"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)

গুম সংক্রান্ত আইনের ভবিষ্যৎ নিয়ে সংসদে যা বললেন আইনমন্ত্রী
জাতীয়

গুম সংক্রান্ত আইনের ভবিষ্যৎ নিয়ে সংসদে যা বললেন আইনমন্ত্রী

জাতীয় সংসদে গুম সংক্রান্ত প্রস্তাবিত আইন নিয়ে সম্ভাব্য সাংঘর্ষিকতা এড়াতে তা আরও যাচাই-বাছাই করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। এ আইন যেন মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল আইন ও মানবাধিকার কমিশন আইনের সঙ্গে বিরোধ সৃষ্টি না করে, সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। রোববার (৫ এপ্রিল) সংসদে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেম আরমানের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।

২৫ জুলাই, ২০২৬

ইরানে ‘কালো বৃষ্টি’ হচ্ছে জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
আন্তর্জাতিক

ইরানে ‘কালো বৃষ্টি’ হচ্ছে জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ইরানের তেল স্থাপনায় ইসরাইলি হামলার পর ‘কালো বৃষ্টি’ দেখা দিয়েছে বলে সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি জানিয়েছে, মার্কিন-ইসরাইলি বোমাবর্ষণের কারণে আকাশে সৃষ্ট এই কালো বৃষ্টি ও বিষাক্ত যৌগগুলো শ্বাসকষ্টসহ বিভিন্ন শ্বাসতন্ত্রের সমস্যা সৃষ্টি করতে পারে।

২৫ জুলাই, ২০২৬

আলী লারিজানির নিহতের খবর নিশ্চিত করেছে ইরান
আন্তর্জাতিক

আলী লারিজানির নিহতের খবর নিশ্চিত করেছে ইরান

আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, দায়িত্ব পালনরত অবস্থায় ‘শাহাদাত’ বরণ করেন লারিজানি। ওই হামলায় তার ছেলে মোর্তজা লারিজানি, কার্যালয়ের প্রধান আলিরেজা বায়াত এবং কয়েকজন দেহরক্ষীও নিহত হয়েছেন। দীর্ঘ কয়েক দশক ধরে ইরানের পরমাণু নীতি ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে লারিজানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর কার্যত দেশের নেতৃত্বে ছিলেন লারিজানি।

২৫ জুলাই, ২০২৬

আরেকটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করলো ইরান
আন্তর্জাতিক

আরেকটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করলো ইরান

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশসীমায় আধিপত্য বিস্তারের লড়াইয়ে এবার আরও একটি মার্কিন ‘এফ-১৫’ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। তেহরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে কুয়েতের আকাশে বিমানটি বিধ্বস্ত হওয়ার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে—একটি অগ্নিদগ্ধ বিমান নিচের দিকে আছড়ে পড়ছে। যদিও পেন্টাগন ও মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই দাবিকে স্রেফ ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছে।

২৫ জুলাই, ২০২৬

আইআরজিসি নৌবাহিনীর কমান্ডারের মৃত্যু নিশ্চিত করল ইরান
আন্তর্জাতিক

আইআরজিসি নৌবাহিনীর কমান্ডারের মৃত্যু নিশ্চিত করল ইরান

আইআরজিসি জানায়, তাংসিরি দীর্ঘদিন ধরে ইরানের সামুদ্রিক প্রতিরক্ষা ও কৌশলগত কর্মকাণ্ডের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন। তাকে সংস্থাটির অন্যতম অভিজ্ঞ ও প্রভাবশালী সামরিক কর্মকর্তা হিসেবে বিবেচনা করা হতো। মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, তাংসিরির বিরুদ্ধে ২০১৯ ও ২০২৩ সালে পৃথকভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তিনি আইআরজিসি নৌবাহিনীর ক্রুজ ক্ষেপণাস্ত্র কর্মসূচির তদারকি করতেন এবং সামরিক ড্রোন উন্নয়ন সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন।

২৫ জুলাই, ২০২৬

লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভঙ্গ ঘিরে ত্রিমুখী সংঘর্ষ, ওসিসহ আহত অন্তত ২০
সারাদেশ

লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভঙ্গ ঘিরে ত্রিমুখী সংঘর্ষ, ওসিসহ আহত অন্তত ২০

