"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
বরগুনা সদরকে ‘রেড জোন’ ঘোষণা, হামে আক্রান্ত তিন শিশুর মৃত্যু
বরগুনা সদর উপজেলায় হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য বিভাগ সদর উপজেলাকে ‘রেড জোন’ ঘোষণা করেছে। ইতিমধ্যেই জেলায় হামে আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যু নিশ্চিত হয়েছে। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, পরীক্ষাগারে পাঠানো নমুনার প্রায় ৩০ শতাংশে হামের উপস্থিতি শনাক্ত হচ্ছে। শিশুদের পাশাপাশি বয়স্করাও সংক্রমণে আক্রান্ত হচ্ছেন। সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
সম্মতি ছাড়াই পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি: পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা
বিবৃতিতে জানানো হয়, সম্প্রতি গণমাধ্যমে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হলে বিভ্রান্তি এড়াতে দলের পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে। একই সঙ্গে নতুন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে ঢাকা–১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান–কে নিয়োগ দেওয়া হয়েছে। জামায়াতের বিবৃতিতে বলা হয়, আলোচিত ঘটনাটি প্রায় দুই সপ্তাহ আগের। সে সময় অধ্যাপক মাহমুদুল হাসান জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি সংশ্লিষ্ট চিঠির বিষয়ে আমিরকে অবহিত করলেও বিষয়টি ভিন্ন প্রেক্ষাপটে উপস্থাপন করেছিলেন।
২৫ জুলাই, ২০২৬
জোরারগঞ্জে ৩১ টন চোরাই লোহার রড উদ্ধার, আটক ৩
সোমবার (১৫ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার ২ নম্বর হিংগুলী ইউনিয়নের দক্ষিণ আজমনগর এলাকায় মহাসড়কের পাশে খান সিটি সংলগ্ন নিজাম ভাতঘরের সামনে লরি থেকে চোরাই লোহার রড আনলোড করার সময় অভিযান পরিচালনা করেন জোরারগঞ্জ থানা পুলিশ। এসময় চোরাই মালামাল ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত শেখ ফরহাদ (৪২) ও জাহিদুল ইসলাম (৩৫) নামে দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৭টি বান্ডেলে থাকা প্রায় ৩১ টন লোহার রড উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২৬ লাখ ৩৫ হাজার টাকা। একইসাথে ঘটনাস্থল থেকে একটি লরিও জব্দ করা হয়।
২৫ জুলাই, ২০২৬
কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত: নিহত বেড়ে ৬৬
বিধ্বস্ত বিমানটি ছিল যুক্তরাষ্ট্রে নির্মিত ‘সি-১৩০ হারকিউলিস’ মডেলের একটি সামরিক পরিবহন বিমান। এতে সেনাসদস্য, ক্রু এবং পুলিশ কর্মকর্তাসহ মোট ১২৫ জন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর নিখোঁজ ও আহতদের উদ্ধারে জোর তৎপরতা চালাচ্ছে উদ্ধারকারী দল। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, উড্ডয়নের কিছুক্ষণ পর আকাশেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি বসতবাড়ির কাছ দিয়ে নিচে পড়ে যায়।
২৫ জুলাই, ২০২৬
বাতিল হচ্ছে ‘গণভোট অধ্যাদেশ’, উঠবে না সংসদে
গণভোট অধ্যাদেশ সংসদে উত্থাপন করা হবে না বলে জানিয়েছে বিএনপি। ফলে সংবিধান অনুযায়ী আগামী ১২ এপ্রিলের মধ্যে অনুমোদন না পাওয়ায় অধ্যাদেশটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। তবে দলটি বলছে, ইতোমধ্যে গণভোট অনুষ্ঠিত হওয়ায় এর বৈধতায় কোনো প্রভাব পড়বে না। রোববার (২৯ মার্চ) রাতে জাতীয় সংসদে বিশেষ কমিটির বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে। আগামী ২ এপ্রিল এ বিষয়ে প্রতিবেদন দেবে কমিটি।
২৫ জুলাই, ২০২৬
খালাস পেলেন আ. লীগের সাবেক এমপি মোজাম্মেল
শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হককে ২৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলায় বেকসুর খালাস দিয়েছেন আদালত। রবিবার (৫ এপ্রিল) ঢাকার ১৪তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদা আক্তার রায় ঘোষণা করেন। তবে একাধিক মামলার কারণে খালাস পেলেও তার কারাগার থেকে মুক্তি হয়নি। এই তথ্য জানান আসামিপক্ষের আইনজীবী মো. লিটন মিয়া।
২৫ জুলাই, ২০২৬
সরকারি ওষুধ ও সরঞ্জাম ভারতে পাচারকালে স্টোরকিপার আটক
কুড়িগ্রামের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপুল পরিমাণ সরকারি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম কুরিয়ারের মাধ্যমে পাচারকালে ফারুক নামের এক স্টোরকিপারকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে ৪০ হাজার পিস মেট্রোনিডাজল ট্যাবলেট ও ১৮টি ওজন মাপার যন্ত্র (ওয়েট মেশিন) উদ্ধার করা হয়েছে। সোমবার (৯ মার্চ) রাত ৮টার দিকে রৌমারী শহরের একটি কুরিয়ার সার্ভিস অফিসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
২৫ জুলাই, ২০২৬
কুবির আইন বিভাগের ৭২ শিক্ষার্থী আইনজীবী হিসেবে তালিকাভুক্ত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের চার ব্যাচ থেকে মোট ৭২ জন শিক্ষার্থী বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী হিসেবে তালিকাভুক্তির মৌখিক (ভাইভা) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। নতুন বিভাগ হিসেবে এটি শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের অর্জন বলে মনে করছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। রোববার (১৫ মার্চ) বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়। এবার বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক আইনজীবী হিসেবে তালিকাভুক্তির মৌখিক (ভাইভা) পরীক্ষায় সারা দেশ থেকে মোট ৮ হাজার ৫৯৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
২৫ জুলাই, ২০২৬
নাটোরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩, আহত ৫
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে যাত্রীবাহী একটি ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে চলে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের পাশের একটি দোকানে ঢুকে পড়ে, এতে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
ট্রাম্পের সন্দেহ উড়িয়ে জীবিত থাকার বার্তা দিলেন মোজতবা খামেনি
রাষ্ট্রীয় বার্তায় ইরাকের শিয়া ধর্মীয় নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ আলী সিস্তানি এবং সাধারণ জনগণের সাহসিকতার প্রশংসা করেন মোজতবা খামেনি। ইরানের বিরুদ্ধে বিদেশি আগ্রাসনের বিরোধিতা এবং তেহরানের প্রতি ইরাকের সমর্থনকে তিনি ‘প্রশংসনীয়’ বলে উল্লেখ করেন। গত ২৮ ফেব্রুয়ারি শুরুর দিকের বিমান হামলায় সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার পর মোজতবা খামেনি দায়িত্ব গ্রহণ করেন। তবে এরপর থেকে তিনি জনসমক্ষে না আসায় তার শারীরিক অবস্থা নিয়ে নানা জল্পনা তৈরি হয়।
২৫ জুলাই, ২০২৬