"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায় আজ ঘোষণা করা হবে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত এ হত্যা ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ ঘোষণা করা হবে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ রায় প্রদান করবেন। রায় ঘোষণাকে কেন্দ্র করে সকালে ছয় আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
তুরস্ক-বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক, সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর
সমরাস্ত্র উৎপাদন, জ্বালানি, বাণিজ্য, শিক্ষা ও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও তুরস্ক। তুরস্কের আঙ্কারায় শনিবার সন্ধ্যায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এই ঐকমত্যে পৌঁছানো হয়। এছাড়া দুই দেশ কূটনৈতিক প্রশিক্ষণ এবং সক্ষমতা বৃদ্ধির জন্য একটি সমঝোতা স্মারকেও স্বাক্ষর করেছে।
২৫ জুলাই, ২০২৬
শতবর্ষী ধোপাদহ ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এলো পবিত্র ঈদুল ফিতর। জামালপুরের সরিষাবাড়ি উপজেলার ভাটারা ইউনিয়নের ঐতিহ্যবাহী ধোপাদহ ঈদগাহ মাঠে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল ৯টায় শতবর্ষী এই ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন বিভিন্ন এলাকার মুসল্লিরা। প্রায় ৮টি সমাজের মানুষ একসাথে এই ঈদগাহ মাঠে নামাজ আদায় করেন।
২৫ জুলাই, ২০২৬
শপথ গ্রহণ করলেন নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ, যুব নেতৃত্বে নতুন আশা
৩৫ বছর বয়সী শাহ র্যাপার থেকে রাজনীতিতে উঠে আসা দেশটির অন্যতম কনিষ্ঠ নেতা। তিনি রাজধানী কাঠমান্ডুর সাবেক মেয়র এবং মাধেসি নৃগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে প্রথমবার শীর্ষ নেতৃত্বে আসলেন। শপথের সময় তার পোশাকে ছিল আঁটসাঁট ট্রাউজার্স ও জ্যাকেট, কালো নেপালি টুপি এবং সানগ্লাস, যা তার স্বতন্ত্র স্টাইল ফুটিয়ে তুলেছে। গত ৫ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে তার দল, রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি), ২৭৫ সদস্যের সংসদে ১৮২টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।
২৫ জুলাই, ২০২৬
শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা একটি মামলা প্রত্যাহার
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা একটি মামলা প্রত্যাহারের আদেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম, আদালত নং-০৭ এ বিষয়ে আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২২ জানুয়ারি) মামলাটি প্রত্যাহার সংক্রান্ত শুনানির দিন নির্ধারিত ছিল। ওই দিন বাদী আদালতে উপস্থিত না থাকলেও, এর আগে ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে দাখিল করা দরখাস্ত ও জবানবন্দী পর্যালোচনা করে আদালত প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেন।
২৫ জুলাই, ২০২৬
৪০ দিন পর খুলল পবিত্র আল-আকসা মসজিদ
সংবাদ সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে জানানো হয়, আল-হারাম আল-শরিফ প্রাঙ্গণের গেট খুলতেই অপেক্ষমাণ মুসল্লিরা ভেতরে প্রবেশ করেন এবং জামাতে নামাজ আদায় করেন। এতে পুরো এলাকায় আবারও এক আধ্যাত্মিক পরিবেশ ফিরে আসে। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযান শুরুর পর থেকে মসজিদটিতে প্রবেশাধিকার সম্পূর্ণ বন্ধ করে দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। এ সময় শুধুমাত্র মসজিদের কর্মচারী ও জেরুজালেম ইসলামিক ওয়াকফ কর্মকর্তাদের সীমিত পরিসরে নামাজ আদায়ের অনুমতি দেওয়া হয়েছিল।
২৫ জুলাই, ২০২৬
রাত থেকে জ্বালানি তেলে রেশনিং সীমা থাকছে না : সড়ক পরিবহনমন্ত্রী
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে দেশের জ্বালানি তেলে রেশনিংয়ের সীমা তুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার (১৪ মার্চ) রাজধানীর গুলিস্তানে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।
২৫ জুলাই, ২০২৬
হরমুজ প্রণালি খোলা রাখার বিষয়ে মোদি-মাসুদ পেজেশকিয়ানের ফোনালাপ
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র–ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্য ব্যবস্থায় উদ্বেগ বেড়েছে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক নৌপথে চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (২১ মার্চ) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান-এর সঙ্গে টেলিফোনে আলাপকালে মোদি আঞ্চলিক গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর হামলার নিন্দা জানান।
২৫ জুলাই, ২০২৬
জনসভা থেকে ফেরার পথে বাস-ট্রাক সংঘর্ষ, হতাহত ৪৫
ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ছিন্দওয়ারা-নাগপুর মহাসড়কে যাত্রীবাহী বাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। হতাহতদের মধ্যে রয়েছেন এক শিশু ও তিন নারী। এ ঘটনায় প্রায় ৩৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টার দিকে মোহখেদ থানা এলাকার উমরনালা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, বাসটিতে ৪৫ জনের বেশি যাত্রী ছিলেন। তারা মুখ্যমন্ত্রী মোহন যাদবের একটি সরকারি জনসভা থেকে ফেরছিলেন।
২৫ জুলাই, ২০২৬
মুরাদনগরে কিশোরীকে অপহরণের চেষ্টা, বাধা দেওয়ায় মামাকে মারধর
মামলার বিবরণে জানা যায়, মঙ্গলবার (৩১ মার্চ) সকালে মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রাম থেকে এক কিশোরী তার মামাতো ভাই ও মামা সোহেল রানাকে সঙ্গে নিয়ে নগরপাড় ইকরা মাদ্রাসায় যাওয়ার পথে কুলুবাড়ী সড়কের সামনে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা কয়েকজন যুবক তাদের গতিরোধ করে। এ সময় বাখরনগর গ্রামের আলমগীর মিয়ার ছেলে কাউছার, হারুন মিয়ার ছেলে হানিফ, শুক্কু মিয়ার ছেলে দেলোয়ারসহ ৮ থেকে ১০ জন দেশীয় অস্ত্র হাতে কিশোরীকে টেনে-হিঁচড়ে তুলে অপহরণের চেষ্টা করে।
২৫ জুলাই, ২০২৬