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের হাসপাতাল রোড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী হাবিবুর রহমান ফাহিম এবং জুলাই ফাইটার্সের কর্মী ও ছাত্রদল নেতা আকবর হোসেন মুন্নার মধ্যে কথা কাটাকাটি থেকে হাতাহাতির ঘটনা ঘটে। এতে ফাহিম আহত হন। এর প্রতিবাদে রোববার বিকেলে উভয় পক্ষ চকবাজার জামে মসজিদের সামনে বিক্ষোভের ডাক দেয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় প্রশাসন বিকেল সাড়ে ৪টা থেকে পৌর এলাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করে, যা সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করে।

২৫ জুলাই, ২০২৬

নিজেকে বিজয়ী ঘোষণা করে যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজতে পারেন ট্রাম্প
আন্তর্জাতিক

নিজেকে বিজয়ী ঘোষণা করে যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজতে পারেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘাতের চেয়ে যুদ্ধকে দীর্ঘমেয়াদি করার কৌশলে বাজি ধরেছে ইরান। তেহরানের লক্ষ্য স্পষ্ট—সরাসরি লড়াই নয়, বরং প্রতিপক্ষকে ক্লান্ত করে ‘টিকে থাকার এক নির্মম যুদ্ধ’ চালানো। ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ভীতি ছড়িয়ে দিচ্ছে এবং গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথগুলোকে লক্ষ্য করছে। বিশ্ববাজারে তেলের সংকটের মাধ্যমে ওয়াশিংটনকে পিছু হটাতে চাওয়া এখন তাদের মূল চাল।

২৫ জুলাই, ২০২৬

বাসিজ বাহিনীর প্রধান সোলেইমানির নিহতের খবর জানালো ইরান
আন্তর্জাতিক

বাসিজ বাহিনীর প্রধান সোলেইমানির নিহতের খবর জানালো ইরান

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এর সহযোগী সংগঠন বাসিজ ফোর্সের কমান্ডার গোলামরেজা সোলেইমানির মৃত্যুর খবর নিশ্চিত করেছে। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে আইআরজিসি জানায়, ‘আমেরিকান-জায়নবাদী শত্রু’ বাহিনীর এক হামলায় তিনি নিহত হয়েছেন। গোলামরেজা সোলেইমানি গত ছয় বছর ধরে বাসিজ বাহিনীর নেতৃত্ব দিয়ে আসছিলেন।

২৫ জুলাই, ২০২৬

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ
জাতীয়

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ

তিনি বলেন, 'ঈদের ছুটির পর আজকের প্রথম অফিসে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিষয়ক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আমরা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছি। বৈঠকে কর্মপরিকল্পনা ও ফলোআপ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।' প্রতিমন্ত্রী নুরুল হক নুর আরও বলেন, 'প্রধানমন্ত্রীর নির্দেশে যারা কোরিয়া, জাপান, চায়না, জার্মানি মতো দেশে উচ্চশিক্ষা নিতে যাবেন, তাদের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে ১০ লাখ টাকার ঋণ নিশ্চিত করা হবে। এটি শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টি বা সলভেন্সি হিসেবে ব্যবহার করা যাবে।”'

২৫ জুলাই, ২০২৬

যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন পরমাণু বোমা থেকে বেঁচে ফেরা জাপানিরা
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন পরমাণু বোমা থেকে বেঁচে ফেরা জাপানিরা

জাপানি সংবাদমাধ্যম দ্য মেইনিচি জানিয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষ চিঠিটি না পড়েই ফেরত পাঠিয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নাগাসাকি অ্যাটমিক বোম্ব সারভাইভার্স কাউন্সিলের ৮৫ বছর বয়সী প্রধান শিগেমিৎসু তানাকা বলেন, শান্তির এই বার্তার প্রতি ইসরায়েলের এমন আচরণ ‘সংকীর্ণমনা’ এবং হতাশাজনক। চলতি মাসের শুরুতে পাঠানো ওই চিঠিতে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতকে ‘ভয়াবহ ও জঘন্য’ আখ্যা দিয়ে অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানানো হয়।

২৫ জুলাই, ২০২৬


শিরোনাম:
সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং