"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
৬ লাখ টাকা পর্যন্ত বেতন আয়ে দিতে হবে না ট্যাক্স
ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। এর ফলে বছরে বেতন বাবদ ৬ লাখ টাকার কম আয় হলে কর দিতে হবে না, কারণ বেতনের এক-তৃতীয়াংশ করমুক্ত সুবিধার আওতায় থাকবে।
২৫ জুলাই, ২০২৬
খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে ইরান
মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত হওয়ার দাবি করা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনে ইমাম রেজার মাজারের প্রতীকী লাল পতাকা স্থাপন করা হয়েছে। একই সঙ্গে আগামী ৯ জুলাই মাশহাদে দাফনকে সামনে রেখে রাষ্ট্রীয় শোক পালন ও শেষ বিদায়ের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হয়েছে। রাজধানী তেহরানেও জানাজা ও শেষ শ্রদ্ধা নিবেদনের আয়োজন জোরদার করা হয়েছে। দেশটির কর্তৃপক্ষের আশা, শুধু তেহরানেই অন্ত্যেষ্টিক্রিয়ায় এক কোটি ৫০ লাখ থেকে দুই কোটি মানুষ অংশ নেবেন।
২৫ জুলাই, ২০২৬
রেফারিকে ‘জালিম’ বললেন মিশরের স্ট্রাইকার, ‘শিরোপা আর্জেন্টিনার দিকেই পরিচালিত হচ্ছে’
আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত সবকিছুই যেন স্বপ্নের মতো ছিল মিশরের জন্য। মোস্তফা জিকোর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে ছিল দলটি। তবে শেষ ১৪ মিনিটে তিন গোল হজম করে ৩-২ ব্যবধানে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয় মিশরকে। শেষ বাঁশি বাজতেই আটলান্টার মাঠে ভেঙে পড়েন মিশরের ফুটবলাররা। চোখের জল লুকাতে পারেননি জিকোসহ দলের অনেকেই। এই পরাজয়ের পর ম্যাচ পরিচালনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মিশরের খেলোয়াড় ও কোচিং স্টাফ।
২৫ জুলাই, ২০২৬
হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের মালিক মেসি
কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে গোলের পর আর্জেন্টিনার সমর্থকদের উল্লাস ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে, বাংলাদেশেও তার প্রতিফলন দেখা যায়। মূল আলোচনায় আছেন লিওনেল মেসি, যিনি বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক করে নতুন ইতিহাস গড়েছেন। ম্যাচের শুরুতেই ৫ মিনিটে গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়। তবে দমে যাননি আর্জেন্টাইন তারকা। ১৭ মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ এক শটে প্রথম বৈধ গোল করেন তিনি। পরে ৬০ মিনিট ও ৭৬ মিনিটে আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি।
২৫ জুলাই, ২০২৬
আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা
দিনটি ছিল ২২ জুন ১৯৮৬। মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত ও বিতর্কিত ম্যাচগুলোর একটি হিসেবে আজও স্মরণ করা হয় সেই লড়াইকে। আর এর কেন্দ্রবিন্দুতে ছিলেন আর্জেন্টিনার কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা।
২৫ জুলাই, ২০২৬
সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু
ভোলার বোরহানউদ্দিন উপজেলার নতুন হাকিমউদ্দিন এলাকার বাসিন্দা মো. ইউছুবের ছেলে ও রাস্তার মাথা ইসলামি একাডেমির শিক্ষার্থী মোহাম্মদ আলী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
২৫ জুলাই, ২০২৬
ক্ষুধার্ত সহযাত্রী পাকিস্তানি শুনেই খাবার ফিরিয়ে নিলেন ভারতীয় লেখিকা
আয়ারল্যান্ডের ডাবলিনপ্রবাসী ভারতীয় লেখিকা নিবেদিতা শুক্লার একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ঘিরে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে এক পাকিস্তানি যাত্রীর সঙ্গে নিজের আচরণের বর্ণনা দিয়ে করা ওই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
২৫ জুলাই, ২০২৬
ঢাকা-ইসলামাবাদ সম্পর্কে নতুন বার্তা, স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক
বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের মধ্যে উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত বৈঠকে নিরাপত্তা সহযোগিতা, মাদক চোরাচালান প্রতিরোধ, পুলিশি সক্ষমতা বৃদ্ধি, আধুনিক নগর নিরাপত্তা এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বুধবার (৮ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং পাকিস্তানের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির স্বরাষ্ট্র ও মাদক নিয়ন্ত্রণবিষয়ক মন্ত্রী সৈয়দ মহসিন নাকভি।
২৫ জুলাই, ২০২৬
বাঙালি মুসলমানদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত: হিউম্যান রাইটস ওয়াচ
ভারতের কর্তৃপক্ষ বিচারিক প্রক্রিয়া ছাড়াই পশ্চিমবঙ্গের বাঙালি মুসলিম জনগোষ্ঠীকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে বলে অভিযোগ করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটি বলেছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এমন পদক্ষেপ এবং বাংলাদেশের সীমান্তরক্ষীদের প্রবেশ ঠেকানোর অবস্থানের কারণে দুই দেশের সীমান্তের ‘শূন্য রেখা’য় বহু মানুষ আটকে পড়েছে।
২৫ জুলাই, ২০২৬
৬ থেকে ২৬, মেসির ১৭ গোলের গল্প
ম্যাচের বয়স তখন মাত্র ৯ মিনিট। ডালাস স্টেডিয়ামজুড়ে নেমে আসে হতাশার নীরবতা। পেনাল্টি স্পট থেকে নেওয়া লিওনেল মেসির শট পোস্টের বাইরে চলে গেলে অবিশ্বাসে স্তব্ধ হয়ে যান আর্জেন্টিনার সমর্থকেরা। তবে যে ফুটবলারের নাম ইতিহাসের পাতায় বারবার সোনালি অক্ষরে লেখা হয়েছে, তাকে কি একটি পেনাল্টি মিস থামিয়ে রাখতে পারে?
২৫ জুলাই, ২০২৬