"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
সাব-ক্লাস্টার প্রশিক্ষণের বরাদ্দ নিয়ে বিভ্রান্তি, শ্রীপুরে সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ
২০২৫–২০২৬ অর্থবছরে সাব-ক্লাস্টার প্রশিক্ষণের জন্য শ্রীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অনুকূলে বরাদ্দের তথ্য নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার অভিযোগ উঠেছে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মনির হোসেনের বিরুদ্ধে। জানা যায়, এ বিষয়ে তথ্য জানতে চাইলে আনন্দ টেলিভিশনের সাংবাদিক তানভীর ইউ আহমেদকে আগের দিন ভিন্নভাবে বিষয়টি ব্যাখ্যা করেন তিনি। পরে সাংবাদিক সংশ্লিষ্ট নথিপত্র যাচাই-বাছাই করে দেখেন, প্রকৃত তথ্যের সঙ্গে তার দেওয়া বক্তব্যের মিল নেই এবং বিষয়টি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
যেকোনো সময় বন্ধ হতে পারে সারাদেশের পেট্রোল পাম্প!
বিবৃতিতে বলা হয়, সারাদেশের পেট্রোল পাম্পগুলোর বর্তমান অবস্থা অত্যন্ত নাজুক। অয়েল কোম্পানিগুলো থেকে প্রতিদিন যে পরিমাণ জ্বালানি সরবরাহ করা হচ্ছে, তা দিয়ে গ্রাহকদের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। এতে আরও উল্লেখ করা হয়, দেশে বিপুল সংখ্যক মোটরসাইকেল ব্যবহারকারী ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে জ্বালানি সংগ্রহের চেষ্টা করছেন। এতে তারা যেমন ক্লান্ত ও বিরক্ত হয়ে পড়ছেন, তেমনি পাম্পের কর্মীরাও চাপের মুখে পড়ছেন।
২৫ জুলাই, ২০২৬
যুক্তরাষ্ট্র থেকে স্বপ্নর গ্রাহকদের তথ্য হ্যাক, ১৫ লাখ ডলার দাবি
প্রায় ছয় মাস আগে হ্যাক হওয়া গ্রাহকদের নাম, ফোন নম্বর ও কেনাকাটার কিছু তথ্য সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে। এ বিষয়ে স্বপ্নর ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির জানান, গত আগস্টে হ্যাকাররা ইমেইলের মাধ্যমে ডেটাবেইস হ্যাকের দাবি করে এবং ডিসেম্বর পর্যন্ত সময় দিয়ে ১৫ লাখ ডলার চায়। নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থ পরিশোধ করলে পুরো ডেটাবেইসে প্রবেশাধিকার দেওয়ার কথাও জানানো হয়। তবে যাচাই করে তারা নিজেদের ডেটাবেইসে স্বাভাবিকভাবে প্রবেশাধিকার পেয়েছেন বলে জানান তিনি।
২৫ জুলাই, ২০২৬
মুরাদনগরের বাঙ্গরায় ইয়াবাসহ যুবক গ্রেফতার
পুলিশ সূত্রে জানা গেছে, বাঙ্গরা বাজার থানার এসআই মো. আকবর হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল মাদক উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি পালন করছিলেন। বিকেল পৌনে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ১২নং রামচন্দ্রপুর (উত্তর) ইউনিয়নের উত্তর আমিননগর গ্রামের সেন্টু মিয়ার প্রজেক্ট সংলগ্ন মনু মিয়ার পুকুর পাড়ে অভিযান চালায় পুলিশ। এসময় সন্দেহভাজন হিসেবে আমান উল্যাহকে আটক করা হয়।
২৫ জুলাই, ২০২৬
স্কুলকক্ষে হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রী উদ্ধার, মিলল ধর্ষণের আলামত
কুষ্টিয়ার মিরপুর উপজেলার একটি বিদ্যালয়ের কক্ষ থেকে হাত-পা বাঁধা ও মুখে টেপ লাগানো অবস্থায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক পরীক্ষায় তার শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৯টার দিকে ওই ছাত্রী বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে যোগ দিতে যায়। অনুষ্ঠান শেষে দুপুর ২টার দিকে স্কুল ছুটি হলেও সে বাড়ি ফেরেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে রাত ৮টার দিকে বিদ্যালয়ের একটি কক্ষ থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
