"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
ভূমধ্যসাগরে নৌকাডুবি: ৭০ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ, বাংলাদেশিসহ উদ্ধার ৩২
ইতালীয় এনজিও সংস্থা ‘মেডিটেরেনিয়া সেভিং হিউম্যান’ জানিয়েছে, প্রতিকূল আবহাওয়া ও উত্তাল সাগরের ঢেউয়ের কারণে নৌকাটি ভারসাম্য হারিয়ে ডুবে যায়। উদ্ধার হওয়া ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে একই তথ্য জানিয়েছেন। উদ্ধারকৃত ৩২ জনই পুরুষ এবং তারা বাংলাদেশ, পাকিস্তান ও মিসরের নাগরিক। জার্মান সংস্থা ‘সি-ওয়াচ’-এর পাঠানো পর্যবেক্ষণ বিমানের ভিডিওতে দেখা গেছে, ডুবে যাওয়া নৌকার নিচের অংশে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন কয়েকজন অভিবাসনপ্রত্যাশী।
২৫ জুলাই, ২০২৬
জামায়াত চাইলে আমিরের উপদেষ্টাকে পদায়নে দেওয়া চিঠি প্রকাশ করবে মন্ত্রণালয়
বিবৃতিতে বলা হয়, চিঠিটি বিরোধীদলীয় নেতার জাতীয় সংসদের প্যাডে লেখা হয়েছিল। এতে ড. মাহমুদুল হাসানকে ‘বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা’ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা বা মন্ত্রী পদমর্যাদায় নিয়োগ দেওয়ার সুপারিশ করা হয়। চিঠিতে বিরোধীদলীয় নেতা ড. মাহমুদুল হাসানের দক্ষতা, পেশাদারিত্ব ও বিচক্ষণতার প্রশংসা করেছেন এবং দেশের পররাষ্ট্রনীতিকে আরও কার্যকরভাবে এগিয়ে নিতে তাকে ওই পদে নিয়োগ দেওয়ার বিষয়ে বিশেষভাবে বিবেচনার জন্য অনুরোধ করেছেন।
২৫ জুলাই, ২০২৬
সংসদে মন্ত্রীদের দায়িত্ব বণ্টন; প্রজ্ঞাপন জারি
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা জাতীয় সংসদে নিজ নিজ মন্ত্রণালয় ও বিভাগের প্রশ্নোত্তরসহ সংশ্লিষ্ট কার্যাবলি সম্পাদন করবেন। প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংসদীয় দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার অনুপস্থিতিতে এ দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২৫ জুলাই, ২০২৬
‘অপারেশন ট্রু প্রমিস ৪’-এ ইরানের ৮৮তম হামলা, লক্ষ্য ইসরাইল ও মার্কিন ঘাঁটি
ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ইসরাইলে দক্ষিণ লেবানন সীমান্তসংলগ্ন যেসব সামরিক ঘাঁটি থেকে হামলা চালানো হচ্ছিল, সেগুলোকে লক্ষ্য করে এ আঘাত হানা হয়। পাশাপাশি তেল আবিব, কিরিয়াত শমোনা ও বনেই ব্রাক শহরেও হামলা চালানোর দাবি করেছে আইআরজিসি। এ ছাড়া কুয়েত, জর্ডান ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতেও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
২৫ জুলাই, ২০২৬
স্ত্রীর ফাঁস নেওয়ার দৃশ্য ভিডিও করলেন স্বামী, গ্রেপ্তার ১
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে ফিরেছিলেন জিন্নাত আরা। এরপর স্বর্ণ বন্ধক রাখা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া ও তর্কাতর্কি হয়। রবিবার স্বামী বাইরে গেলে জিন্নাত ঘরের ভেতর থেকে দরজা আটকে দেন। এ সময় তিনি আত্মহত্যার চেষ্টা করলে স্বামী জানালা দিয়ে ঘটনাটি নিজের মুঠোফোনে ভিডিও ধারণ করতে থাকেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বামী দাবি করেছেন, তিনি স্ত্রীকে আত্মহত্যার চেষ্টা করতে দেখে ভিডিও ধারণ করেন এবং তাকে নিবৃত্ত করার জন্য চিৎকারও করেছিলেন।
২৫ জুলাই, ২০২৬
আল্লাহর কাছে দোয়া করো'; ইরানকে ধ্বংসের হুমকি ট্রাম্পের
