"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম ভিসি নিয়োগ
সাত কলেজ নিয়ে গঠিত নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর অধ্যাপক এ এস মো. আবদুল হাছিব। রোববার (১৫ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, দিনের শেষ ভাগে নিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
২৫ জুলাই, ২০২৬
অগ্নিপরীক্ষার মুখে বিদ্যুৎ খাত, রমজান ও সেচ মৌসুম সামালই এখন অগ্রাধিকার: ইকবাল হাসান মাহমুদ টুকু
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিগত সময়ের যে পরিমান বকেয়া রেখে গেছে, তারপরে যে পরিমান জ্বালানি আমদানি করতে হবে, সব মিলিয়ে কঠিন একটা অগ্নিপরিক্ষা আমার জন্য। আমি চেষ্টা করছি কিভাবে এটা ম্যানেজ করে জনগনকে সুফল দেওয়া যায়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহনের পর প্রথম দুদিনের সরকারি সফরে শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ নিজ বাসভবনে পৌছে গনমাধ্যমকর্মীেদর এই কথাগুলো বলেন।
২৫ জুলাই, ২০২৬
জনপ্রতি ফিতরার হার সর্বোচ্চ ২৮০৫ টাকা
রমজান উপলক্ষে দেশে সাদকাতুল ফিতরের হার জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয় জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটি। সভাটি আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা আবদুল মালেক। সভা শেষে সাংবাদিকদের কাছে ফিতরার হার ঘোষণা করা হয়।
২৫ জুলাই, ২০২৬
যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় ইরানে প্রাণহানি ৫০০ ছাড়াল
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে নিহতের সংখ্যা ৫৫০ ছাড়িয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটি। সংস্থাটি জানিয়েছে, এখন পর্যন্ত অন্তত ৫৫৫ জন প্রাণ হারিয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যম ও উদ্ধার অভিযানে যুক্ত কর্মকর্তারা জানিয়েছেন, আকাশপথে পরিচালিত এই বিধ্বংসী হামলায় দেশের বিভিন্ন অঞ্চলে অন্তত ১৩১টি শহরকে লক্ষ্যবস্তু করা হয়েছে, যার কারণে বহু জনপদ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
টগবীতে নির্বাচনী আলোচনায় ছাত্রদল নেতা মঞ্জু মাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার টগবী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে আলোচনায় রয়েছেন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মঞ্জু মাল। সম্প্রতি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়কালে তিনি জানান, ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন এবং সবসময় এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। জনগণের সমর্থন পেলে তিনি আগামী নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন।
২৫ জুলাই, ২০২৬
সিরাজগঞ্জে ৬টি সংসদীয় আসনে ৯২৩টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সিরাজগঞ্জে ৬টি সংসদীয় আসনে ভোট গ্রহন চলছে। বৃহস্পতিবার ( ১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সরেজমিনে দেখা যায়, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করছেন। তবে সকালে প্রতিটি ভোট কেন্দ্রেই ভোটারদের উপস্থিতি খুব কম দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বাড়বে বলে জানিয়েছেন নির্বাচন সংশিষ্টরা।
২৫ জুলাই, ২০২৬
হারুন কিসিঞ্জারের মৃত্যু গুজব, নিয়ে যা জানা গেল
জনপ্রিয় কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার–এর মৃত্যুর গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত থেকে ফেসবুক ও টিকটকে একাধিক পোস্টে দাবি করা হয়, তিনি আর নেই। তবে খোঁজ নিয়ে জানা গেছে, এসব তথ্য সম্পূর্ণ গুজব। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন এই অভিনেতা। শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। যদিও কয়েকদিন আগের তুলনায় এখন তিনি অনেকটাই সুস্থ আছেন বলে জানা গেছে।
২৫ জুলাই, ২০২৬
প্রতিমন্ত্রী হওয়ার পর প্রথমবার নিজ জেলা যশোরে অনিন্দ্য ইসলাম অমিত
জনগণের ভোটে নির্বাচিত নতুন সরকারের মন্ত্রী সভার সদস্য হয়ে নিজ জেলা যশোরবাসীর শুভেচ্ছা ও ভালো বাসায় সিক্ত হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। মন্ত্রী সভার সদস্য হয়ে শুক্রবার তিনি সকালে দুই দিনের সফরে নিজ জেলা যশোরে আসেন। প্রতি মন্ত্রীর যশোরে আসার সংবাদে জেলার সকল শ্রেণির নারী পুরুষ আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়েন। নিজ ঘরে ফিরে আসা সন্তানকে ফুল দিয়ে বরণ করে যশোরবাসী তাদের সর্বোচ্চ আবেগ, শ্রদ্ধা, ভালোবাসা এবং অনুভূতির বহিঃপ্রকাশ ঘটান।
২৫ জুলাই, ২০২৬
দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত আইজিপি
পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আলী হোসেন ফকির। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর বিদায়ী আইজিপি বাহারুল আলমের স্থলাভিষিক্ত হন তিনি। এর আগে, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) আলী হোসেন ফকিরকে আইজিপি পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
২৫ জুলাই, ২০২৬
ডিএমপি কমিশনার সাজ্জাতের নিয়োগ বাতিল
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে শেখ মো. সাজ্জাত আলী-এর নিয়োগ অবশেষে বাতিল ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রোববার (১ মার্চ) নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ২০ নভেম্বরের প্রজ্ঞাপনের আলোকে চুক্তিভিত্তিকভাবে ডিএমপি কমিশনার পদে নিয়োগপ্রাপ্ত সাজ্জাত আলীর অবশিষ্ট মেয়াদ তার নিজস্ব আবেদনের প্রেক্ষিতে বাতিল করা হলো।
২৫ জুলাই, ২০২৬