"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
শরীয়তপুর-৩ ভোট দিয়েছেন মিয়া নুরুউদ্দিন অপু
শরীয়তপুর গোসাইরহাট কোদালপুর ইউনিয়নের ৩২ নং কোদালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেছেন শরীয়তপুর -৩ আসনের বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী মিয়া নুরুউদ্দিন আমাম্মেদ আপু। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্ধারিত সময় সকাল সাড়ে ৭টায় সারা দেশে ভোটগ্রহণ শুরু হয়, যা বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। এর মধ্যে ভোট দিতে কেন্দ্রের সামনে জড়ো হচ্ছেন মানুষ। তার মধ্যে অনেকে কেন্দ্রে নির্ধারিত সময়ের আগেই ভোটাররা কেন্দ্রে হাজির হন। কোথাও কোথাও ভোটারের লাইন দীর্ঘ হতে দেখা গেছে। বিএনপি, জামায়াত ও এনসিপির জ্যেষ্ঠ নেতাদেরও এর মধ্যে ভোট দিতে দেখা গেছে।
২৫ জুলাই, ২০২৬
ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাই, তবে হাসিনাকে ফেরত দেওয়া উচিত: দ্য হিন্দুকে ফখরুল
বাংলাদেশ-ভারতের সম্পর্ক কোনো একটি ইস্যুতে ‘বন্দী’ বা আটকে থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণ-আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করলেও, তা ভারতের সঙ্গে বাংলাদেশের বিস্তৃত সম্পর্ক গড়ার পথে বাধা হয়ে দাঁড়াবে না।
২৫ জুলাই, ২০২৬
মধ্যরাতে নির্বাচনের ফল পালটে দেওয়া হয়েছে: জামায়াত নেতা রফিকুল
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান অভিযোগ করেছেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে গভীর রাতে প্রকৃত ফলাফল পরিবর্তন করা হয়েছে। তার দাবি, প্রায় ২১ শতাংশ জালভোট দেওয়া হয়েছে এবং শুধু তার আসন নয়, দেশের অন্তত ৫০টি আসনের ফলাফল ষড়যন্ত্রের মাধ্যমে পাল্টে দেওয়া হয়েছে। তবুও দেশের মানুষের স্বার্থ বিবেচনায় তার দল নির্বাচনের ফলাফল মেনে নিয়েছে বলে তিনি জানান।
২৫ জুলাই, ২০২৬
প্রধানমন্ত্রীর ‘গ্রিন সিটি–ক্লিন সিটি’ বাস্তবায়নে সর্বোচ্চ পেশাদারিত্বের নির্দেশনা ডিএসসিসি প্রশাসকের
আজ বুধবার নগর ভবনে কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তা এবং বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সঙ্গে আয়োজিত পৃথক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা প্রদান করেন। সভায় ঢাকাকে বাসযোগ্য ও সুন্দর নগরীতে রূপান্তরের লক্ষ্যে চারটি অগ্রাধিকার কর্মসূচি নির্ধারণ করা হয়েছে: বৃক্ষরোপণ ও ব্যাপক সবুজায়ন, খালের প্রবাহ পুনরুদ্ধার ও খনন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর মশক নিধন।
২৫ জুলাই, ২০২৬
ইরানের সঙ্গে আলোচনায় আগ্রহী ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর তিনি দেশটির অবশিষ্ট নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। রোববার এই মন্তব্য করা হয়, যখন ইরানের শহরগুলোতে দ্বিতীয় দিনের ব্যাপক বোমাবর্ষণ চলছে এবং তেহরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা পুরো মধ্যপ্রাচ্যে ভীতি সৃষ্টি করেছে।
২৫ জুলাই, ২০২৬
হাতিয়ায় সংবাদ সংগ্রহের সময় বিটিভির সাংবাদিককে কুপিয়ে জখম
নোয়াখালীর হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের গামছাখালী এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাংবাদিক মিরাজ উদ্দিনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলায় তাকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এ সময় তার সঙ্গে থাকা মোটরসাইকেল চালক সাকিবও হামলার শিকার হন।
২৫ জুলাই, ২০২৬
নোট অব ডিসেন্টের সিদ্ধান্ত গণভোটেই হয়ে গেছে: নাহিদ ইসলাম
তিনি জানান, ‘নোট অব ডিসেন্ট’ বাদ রেখেই এনসিপি সনদে সই করেছে। নাহিদ বলেন, “আমরা আগে জুলাই জাতীয় সনদে সই করিনি। পরবর্তীতে আমাদের দাবির প্রেক্ষিতে জুলাই জাতীয় সনদ আদেশ জারি করা হয়। সেই আদেশের ভিত্তিতেই এবারের জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। গণভোটে জনগণের রায় স্পষ্টভাবে সংস্কারের পক্ষে এবং ন্যায়ের পক্ষে এসেছে।”
২৫ জুলাই, ২০২৬
একুশের প্রভাতে গাজীপুর-৩ এ রফিকুল ইসলাম বাচ্চু এমপির পুষ্পাঞ্জলি
গাজীপুর-৩ আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু (এমপি) শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তাঁর সঙ্গে উপজেলা, পৌর ও ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
২৫ জুলাই, ২০২৬
আওয়ামী লীগের হাতে সহযোদ্ধাদের রক্ত ঝরলে তার দায় বিএনপিকে নিতে হবে: সারজিস আলম
‘জাতীয় শহীদ সেনা দিবস’ উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। সেই কবরস্থানের একটি ছবি পোস্ট করে সারজিস আলম লিখেছেন, এটাই ছিল ২০২৬ সালের নির্বাচনের চিত্র। তিনি দাবি করেছেন, বিএনপি মাঠে গিয়ে বুঝেছিল যে তারা এককভাবে কোনো নির্বাচনে জিততে পারবে না এবং সরকার গঠন সম্ভব হবে না। এজন্য তারা আওয়ামী লীগের সঙ্গে গোপনে বৈঠক করেছে, অপরাধীদের জামিন দেওয়া এবং অন্যান্য সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেছে।
২৫ জুলাই, ২০২৬
ইরানে হামলায় অংশ নেবে না যুক্তরাজ্য: স্টারমার
স্টারমার উল্লেখ করেছেন, “আমরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই আক্রমণাত্মক হামলায় যোগ দিচ্ছি না। আমাদের সিদ্ধান্ত কেবল দীর্ঘদিনের বন্ধু ও মিত্রদের সম্মিলিত আত্মরক্ষা এবং ব্রিটিশ নাগরিকদের জীবন রক্ষার ওপর ভিত্তি করে নেওয়া হয়েছে।”
২৫ জুলাই, ২০২৬