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প তার পোস্টে লেখেন, 'মঙ্গলবার হবে ইরানের জন্য বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংসের দিন—এমনটা আগে কখনো হয়নি। দ্রুত হরমুজ প্রণালি খুলে দিতে হবে, অন্যথায় ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। আল্লাহর কাছে দোয়া করো।' তবে এই কঠোর অবস্থানের কিছুক্ষণ পরই সুর নরম করে আরেক পোস্টে ট্রাম্প জানান, তিনি আশা করছেন সোমবারের মধ্যে ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে।
২৫ জুলাই, ২০২৬
ঘরে বসেই বিএনপি নেতার ইয়াবা কারবার, ক্রেতা সেজে গেলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তারা
ডিএনসি বরিশাল জেলা কার্যালয়ের সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এনামুল হক তার বাড়ির দোতলায় বসে ইয়াবা ট্যাবলেট বিক্রি করছিলেন। অভিযোগ রয়েছে, প্রতিদিন বাড়িতে বহিরাগতরা ইয়াবা কিনতে আসত, এবং পরিবারের অন্যান্য সদস্যদের একাধিকবার সতর্কতার পরেও তিনি বিক্রয় বন্ধ করেননি। অভিযানের সময় ডিএনসির কর্মকর্তারা ছদ্মবেশে তার কাছে ইয়াবা কিনে দ্রুত অভিযান চালান। এ সময় তার কাছ থেকে ৩২৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৬ লাখ ৫৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
২৫ জুলাই, ২০২৬
বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: সহকারী স্টেশন মাস্টার বরখাস্ত, উদ্ধার কাজে ২ ট্রেন
বগুড়ার সান্তাহার রেলস্টেশনের অদূরে নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় সহকারী স্টেশন মাস্টার শহিদুল ইসলাম রঞ্জুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদিকে দুর্ঘটনাস্থলে বগি উদ্ধারে ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী ট্রেন পৌঁছেছে এবং সৈয়দপুর থেকে আরও একটি ট্রেন আনা হচ্ছে। বুধবার (১৮ মার্চ) বিকেল প্রায় ২টার দিকে সান্তাহার থেকে প্রায় দুই কিলোমিটার উত্তরে বাগবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেসের ইঞ্জিন অতিক্রম করলেও হঠাৎ করে বগিগুলো লাইনচ্যুত হয়ে পড়ে। ১৪টি বগির মধ্যে ৯টি লাইনচ্যুত হয়।
২৫ জুলাই, ২০২৬
যুদ্ধ বন্ধে ইরানকে ১৫ দফা শান্তি প্রস্তাব যুক্তরাষ্ট্রের
দ্য নিউইয়র্ক টাইমস ও রয়টার্স নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে জানায়, প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা না হলেও এতে উত্তেজনা কমানোর বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের মাধ্যমে এই প্রস্তাব তেহরানে পৌঁছে দেওয়া হয়েছে। এর আগে ইসলামাবাদ দুই পক্ষের মধ্যে মধ্যস্থতার আগ্রহও প্রকাশ করেছিল। ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর খবরে প্রস্তাবের কিছু শর্ত ও দাবির ইঙ্গিত পাওয়া গেছে। এর মধ্যে অন্যতম হলো—কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি উন্মুক্ত রাখা এবং এটিকে ‘মুক্ত সামুদ্রিক অঞ্চল’ হিসেবে ঘোষণা করা।
২৫ জুলাই, ২০২৬
ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়ে সাবেক এমপির স্ত্রীর আত্মহত্যার চেষ্টা
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের দ্বিতীয় স্ত্রী খাদিজা মল্লিক সীমু (শিমলা)। সোমবার (৩০ মার্চ) বিকেলে দিনাজপুরের হাকিমপুর উপজেলার নিজ বাড়িতে অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করলে তাকে উদ্ধার করে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
২৫ জুলাই, ২০২৬