"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
মা-তিন মেয়েকে হত্যার কারণ নিয়ে এখনো ধোঁয়াশা
লক্ষ্মীপুরের রায়পুরে মা ও তিন মেয়েকে হত্যার ঘটনার চার দিন পেরিয়ে গেলেও প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। তদন্তের শুরুতেই অভিযুক্ত ও গণপিটুনিতে নিহত অন্তর মজুমদারের অতীত জীবন, পরিচয় গোপন করে বসবাস এবং নিহত পরিবারের সঙ্গে তার পূর্বপরিচয় সম্পর্কিত বিভিন্ন তথ্য সামনে এসেছে। তবে স্থানীয়দের বিভিন্ন দাবি ও ধারণা যাচাই-বাছাই করা হলেও পুলিশ এখনো কোনো কারণকে নিশ্চিত বলে উল্লেখ করেনি। গত ২৫ জুন বৃহস্পতিবার সকালে রায়পুর পৌরসভার গোডাউন রোড এলাকার একটি ভাড়া বাসায় ঢুকে শাহীনুর বেগম (৩৮), তার বড় মেয়ে সায়মা আক্তার (২১), মেজ মেয়ে ইকরা আক্তার (১৭) এবং ছোট মেয়ে শিফা আক্তারকে (৯) ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়।
২৫ জুলাই, ২০২৬
এক অভিযানে ইতিহাসের সর্বোচ্চ ৬৫ কেজি ৯০০ গ্রাম সিসা জব্দ
দেশের ইতিহাসে এক অভিযানে সর্বোচ্চ ৬৫ কেজি ৯০০ গ্রাম সিসা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। ফেসবুকভিত্তিক একটি অনলাইন নেটওয়ার্কের মাধ্যমে সিসা বিক্রির অভিযোগে সংঘবদ্ধ চক্রের দুই সহোদরসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪১টি হুক্কা, ৪০ কেজি সিসা সেবনের কয়লা এবং মাদক কারবারে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়। শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ে ডিএনসির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (গোয়েন্দা) মোহাম্মদ বদরুদ্দীন।
২৫ জুলাই, ২০২৬
বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা, চার বিশ্ববিদ্যালয়ে জাবির উপ-কমিটি
অফিস আদেশে বলা হয়েছে, বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা আয়োজনের লক্ষ্যে গঠিত বাস্তবায়ন কমিটির অধীনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পদ্ধতি, ব্যবস্থাপনা ও সার্বিক অভিজ্ঞতা পর্যালোচনার জন্য পৃথক চারটি উপ-কমিটি গঠন করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য গঠিত উপ-কমিটিতে রয়েছেন জাবির উপ-উপাচার্য (শিক্ষা), আইবিএ-জেইউর পরিচালক এবং তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-কমিটিতে রয়েছেন উপ-উপাচার্য (প্রশাসন), জীববিজ্ঞান অনুষদের ডিন, আইসিএলসির পরিচালক এবং পরীক্ষা নিয়ন্ত্রক।
২৫ জুলাই, ২০২৬
চট্টগ্রামে শিশুকে হত্যার পর ৬ টুকরো করা আসামির মৃত্যুদণ্ড
চট্টগ্রামে পাঁচ বছর বয়সী শিশু আয়াতকে অপহরণ ও হত্যার পর মরদেহ খণ্ডিত করার মামলায় আসামি আবীর আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আলী আক্কাস এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
২৫ জুলাই, ২০২৬
শিবিরের সাবেক সদস্য এখন কোটি ছাড়িয়েছে: সাদ্দাম
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, সংগঠনটির সাবেক সদস্যদের সংখ্যা বর্তমানে এক কোটি ছাড়িয়েছে। তিনি জানান, বর্তমানে লক্ষাধিক শিক্ষার্থী সরাসরি ছাত্রশিবিরের কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন। তার দাবি, আদর্শবান, সুশৃঙ্খল ও ভারসাম্যপূর্ণ নাগরিক গড়ে তুলতে ছাত্রশিবির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
২৫ জুলাই, ২০২৬
আশুরার তাজিয়া মিছিলে ১৫ হাজারকে হত্যার পরিকল্পনা
ভারতের বাণিজ্যিক নগরী মুম্বাইয়ে আশুরার তাজিয়া মিছিলে অংশ নেওয়া মানুষের মধ্যে বিষাক্ত ক্যাপসুল বিতরণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, সময়মতো অভিযান চালানোর ফলে সম্ভাব্য বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো গেছে। শুক্রবার তাজিয়া মিছিল চলাকালে ফাইয়াজ প্রেমজি নামে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ক্যাপসুল বিতরণ করতে দেখে পুলিশ তাকে আটক করে। জিজ্ঞাসাবাদে তিনি হাজারো মানুষকে বিষ প্রয়োগের উদ্দেশ্যের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
২৫ জুলাই, ২০২৬
ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর একজনকে জীবিত উদ্ধার
ভেনেজুয়েলার লা গুয়েরা অঞ্চলে ভূমিকম্পে ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে আট দিন পর জীবিত উদ্ধার করা হয়েছে ৪৪ বছর বয়সী হার্নান আলবার্তো গিল ফ্লোরেসকে। উদ্ধারকারীরা ঘটনাটিকে অলৌকিক বলে বর্ণনা করেছেন।
২৫ জুলাই, ২০২৬
বর্ষায় ডুবেছে রেললাইন, বন্ধ কক্সবাজার ট্রেন, পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের জানআলীহাট ও ষোলোশহর স্টেশনের মধ্যবর্তী শমসেরপাড়া এলাকায় প্রায় ৫০০ মিটার রেললাইন পানির নিচে তলিয়ে গেছে। এ পরিস্থিতিতে বুধবার (৮ জুলাই) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। রেলওয়ে সূত্র জানায়, মঙ্গলবার (৭ জুলাই) থেকে রেললাইনের ওই অংশ দেড় থেকে দুই ফুট পানির নিচে নিমজ্জিত রয়েছে। ফলে মঙ্গলবার ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা বাতিল করে। ট্রেনটি বুধবার বিকেল ৪টায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ফিরে যাবে।
২৫ জুলাই, ২০২৬
পদত্যাগ করলেন সহকারী অ্যাটর্নি জেনারেলের আশিক রুবাইয়াৎ
সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আশিক রুবাইয়াৎ। মঙ্গলবার অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিবের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।
২৫ জুলাই, ২০২৬
আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সিদ্ধান্ত নেবে আদালত: তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান
কার্যক্রম নিষিদ্ধি আওয়ামী লীগ একটি মাফিয়া দল। তাদের মানবতাবিরোধী অপরাধ নিয়ে বিচার চলছে আদালতে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যদি তাদের বিরুদ্ধে রায় হয়, তাহলে তারা নিষিদ্ধ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২৫ জুলাই, ২০২৬