"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অপুষ্টিজনিত মৃত্যুঝুঁকি হ্রাস এবং স্বাভাবিক শারীরিক বৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে ১২১টি কেন্দ্রে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৮ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এবার উপজেলার মোট ১২১টি কেন্দ্রে ২৬ হাজার ৪৭৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
খামেনির কফিনের পাশে থাকা ছোট কফিনটি কার?
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শুক্রবার বিদেশি প্রতিনিধিরা শ্রদ্ধা নিবেদন করছেন। রাজধানী তেহরানের গ্র্যান্ড মুসল্লাহতে তাঁর মরদেহ রাখা হয়েছে। একই স্থানে আরও চারটি কফিন রাখা হয়েছে, যার মধ্যে একটি ১৪ মাস বয়সী এক শিশুর। সব কফিনই ইরানের জাতীয় পতাকায় মোড়ানো। প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় পরিবারের কয়েকজন সদস্যের সঙ্গে আয়াতুল্লাহ আলী খামেনিও নিহত হন।
২৫ জুলাই, ২০২৬
মেজাজ হারিয়ে চড় মারলেন মমতা
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে দলীয় কর্মসূচির সময় ভিড় নিয়ন্ত্রণ করতে গিয়ে নিজের দলের এক কর্মীকে চড় মারেন। বুধবারের এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কালীঘাটে ভিড় সামাল দেওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলের কয়েকজন কর্মীকে ধাক্কা দেন এবং তাদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করেন। একপর্যায়ে তিনি এক কর্মীকে চড় মারেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
২৫ জুলাই, ২০২৬
এআই দিয়ে আর্জেন্টিনা ভক্তকে ব্রাজিল দেখানোর ঘটনায় থানায় অভিযোগ ছাত্রদল নেতার
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে এক আর্জেন্টিনা সমর্থক ছাত্রদল নেতার ছবি সম্পাদনা করে তাকে ব্রাজিল সমর্থক হিসেবে উপস্থাপন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় যশোরের কেশবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী অহিদুর রহমান অন্তু কেশবপুর উপজেলার মূলগ্রাম এলাকার মশিয়ার রহমানের ছেলে এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। অভিযোগে তিনি দাবি করেন, দীর্ঘদিনের আর্জেন্টিনা সমর্থনকে বিকৃতভাবে উপস্থাপন করতে তার ছবি এআই প্রযুক্তির মাধ্যমে সম্পাদনা করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে মিরসরাইয়ে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ
জোরারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি জিয়াউর রহমান জিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি মাহফুজুর রহমান মাহফুজ, ফেরদৌস আহমেদ মুন্না, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মুহাম্মদ জসিম, সহসাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, মিরসরাই থানা যুবদলের সমন্বয়ক হারুনুর রশিদ, এম এম সুমন, বারইয়ারহাট পৌরসভা যুবদলের আহ্বায়ক নুরুল আফছার মিয়াজি, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহিদুল আফছার জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন টিটু, মিরসরাই পৌরসভা যুবদলের আহ্বায়ক কামরুল হাসান, সদস্যসচিব বোরহান উদ্দিন সবুজসহ উপজেলার ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভার বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
২৫ জুলাই, ২০২৬
জামালপুরে সন্তান হত্যার অভিযোগে মাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখার ঘটনা
স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতে হুমায়ুন আহমেদ (২৫) ও তার স্ত্রী শ্রাবন্তী (২০) তাদের একমাত্র সন্তান শাওন (৯ মাস) নিয়ে ঘুমিয়ে পড়েন। ভোর সাড়ে চারটার দিকে হুমায়ুন ঘুম থেকে জেগে দেখেন, ঘরের সামনে ও পেছনের দরজা খোলা। বিছানায় স্ত্রী ও সন্তান কাউকেই খুঁজে পাননি তিনি। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে পার্শ্ববর্তী বেপারীপাড়া এলাকায় একটি পুকুরে ভাসমান অবস্থায় শিশু শাওনকে দেখতে পান এক স্বজন। তবে সেখানে শিশুটির মা শ্রাবন্তীকে পাওয়া যায়নি। এরপর হুমায়ুনের স্বজনরা শ্রাবন্তীকে আটক করে বাড়ির পাশে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখেন।
২৫ জুলাই, ২০২৬
অবশেষে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলীকে হত্যার নিন্দা জানাল বাংলাদেশ
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার চার মাস পর তাঁর হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে বাংলাদেশ। শুক্রবার তেহরানে ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কলিবাফের সঙ্গে বৈঠকে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বাংলাদেশের এ অবস্থান তুলে ধরেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, স্পিকার হাফিজ উদ্দিন আয়াতুল্লাহ আলী খামেনির ‘মর্মান্তিক মৃত্যুতে’ গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর ‘নৃশংস হত্যাকাণ্ডের’ নিন্দা জানান। একই সঙ্গে জাতীয় শোকের এ সময়ে ইরানের সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে সমবেদনা প্রকাশ করেন।
২৫ জুলাই, ২০২৬
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
বিগত দিনে রোহিঙ্গা সংকট সমাধানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অবদান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘ইতোপূর্বে ১৯৭৮ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং ১৯৯২ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকার সফল কূটনৈতিক উদ্যোগ গ্রহণের মাধ্যমে সেসময়ে উদ্ভূত রোহিঙ্গা সংকটের সমাধান করেছিলেন। তাঁদের সুযোগ্য দিকনির্দেশনায় সেই সময় বাংলাদেশে আশ্রয় নেয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গারা দ্রুততম সময়ে নিজ দেশে প্রত্যাবর্তন করতে পেরেছিলো।’
২৫ জুলাই, ২০২৬
গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ৪শিশুর মৃত্যু হয়েছে
দেশে হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা আবারও বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৪শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে চলতি বছরে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৬১ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে ১ হাজার ৭৭ জন হামে আক্রান্ত বা উপসর্গে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। এর মধ্যে ১১১ জনের শরীরে নিশ্চিতভাবে হাম ধরা পড়েছে, আর ৯৬৬ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।
২৫ জুলাই, ২০২৬
গোসাইরহাট পৌরসভা নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন প্রত্যাশী রুমা
আসন্ন শরীয়তপুর জেলার গোসাইরহাট পৌরসভা নির্বাচন-২০২৬ উপলক্ষে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন মোসা. মমতাজ বেগম রুমা। তিনি এলাকাবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন। মোসা. মমতাজ বেগম রুমা গোসাইরহাট পৌর শহরের দাশের জঙ্গল বাজারের ব্যবসায়ী বৈশাখী ডিজিটাল প্রিন্টের মালিক মো. আক্তার হোসেনের বড় বোন এবং স্থানীয় ব্যবসায়ী মো. আনিছ ঢালীর স্ত্রী।
২৫ জুলাই, ২০২৬