"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
জ্বালানি থেকে সামরিক খাত; ২০২৫ সালে ইসরায়েলের রেকর্ড বৈদেশিক চুক্তি
২০২৫ সালে জ্বালানি, প্রযুক্তি ও সামরিক খাতে ইতিহাসের অন্যতম বৃহৎ বাণিজ্যিক সাফল্য অর্জন করেছে ইসরায়েল। বৈশ্বিক অংশীদারদের সঙ্গে একের পর এক উচ্চমূল্যের চুক্তি স্বাক্ষরের মাধ্যমে দেশটি রেকর্ড পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। প্রতিবেদনে বলা হয়, গত বছর ইসরায়েলের বাণিজ্যিক অংশীদারদের তালিকায় শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র, মিসর, চীন ও জার্মানি। পাশাপাশি সুইজারল্যান্ড, বেলজিয়াম, ভারত ও সংযুক্ত আরব আমিরাতও গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে সক্রিয় ভূমিকা রেখেছে।
২৫ জুলাই, ২০২৬
জনপ্রশাসনে সংস্কার ছাড়া বেতন বাড়ালে ঘুষ-দুর্নীতির ‘প্রিমিয়াম’ বৃদ্ধির অব্যর্থ হাতিয়ারে পরিণত হতে পারে: টিআইবি
সরকারি কর্মচারীদের বেতন–ভাতা বৃদ্ধির উদ্যোগ যৌক্তিক হলেও জনপ্রশাসনে কার্যকর সংস্কার, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত না হলে তা ঘুষ ও দুর্নীতির ‘প্রিমিয়াম’ বৃদ্ধির অব্যর্থ হাতিয়ার হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি মনে করে, যেসব সরকারি চাকরিজীবী নিয়মিত সম্পদ বিবরণী প্রকাশ করবেন, কেবল তাঁদের ক্ষেত্রেই নতুন পে স্কেল কার্যকর করা যেতে পারে। যাঁরা তা করবেন না, তাঁদের ক্ষেত্রে নতুন বেতনকাঠামো প্রযোজ্য না করার বিষয়ে সরকারকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে টিআইবি।
২৫ জুলাই, ২০২৬
জামায়াত নেতা খুন, নারী হেনস্তার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ
শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে জামায়াত নেতাকে কুপিয়ে হত্যা ও দেশব্যাপী হামলা-নৈরাজ্য ও নারী হেনস্তার প্রতিবাদে বিক্ষোভ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রশিবির। শুক্রবার (৩০ জানুয়ারি) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুব আলী, সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি ও সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসাইন সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
২৫ জুলাই, ২০২৬
জাককানইবির জয়ধ্বনি মঞ্চ নিয়ে ভোগান্তিতে আবাসিক শিক্ষার্থীরা, ব্যাহত হচ্ছে পড়াশোনা
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসংলগ্ন জয়ধ্বনি মঞ্চে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে চরম ভোগান্তিতে পড়ছেন আবাসিক শিক্ষার্থীরা। উচ্চশব্দে গান-বাজনা ও শক্তিশালী সাউন্ড সিস্টেম ব্যবহারের কারণে শিক্ষার্থীদের পড়াশোনা, বিশ্রাম এবং মানসিক স্বস্তি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
২৫ জুলাই, ২০২৬
১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ :আতাউর রহমান
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত জামায়াতে ইসলাম মনোনিত প্রার্থী মো. আতাউর রহমান সরকার বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের রাজনীতির জন্য অধিক গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। সাড়ে চার কোটি তরুন ভোটার জীবনের ইতিহাসে এবার প্রথম ভোট প্রদান করবে। বাংলাদেশের অসংখ্য মানুষ ১৭ বছর নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই। তারাও এবার নির্বাচনে অংশগ্রহণ করবে। আগামী নির্বাচন হবে নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন।
২৫ জুলাই, ২০২৬
মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক যুদ্ধাপরাধী আবুল কালাম আজাদের আত্মসমর্পণ
১৯৭১ সালে মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবুল কালাম আজাদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেছেন। বুধবার (২১ জানুয়ারি) সকালে তিনি ট্রাইব্যুনালে হাজির হন। এর আগে, গত বছর নিজের মৃত্যুদণ্ডের সাজা স্থগিত চেয়ে ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার আওতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন আবুল কালাম আজাদ। ওই আবেদনের পরিপ্রেক্ষিতেই আজ আত্মসমর্পণ করেছেন তিনি। ২০১৩ সালের ২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আবুল কালাম আজাদের বিরুদ্ধে রায় ঘোষণা করেন।
২৫ জুলাই, ২০২৬
ভালুকায় বিএনপির দলীয় ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ২০
ময়মনসিংহ–১১ (ভালুকা) সংসদীয় আসনে বিএনপির দলীয় প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের একাধিক কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যা থেকে দফায় দফায় এ সংঘর্ষ শুরু হয়। রাত পর্যন্ত পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানিয়েছে প্রশাসন।
২৫ জুলাই, ২০২৬
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান
জুলাই গণঅভ্যুত্থানে গুলিতে নিহত শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবরের পাশে উপস্থিত হয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। কবর জিয়ারতের সময় তাঁর সঙ্গে ছিলেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামসহ স্থানীয় নেতারা।
২৫ জুলাই, ২০২৬
প্রশাসন জনগণের বিরুদ্ধে গেলে আবারও ৫ আগস্ট হবে: হাসনাত আব্দুল্লাহ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ প্রশাসনের কড়া সমালোচনা করে বলেছেন, প্রশাসন যদি জনগণের বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে আবারও ৫ আগস্টের মতো গণআন্দোলন গড়ে উঠবে। তিনি অভিযোগ করেন, ভোট চোরদের হাতে দেশ তুলে দিলে তার পরিণতি ভয়াবহ হবে।
২৫ জুলাই, ২০২৬
রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচন উপলক্ষে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে পার্বত্য রাঙামাটি জেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে একটি নিরাপত্তা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটি সেনানিবাসে আয়োজিত এ সভায় নির্বাচনকালীন সম্ভাব্য ঝুঁকি মোকাবিলা, স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ কেন্দ্রসমূহে নিরাপত্তা জোরদার, টহল কার্যক্রম বৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
২৫ জুলাই, ২০২৬