"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
২৯৭ নবনির্বাচিত সংসদ সদস্যের গেজেট প্রকাশ, শপথ শিগগিরই
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত ২৯৭ জন সংসদ সদস্যের (এমপি) নাম-পরিচয় সম্বলিত গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন-এর নেতৃত্বে কমিশনের অনুমোদনের পর সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরে এ গেজেট জারি হয়। এবারের নির্বাচন ২৯৯ আসনে অনুষ্ঠিত হলেও আপাতত ২৯৭ আসনের ফলাফলের গেজেট প্রকাশ করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রামের দুটি আসনের ফলাফল পরে প্রকাশ করা হবে।
২৫ জুলাই, ২০২৬
দাবি আদায়ের নামে কোনো ধরনের ‘মব কালচার’ সহ্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে মব কালচার চলবে না। দাবি-দাওয়া থাকতেই পারে, তবে তা অবশ্যই যথাযথ ও আইনসম্মত প্রক্রিয়ায় উত্থাপন করতে হবে। মিছিল-সমাবেশ ও গণতান্ত্রিক কর্মসূচি চলতে পারে, কিন্তু দাবি আদায়ের নামে মহাসড়ক অবরোধ বা বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে তিনি স্পষ্ট করে জানান।
২৫ জুলাই, ২০২৬
ডিজিএফআইয়ের নতুন মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকার সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
২৫ জুলাই, ২০২৬
ইসরায়েলে ইরানের পাল্টা হামলা শুরু; ভয়াবহ যুদ্ধের শঙ্কা
ইরানে হামলার প্রতিশোধে এবার ইসরায়েলকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে তেহরানসহ একাধিক শহরে যৌথভাবে হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরপরেই ইসরায়েলে এই পাল্টা হামলা শুরু করেছে ইরান। ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরায়েলের দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হওয়ায় ইসরায়েলের বিভিন্ন শহরে সতর্কতা সাইরেন বাজানো হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
তেল আবিবে খোরামশাহর-৪ ক্ষেপণাস্ত্র হামলার দাবি
ইসরায়েলের তেল আবিব ও বেন গুরিয়ান বিমানবন্দর লক্ষ্য করে শক্তিশালী খোরামশাহর-৪ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বাহিনীটির এক বিবৃতিতে বলা হয়েছে, এক টন ওয়ারহেড বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রগুলো তেল আবিবের কেন্দ্রীয় এলাকা, বেন গুরিয়ান বিমানবন্দর এবং সেখানে অবস্থিত ইসরায়েলি বিমানবাহিনীর ২৭তম স্কোয়াড্রনের ঘাঁটি লক্ষ্য করে ছোড়া হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে নিহত ২, আহত
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে দুইজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাঁটাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ফাঁটাপাড়া গ্রামের মো. কালামের বাড়িতে কয়েকজন ব্যক্তি ককটেল তৈরির সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা দুইজন নিহত হন। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
২৫ জুলাই, ২০২৬
সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ: নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর বলেন, রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখা, সেহরি–ইফতার–তারাবির সময় বিদ্যুৎ নিরবচ্ছিন্ন রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দিয়েছেন। একই সঙ্গে নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড দ্রুত দৃশ্যমানভাবে বাস্তবায়নের নির্দেশনাও দিয়েছেন তিনি।
২৫ জুলাই, ২০২৬
শরীয়তপুর -৩ আসনের নেতাকর্মীদের সঙ্গে এমপির মতবিনিতয় সভা
শরীয়তপুর গোসাইরহাট উপজেলায় শরীয়তপুর-৩ আসনের নেতাকর্মীদের সাথে সংসদ সদস্য মিয়া নুরুউদ্দিন আহমেদ অপুর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শরীয়তপুর জেলা গোসাইরাট উপজেলায়, কোদালপুর ইউনিয়নে নিজ বাসভবনে গোসাইরহাট, ডামুড্ডা, ভেদরগঞ্জ উপজেলার ও স্থানীয় নেতা-কর্মী এবং অন্যান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করেন তিনি।
২৫ জুলাই, ২০২৬
আত্মহত্যা করেছেন অভিনেতা জাহের আলভীর স্ত্রী
জনপ্রিয় নাট্য অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটেছে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে অভিনেতার শ্বশুরবাড়ি পরিবার। নাম প্রকাশে অনিচ্ছুক প্রয়াত ইকরার ঘনিষ্ঠ এক আত্মীয় বলেন, ‘আজ মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।'
২৫ জুলাই, ২০২৬
ঈদযাত্রায় চাঁদাবাজির সুযোগ নেই: শেখ রবিউল আলম
ঈদযাত্রাকে কেন্দ্র করে সড়কে কোনো ধরনের চাঁদাবাজির সুযোগ নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবহন খাতের সংশ্লিষ্ট সবাই এ বিষয়ে সতর্ক ও তৎপর রয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে ঈদ উপলক্ষে সড়ক, সেতু, রেলপথ ও নৌপথে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে মন্ত্রণালয়ে আয়োজিত প্রস্তুতি সভা শেষে তিনি এ কথা জানান।
২৫ জুলাই, ২০২৬