"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
মার্কিন আকাশে ‘ডুমসডে প্লেন’ উড্ডয়ন, ইরানে পারমাণবিক হুমকি?
নেব্রাস্কার একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিতে উড্ডয়নকালে বোয়িং ই-৪বি নাইটওয়াচ বিমানটি নজর কেড়েছে। এই বিমানটি মূলত পারমাণবিক যুদ্ধের সময়ে জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সুরক্ষা দেওয়ার এবং সরকারের কার্যক্রম সচল রাখার জন্য ব্যবহৃত হয়। ফ্লাইট ট্র্যাকারের তথ্য অনুযায়ী, এটি যুক্তরাষ্ট্রের অফুট এয়ার ফোর্স বেসের ওপর উড়ছিল, যেখানে মার্কিন স্ট্র্যাটেজিক কমান্ডের সদর দফতর অবস্থিত।
২৫ জুলাই, ২০২৬
বিসিবির প্রতিবন্ধী ক্রিকেট দলে প্রাথমিকভাবে মনোনীত ইবি শিক্ষার্থী আজাহার
ঘোষণায় জানানো হয়, গত ২৭–২৮ জানুয়ারি বিসিবির ফিজিক্যালি চ্যালেঞ্জড উইংয়ের উদ্যোগে অনুষ্ঠিত ‘BCB Physically Challenged Cricket Talent Hunt 2026’ থেকে প্রাথমিকভাবে মনোনীত খেলোয়াড়দের তালিকা প্রকাশ করা হয়েছে। এসব খেলোয়াড়দের মধ্য থেকে ট্রায়াল ম্যাচের মাধ্যমে শিগগিরই বাংলাদেশ জাতীয় ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দল গঠন করা হবে।
২৫ জুলাই, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় বিড়ির ধোঁয়া নিয়ে সংঘর্ষ, আহত ৭
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একই দিন বিকেলে চান্দুরা ইউনিয়নের রামপুর বাজারে রোজাদার ছাবিদ মিয়ার সামনে আলাল মিয়া বিড়ি পান করার সময় ধোঁয়া ছেড়ে দিলে এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জের ধরে ইফতারের আগ মুহূর্তে নিজ নিজ এলাকায় ফিরে ছাবিদ মিয়া ও আলাল মিয়ার সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
২৫ জুলাই, ২০২৬
মহান স্বাধীনতা দিবসে শহীদ পুলিশদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির শ্রদ্ধা
এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী, আইজিপি আলী হোসেন ফকির এবং অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা। একটি সুসজ্জিত পুলিশ দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে এবং বিউগলে বাজানো হয় করুণ সুর। এরপর আইজিপি আলী হোসেন ফকির পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। কিছুক্ষণ নীরবতা পালন করে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান তিনি।
২৫ জুলাই, ২০২৬
ভোলায় আটা-রুটির কারখানায় অবৈধ মজুত ৬ হাজার ডিজেল জব্দ
অভিযান পরিচালনাকারী ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইয়েদ আহমেদ বুলবুল জানান, জব্দকৃত তেলের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি সংশ্লিষ্ট মালিকরা। ফলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ ও আদালত সূত্রে আরও জানা যায়, তেলের কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে খান ফ্লাওয়ার মিল কারখানার ভেতরে পানির ট্যাংক ও ড্রামে ডিজেল মজুত করে রাখে। পরে একই এলাকায় অবস্থিত তৃষ্ণা বেকারিতেও অভিযান চালিয়ে ড্রামভর্তি ডিজেল উদ্ধার করা হয়।
২৫ জুলাই, ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অফিস ও একাডেমিক কার্যক্রমের সময় পরিবর্তন
জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের নতুন সময়সূচি নির্ধারণ করেছে। সাপ্তাহিক ছুটি (শুক্রবার ও শনিবার) ছাড়া বাকি দিনগুলিতে কার্যালয় ও একাডেমিক কার্যক্রম সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পরিচালিত হবে।
২৫ জুলাই, ২০২৬
আসছে ছাত্রদলের নতুন কমিটি, আলোচনায় যারা
ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠনকে ঘিরে সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে চলছে নানা আলোচনা ও বিশ্লেষণ। দুঃসময়ে ত্যাগী ভূমিকা রাখা এবং জুলাই-আগস্ট পরবর্তী সময়ে ক্লিন ইমেজ ধরে রাখা ছাত্রনেতারাই নতুন কমিটিতে স্থান পেতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, নেতৃত্বের দৌড়ে ২০০৮–২০০৯ সেশন থেকে এগিয়ে রয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মঞ্জুরুল রিয়াদ, সহ-সভাপতি ইজ্জাজুল কবির রুয়েল এবং সহ-সভাপতি খোরশেদ আলম সোহেল।
২৫ জুলাই, ২০২৬
ভোলায় জাতীয় যুবশক্তির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকাল ৪টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয়। এসময় বক্তব্য রাখেন ভোলা জেলা জাতীয় যুবশক্তির অন্যতম নেতা শাহাদত খন্দকার মঞ্জু। তিনি বলেন, “ভোলা জেলা এনসিপির রাজনীতি দিন দিন এগিয়ে যাচ্ছে। যুব সমাজই এ সংগঠনের মূল শক্তি।
২৫ জুলাই, ২০২৬
হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদের ফেরাতে অনুরোধপত্র পাঠিয়েছি: স্বরাষ্ট্রমন্ত্রী
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে রাজারবাগ পুলিশ লাইনসের শহিদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে এ তথ্য জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'শহিদ ওসমান হাদি হত্যার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত চলছে। এরই মধ্যে ভারতে প্রথমে দুইজন, পরে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা আমাদের দূতাবাসকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ডিপ্লোম্যাটিক চ্যানেলে অনুরোধপত্র পাঠিয়েছি, যেন তারা আইনমাফিকভাবে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।'
২৫ জুলাই, ২০২৬
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করল আরব আমিরাত
মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। দেশটির জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, আগামী ২৬ মে আরাফাত দিবস পালন হওয়ার সম্ভাবনা রয়েছে। সে অনুযায়ী পরদিন ২৭ মে, বুধবার, দেশটিতে ঈদুল আজহা উদযাপন হওয়ার সম্ভাবনা রয়েছে। আরব আমিরাতের সরকার ২৭ থেকে ২৯ মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করেছে।
২৫ জুলাই, ২০২৬