"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার ডাক আমেরিকায়
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার দাবি আবারও জোরালো করেছেন মার্কিন কংগ্রেসওম্যান আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ। তিনি বলেছেন, ইরানের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা পরিস্থিতির কোনো মৌলিক পরিবর্তন আনেনি। সম্প্রতি ট্রাম্প ইরানকে দেওয়া ডেডলাইনের শেষ মুহূর্তে এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে কঠোর ভাষায় হুমকি দেন। সেখানে তিনি উল্লেখ করেন, ‘একটি সভ্যতা আজ পৃথিবীর বুক থেকে চিরতরে মুছে যাবে।’
২৫ জুলাই, ২০২৬
তিন দলের অংশগ্রহণে বিএসবিসি রামাদান কাপ সম্পন্ন
তিনটি দলের অংশগ্রহণে আয়োজিত ‘বিএসবিসি রামাদান কাপ’ টুর্নামেন্ট জার্সি উন্মোচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বিএসবিসি ক্রিসেন্ট কিং এবং রানারআপ হয় বিএসবিসি বারাকা ফাইটার্স। পুরো টুর্নামেন্টজুড়ে অংশগ্রহণকারী দলগুলোর খেলোয়াড়রা দারুণ নৈপুণ্য প্রদর্শন করেন। খেলাগুলো ঘিরে দর্শকদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
২৫ জুলাই, ২০২৬
দেশে পৌঁছেছে সৌদিতে মিসাইল হামলায় নিহত মোশাররফের মরদেহ
সৌদি আরবের আল-খারিজ শহরের আল-তোয়াইক এলাকায় মিসাইল হামলায় নিহত বাংলাদেশি মোশাররফ হোসেন (৩৮) এর মরদেহ দেশে এসে পৌঁছেছে। শুক্রবার (২০ মার্চ) সকাল ১০টা ৪৮ মিনিটে সৌদি এয়ারলাইন্সের উড়োজাহাজ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে নিহত মোশাররফের মরদেহ গ্রহণের সময় উপস্থিত ছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তারা নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সান্ত্বনা দেন।
২৫ জুলাই, ২০২৬
হরমুজ প্রণালিতে জ্বালানি জাহাজের নিরাপত্তায় ঢাকার কাছে তথ্য চেয়েছে তেহরান
সূত্র জানায়, এই প্রেক্ষাপটে তেহরান বাংলাদেশের কেনা জ্বালানিচালানের বিস্তারিত তথ্য চেয়ে একটি চিঠি পাঠিয়েছে। একদিনের মধ্যে, বুধবার (২৫ মার্চ) বাংলাদেশ তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সব তথ্য ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে। তালিকায় উল্লেখ করা হয়েছে বাংলাদেশগামী ছয়টি জাহাজের বিস্তারিত বিবরণ। এদের মধ্যে প্রায় ৫ লাখ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং প্রায় ৭৯ হাজার টন অপরিশোধিত তেল রয়েছে।
২৫ জুলাই, ২০২৬
ইনক্লুসিভ জাহাঙ্গীরনগরের নতুন কমিটি ঘোষণা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতকরণ এবং অন্তর্ভুক্তিমূলক ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে গঠিত সংগঠন ‘ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর’ এর ২০২৬-২৭ সেশনের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের ৪৯ তম ব্যাচের শিক্ষার্থী সুমাইয়া আক্তার (হীয়া) এবং জেনারেল সেক্রেটারি হয়েছেন বাংলা বিভাগের ৪৯ তম ব্যাচের শিক্ষার্থী আইরিন সুলতানা (আঁখি)।
২৫ জুলাই, ২০২৬
ইরান যুদ্ধে জয়ী যুক্তরাষ্ট্র!
ইরানের সঙ্গে ১৪ দিনের যুদ্ধবিরতিকে নিজেদের কূটনৈতিক ও সামরিক সাফল্যের ফল হিসেবে দাবি করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (৮ এপ্রিল) বিবিসির লাইভ প্রতিবেদনের বরাতে এ তথ্য জানানো হয়েছে। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক বিবৃতিতে বলেন, ইরানের সঙ্গে এই যুদ্ধবিরতি যুক্তরাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজয়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি উল্লেখ করেন, 'আমরা ৩৮ দিনের মধ্যেই আমাদের মূল সামরিক লক্ষ্য অর্জন করেছি, এমনকি তা ছাড়িয়েও গেছি।'
২৫ জুলাই, ২০২৬
আগামী সপ্তাহের মধ্যে ইরানে কঠোর আঘাত হানা হবে: ট্রাম্প
ইরানের বিরুদ্ধে আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৩ মার্চ) প্রচারিত এক সাক্ষাৎকারে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। এ তথ্য জানিয়েছে রয়টার্স।
২৫ জুলাই, ২০২৬
মাদারীপুরে পুলিশের ঝটিকা অভিযান: নগদ টাকাসহ আটক ১৩
পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর থানাধীন ওই হোটেলে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে জুয়া খেলা এবং দেহ ব্যবসার মতো অসামাজিক কর্মকাণ্ড চলে আসছিল। এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে সিনিয়র সহকারী পুলিশ সুপার (অপস্) বিমল চন্দ্র বর্মণের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে জুয়ার বোর্ড থেকে বিপুল পরিমাণ সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করে পুলিশ। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে নগদ ১ লক্ষ ৬২ হাজার ১৮০ টাকা, ৩ প্যাকেট তাস (১৫৬ পিস) ও ১ বোতল বিদেশি মদ।
২৫ জুলাই, ২০২৬
বাংলাদেশসহ ছয় দেশকে হরমুজে নিরাপত্তা দিবে ইরানের
তিনি বলেন, 'সংবাদে দেখেছেন—চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক ও ভারত। কয়েকদিন আগে ভারতের দুটি জাহাজ পার হয়েছে। আরও কিছু দেশ, এমনকি বাংলাদেশও— যারা আমাদের সঙ্গে সমন্বয় করেছে। ভবিষ্যতেও, যুদ্ধের পরেও এটি চলবে।' তিনি স্পষ্ট করেন, শত্রু বা বিরোধী দেশগুলোর জাহাজের জন্য প্রণালি খোলা থাকবে না। যুক্তরাষ্ট্র, ইসরাইল ও চলমান সংঘাতে জড়িত কিছু উপসাগরীয় দেশের জাহাজকে অনুমতি দেওয়া হবে না।
২৫ জুলাই, ২০২৬
বিধি লঙ্ঘন করে নজরুল বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সদস্য মনোনয়ন
দেশের প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয় পরিচালিত হয় মহান জাতীয় সংসদ কর্তৃক প্রণীত আইন দ্বারা ৷ এর বাইরে কোনো কিছু করলে সেটি বিধি লঙ্ঘন হিসেবে গণ্য হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সদস্য মনোনয়নের ক্ষেত্রে সেই কাজটিই করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টিতে আইনের ব্যত্যয় ঘটিয়ে একজনকে সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
২৫ জুলাই, ২০২৬