২৫ জুলাই, ২০২৬
চীনের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে বাংলাদেশ: চীনা রাষ্ট্রদূত
চীনা রাষ্ট্রদূত বলেন, 'জ্বালানি সহায়তার বিষয়ে বাংলাদেশ চীনের কাছে অনুরোধ জানিয়েছে। তবে বাংলাদেশ কী ধরনের জ্বালানি সহায়তা চায়, সে বিষয়ে বেইজিং জানতে চেয়েছে। বৈঠকে নতুন সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত বেশ কয়েকটি প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে।' অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানান ইয়াও ওয়েন। তিনি আরও বলেন, 'তিস্তা প্রকল্প নতুন সরকার ও চীনের অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্পগুলোর একটি। এ প্রকল্পে দ্রুত কাজ শুরুর বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেছে। পাশাপাশি নতুন ঋণ সুবিধা ও বিনিয়োগ নিয়েও আলোচনা হয়েছে।'
২৫ জুলাই, ২০২৬
গোসাইরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন সংসদ হুইপ
দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুর গোসাইরহাট উপজেলায় একটি খাল খনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১টায় গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের পকসর গ্রামে এলাকায় এ খাল খননের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও মাননীয় সংসদ হুইপ মিয়া নুরুউদ্দিন আহাম্মেদ অপু।
২৫ জুলাই, ২০২৬
ভিনিসিয়ুসের জোড়া গোলে মাদ্রিদকে হারালো মাদ্রিদ
মাদ্রিদ ডার্বিতে দারুণ লড়াই শেষে চিরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলের দিনে ঘরের মাঠে গুরুত্বপূর্ণ এই জয় তুলে নিয়ে লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান কিছুটা কমিয়েছে লস ব্লাঙ্কোসরা। ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। ৩৩ মিনিটে প্রথম গোল পেয়ে এগিয়ে যায় অ্যাটলেটিকো মাদ্রিদ। আদেমোলা লুকম্যানের গোলে লিড নেয় সফরকারীরা।
২৫ জুলাই, ২০২৬
আমেরিকায় ‘ভয়ংকর অপরাধে’ আটক ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ
যুক্তরাষ্ট্রের জননিরাপত্তা রক্ষার জন্য ‘ভয়ংকর অপরাধী’ হিসেবে ১০ বাংলাদেশির ছবি, নাম ও পরিচয় প্রকাশ করেছে দেশটির গৃহসুরক্ষা বিভাগ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছিল। দেশজুড়ে অভিযান চালিয়ে অভিবাসন ও শুল্ক প্রহরী সংস্থা গত এক বছরে প্রায় চার লাখ নথিপত্রহীন বা অবৈধ অভিবাসীকে আটক করেছে। এর মধ্যে ৫৬ হাজারের বিরুদ্ধে অতীতে গুরুতর অপরাধের রেকর্ড রয়েছে এবং তারা সাজা শেষে মুক্তি পেয়েছিলেন।
২৫ জুলাই, ২০২৬
মুরাদনগর থানার নতুন ওসি মো. মাসরুরুল হক
কুমিল্লার মুরাদনগর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ মাসরুরুল হক। সম্প্রতি তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্বভার গ্রহণ করেন। তার আগমনে এলাকাবাসীর মধ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয়রা। নতুন ওসি মোঃ মাসরুরুল হক তার দায়িত্ব গ্রহণের পরই থানার কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে কাজ শুরু করেছেন।
২৫ জুলাই, ২০২৬