"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় আল জাজিরার সাংবাদিক নিহত
অধিকৃত গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সাংবাদিক মোহাম্মদ উইশাহ নিহত হয়েছেন। এই তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা। মিডিয়া সূত্রে জানা গেছে, বুধবার (৮ এপ্রিল) দুপুরে গাজা সিটির পশ্চিমে আল‑রাশিদ সড়কে গাড়িতে যাত্রাকালে ড্রোন আঘাতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, উইশাহর মৃত্যুতে গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ২৬২ জন সাংবাদিক নিহত হয়েছেন।
২৫ জুলাই, ২০২৬
ইরান যুদ্ধের খবর পছন্দ না হলে লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের
শনিবার (১৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ব্রেন্ডন কার বলেন, 'ইরান যুদ্ধ নিয়ে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে গুজব বা বিকৃত তথ্য প্রচার থেকে বিরত থাকতে হবে।' সম্প্রচারমাধ্যমগুলোকে জনস্বার্থে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, 'ইতিমধ্যে যেসব সম্প্রচারমাধ্যম ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে, তাদের লাইসেন্স নবায়নের আগে নিজেদের সংশোধনের সুযোগ রয়েছে। অন্যথায় লাইসেন্স হারানোর ঝুঁকি তৈরি হতে পারে।'
২৫ জুলাই, ২০২৬
জামায়াত নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ে স্বরাষ্ট্রমন্ত্রী
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২১ মার্চ) বিকেল ৫টায় পেকুয়ায় তার নিজ বাসভবনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন রাজনৈতিক পরিস্থিতি, এলাকার সার্বিক উন্নয়ন এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে। ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি নেতাদের মধ্যে সৌজন্য সাক্ষাৎও অনুষ্ঠিত হয়।
২৫ জুলাই, ২০২৬
স্বাধীনতা দিবসে শহীদদের স্মরণে জাকসুর মোমবাতি প্রজ্বলন
স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচির আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আয়োজিত কর্মসূচিতে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে বাংলাদেশের মানচিত্র অঙ্কন, সমবেত কন্ঠে দেশাত্মবোধক গান, মুক্তিযুদ্ধ ভিত্তিক ডকুমেন্টারি প্রদর্শন ও মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘শ্যামল ছায়া’ প্রদর্শন করা হয়।
২৫ জুলাই, ২০২৬
ইউনিয়ন পরিষদের গাছ কেটে বাড়িতে নিয়ে গেলেন যুবলীগ কর্মী
পিরোজপুরের জিয়ানগর উপজেলা-এর বালিপাড়া ইউনিয়নের একটি ইউনিয়ন পরিষদের রোপণ করা দুটি মেহগনি গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবলীগ কর্মীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে বালিপাড়া ইউনিয়নের ঢেপসাবুনিয়া গ্রাম-এ এই ঘটনা ঘটে। অভিযুক্ত মাসুম হাওলাদার ছগির বালিপাড়া ইউনিয়ন যুবলীগের সদস্য বলে জানা গেছে।
২৫ জুলাই, ২০২৬
মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া রাফি
জানা যায়, রাত ১০টার দিকে অসুস্থ অনুভব করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়, সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাফি স্বামী ও দুই কন্যাসন্তান রেখে গেছেন। রাফি ঢাবির ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী ছিলেন। ছাত্রজীবন থেকেই তিনি বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। ২০১৯ সালে রোকেয়া হল ছাত্র সংসদ নির্বাচনে সহসভাপতি পদে প্রার্থী হন। তিনি ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই বিপ্লবেও সক্রিয় ছিলেন।
২৫ জুলাই, ২০২৬
ফ্রান্স হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে না: ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী
ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ফ্রান্সের বিমানবাহী রণতরী গ্রুপ বর্তমানে পূর্ব ভূমধ্যসাগরে অবস্থান করছে। তারা স্পষ্টভাবে জানিয়েছে, 'ফ্রান্সের অবস্থান অপরিবর্তিত; এটি কেবল প্রতিরক্ষামূলক ও সুরক্ষামূলক। যুদ্ধে অংশগ্রহণের কোনো পরিকল্পনা নেই।' যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি মার্কিন মিত্রদের হরমুজ প্রণালী সচল রাখতে সহায়তার আহ্বান জানিয়েছিলেন। তবে প্যারিস সেই আহ্বানকে সমর্থন দেয়নি।
২৫ জুলাই, ২০২৬
দক্ষিণ কোরিয়ার গাড়ি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১১
দক্ষিণ কোরিয়ার একটি গাড়ির যন্ত্রাংশ উৎপাদনকারী কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বহু শ্রমিক আহত হয়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। শনিবার (২১ মার্চ) দেশটির কর্তৃপক্ষ জানায়, আগুনে ক্ষতিগ্রস্ত কারখানার ধ্বংসস্তূপে নিখোঁজদের খোঁজে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। মধ্যাঞ্চলীয় শহর ডেজনে অবস্থিত কারখানাটিতে ধসের আশঙ্কা থাকায় শুরুতে দমকল কর্মীরা ভেতরে প্রবেশ করতে পারেননি।
২৫ জুলাই, ২০২৬
এখনও ইরানে হামলা অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রকে আহ্বান সৌদি আরবের
সৌদি আরব যুক্তরাষ্ট্রকে চলমান ইরানবিরোধী সামরিক অভিযান আরও তীব্র করার আহ্বান জানিয়েছে। দেশটি এখনও সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করবে কি না, তা গুরুত্বসহকারে বিবেচনা করছে। সৌদি গোয়েন্দা সূত্র জানায়, দেশের ডি ফ্যাক্টো নেতা ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই অভিযান সংক্ষিপ্ত না করার জন্য অনুরোধ করেছেন। যুবরাজ এই মার্কিন-ইসরায়েলি অভিযানকে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে পরিবর্তন আনার ‘ঐতিহাসিক সুযোগ’ হিসেবে দেখছেন।
২৫ জুলাই, ২০২৬
বিয়েবাড়িতে মদের টাকা না পেয়ে বর ও বরযাত্রীকে বেধড়ক মারধর!
মধ্যপ্রদেশের গোয়ালিয়রে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে একটি বিয়েবাড়িতে। পুলিশ জানিয়েছে, মদের ব্যবস্থা না থাকার কারণে অতিথিরা বর-বউসহ পরিবারের সদস্যদের মারধর করেছে। ঘটনা মঙ্গলবার রাতে পাতাই গ্রামে ঘটে, যা আরন পুলিশ থানা অঞ্চলের অন্তর্ভুক্ত। ঘটনার কারণে বরযাত্রীদের মধ্যে কয়েকজন গুরুতরভাবে আহত হয়েছেন। ঝামেলার সময় অভিযুক্তরা বাড়ির জিনিসপত্র ও টাকা চুরি করে নিয়ে যায়। রিপোর্টে বলা হয়েছে, মহেশ জাতভের বিয়ের সময়ে তার প্রতিবেশীরা মদ না পাওয়ায় ঝামেলা শুরু করে।
২৫ জুলাই, ২০২৬