশ নেন।

২৫ জুলাই, ২০২৬

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির আরও দুই নেতা বহিষ্কার
রাজনীতি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির আরও দুই নেতা বহিষ্কার

বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াখালী জেলার সেনবাগ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ভিপি মফিজুল ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলটির সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬

বিএনপি ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে আ.লীগকে ব্যবহার করছে: মনিরা শারমীন
রাজনীতি

বিএনপি ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে আ.লীগকে ব্যবহার করছে: মনিরা শারমীন

আওয়ামী লীগ পরোক্ষভাবে বিএনপিকে সমর্থন দিচ্ছে এবং বিএনপি ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে আওয়ামী লীগকে ব্যবহার করছে—এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমীন। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

২৫ জুলাই, ২০২৬

এবারের নির্বাচনকে ঘিরে ভারতের আগ্রহ আর নজর যে সব কারণে
জাতীয়

এবারের নির্বাচনকে ঘিরে ভারতের আগ্রহ আর নজর যে সব কারণে

বাংলাদেশে ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রতিবেশী ভারত যে অস্বাভাবিক মাত্রায় আগ্রহ ও উৎকণ্ঠার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, তা দিল্লিতে সুপরিচিত। প্রতিবেশী কোনো দেশের সাধারণ নির্বাচন নিয়ে ভারতের এমন সতর্ক নজর খুবই বিরল—এবং এর পেছনে রয়েছে একাধিক ব্যতিক্রমী বাস্তবতা।

২৫ জুলাই, ২০২৬

৩৬ বার অপারেশন, ছয় মাস পর অবশেষে ঘরে ফিরলো উত্তরায় বিমান বিধ্বস্তের আহত আবিদ
রাজধানী

৩৬ বার অপারেশন, ছয় মাস পর অবশেষে ঘরে ফিরলো উত্তরায় বিমান বিধ্বস্তের আহত আবিদ

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষার্থী আবিদুর রহিম আবিদ (১২) দীর্ঘ ছয় মাস চিকিৎসাধীন থাকার পর অবশেষে তার পরিবারে ফিরে এসেছেন। তিনি বর্তমানে পঞ্চম শ্রেণির ছাত্র। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন। আবিদ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের মোয়াকোলা পূর্বপাড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।

২৫ জুলাই, ২০২৬

কোনো কোনো দল দেশের মানুষকে ধোঁকা দিতে চায়: তারেক রহমান
সারাদেশ

কোনো কোনো দল দেশের মানুষকে ধোঁকা দিতে চায়: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষের জন্য বিএনপি একাধিক বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করেছে এবং সরকার গঠন করতে পারলে সেগুলো বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, জনগণকে ধোঁকা দিয়ে রাজনীতি করার কোনো সুযোগ নেই, কারণ রাজনীতিবিদদের শেষ পর্যন্ত জনগণের কাছেই ফিরে যেতে হয়।

২৫ জুলাই, ২০২৬

তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছেন, মনে করেন ৪৭% মানুষ
রাজনীতি

তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছেন, মনে করেন ৪৭% মানুষ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দায়িত্ব নিতে পারেন বলে মনে করছেন জরিপে অংশ নেওয়া ৪৭ দশমিক ৬ শতাংশ মানুষ। একই জরিপে ২২ দশমিক ৫ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রী হতে পারেন। জরিপে অংশ নেওয়াদের ৬০ শতাংশের ধারণা, গণভোট হলে সেখানে ‘হ্যাঁ’ ভোটই বিজয়ী হবে।

২৫ জুলাই, ২০২৬

পুরান ঢাকায় একটি ভবন থেকে ১৫২ স্ট্যাম্প উদ্ধার
রাজধানী

পুরান ঢাকায় একটি ভবন থেকে ১৫২ স্ট্যাম্প উদ্ধার

রাজধানীর পুরান ঢাকার একটি ভবন থেকে ১৫২টি স্ট্যাম্প উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে ধুপখোলা মাঠের পাশের কসমোপলিটন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ ভবনের নিচতলা থেকে এসব স্ট্যাম্প উদ্ধার করা হয়। অভিযানের পর তাৎক্ষণিকভাবে সাংবাদিকদের বিষয়টি জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট আদনান জুলফিকার।

২৫ জুলাই, ২০২৬

কুমিল্লা-৯: ধানের শীষকে সমর্থন দিয়ে সরলেন আরও দুই প্রার্থী
সারাদেশ

কুমিল্লা-৯: ধানের শীষকে সমর্থন দিয়ে সরলেন আরও দুই প্রার্থী

এর আগে একই আসনে বিএনপির ‘বিদ্রোহী’ ফুটবল প্রতীকের প্রার্থী সামিরা আজিম দোলা প্রতীক পাওয়ার পরই ধানের শীষে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। প্রচারের শেষ দিনে এক নির্বাচনি সভায় তিনি সমর্থকদের উদ্দেশে বলেন, “তারেক রহমান ও আবুল কালাম চাচাকে জয়ী করতে ধানের শীষে ভোট দিন। আমরা সবাই মিলে বিএনপিকে জয়ী করতে চাই।”

২৫ জুলাই, ২০২৬


শিরোনাম:
সদ্য. সুদানে ড্রোন হামলায় প্রাণ গেল ১০০ জনের, আহত ১১৩ সদ্য. ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. সুদানে ড্রোন হামলায় প্রাণ গেল ১০০ জনের, আহত ১১৩ সদ্য. ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা