"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)

ইউরোপ যাওয়ার পথে ১৮ জন বাংলাদেশিসহ ২২ অভিবাসী নিহত
আন্তর্জাতিক

ইউরোপ যাওয়ার পথে ১৮ জন বাংলাদেশিসহ ২২ অভিবাসী নিহত

উত্তর আফ্রিকা থেকে ইউরোপ যাওয়ার পথে গ্রিসের উপকূলে একটি রাবারের নৌকায় অন্তত ২২ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। নৌকা থেকে জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিরা এ তথ্য জানিয়েছেন। নিহতদের মধ্যে ১৮ জন বাংলাদেশি বলে জানা গেছে। শুক্রবার গ্রিসের কোস্ট গার্ড জানায়, ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত ও উপকূলীয় রক্ষা বাহিনীর একটি জাহাজ গ্রিসের বৃহত্তম দ্বীপ ক্রিটের কাছ থেকে ২৬ জনকে উদ্ধার করেছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন নারী ও একটি শিশুও রয়েছে।

২৫ জুলাই, ২০২৬

পাইলট উদ্ধারে অভিযানে ব্যাপক হামলার মুখে মার্কিন যুদ্ধবিমান-হেলিকপ্টার
আন্তর্জাতিক

পাইলট উদ্ধারে অভিযানে ব্যাপক হামলার মুখে মার্কিন যুদ্ধবিমান-হেলিকপ্টার

মার্কিন দুই কর্মকর্তার বরাতে সিবিএস নিউজ জানিয়েছে, উদ্ধার অভিযানের সময় ইরানি বাহিনীর হামলার মুখে পড়ে একটি মার্কিন যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার। অভিযানে অংশ নেওয়া একটি ‘এ-১০ ওয়ারথগ’ যুদ্ধবিমান লক্ষ্য করে হামলা চালানো হলে পাইলট বাধ্য হয়ে সাগরে ঝাঁপ দেন। পরে তাকে উদ্ধার করা সম্ভব হয়। এ ছাড়া অভিযানে থাকা দুটি মার্কিন হেলিকপ্টারের একটিতে ছোট অস্ত্র দিয়ে গুলি চালানো হয়। এতে হেলিকপ্টারটির কয়েকজন ক্রু আহত হন। তবে সেটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে।

২৫ জুলাই, ২০২৬

প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমার শ্যুটিং শুরু করলেন নুহাশ হুমায়ূন
বিনোদন

প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমার শ্যুটিং শুরু করলেন নুহাশ হুমায়ূন

২০২১ সালে তাইওয়ান ফিল্ম কমিশন থেকে উল্লেখযোগ্য তহবিল পাওয়ার পাশাপাশি সিনেমাটি ভারতের ফিল্ম বাজার, কানের মার্শে দ্যু ফিল্ম এবং লোকার্নো চলচ্চিত্র উৎসবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম থেকে অনুদান ও সহায়তা অর্জন করে। ‘মুভিং বাংলাদেশ’-এর গল্প আবর্তিত হয়েছে এক বাইক রাইডারের সংগ্রাম, স্বপ্ন ও জীবনযুদ্ধকে কেন্দ্র করে। নির্মাতা নুহাশ হুমায়ূন জানিয়েছেন, এটি শুধু ব্যক্তিগত সংগ্রামের গল্প নয়; বরং সমসাময়িক বাস্তবতা, তরুণ প্রজন্মের লড়াই এবং সমাজের নানা দিকও এতে উঠে আসবে।

২৫ জুলাই, ২০২৬

সতর্কবার্তা উপেক্ষা করে সৌদি আরবের তেলক্ষেত্রে হামলা
আন্তর্জাতিক

সতর্কবার্তা উপেক্ষা করে সৌদি আরবের তেলক্ষেত্রে হামলা

সৌদি আরবের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তেলক্ষেত্রে আঘাত হানার আগেই দেশটির এয়ার ডিফেন্স সিস্টেম ড্রোনগুলো ধ্বংস করতে সক্ষম হয়। ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলা শুরুর পর থেকে টানা ৯ দিন ধরে যুক্তরাষ্ট্রের মিত্র আরব দেশগুলোতে অবস্থিত মার্কিন সেনাঘাঁটি, সামরিক স্থাপনা ও তেল অবকাঠামোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। এই সময়ের মধ্যে শায়েবাহ তেলক্ষেত্রকে লক্ষ্য করে এটি চতুর্থ হামলার ঘটনা। এর আগে তিনবার একই তেলক্ষেত্রে হামলার চেষ্টা করা হয়।

২৫ জুলাই, ২০২৬

গণভোট নিয়ে এনসিপি নেতারা অর্ধেক বুঝে কথা বলছেন: আইনমন্ত্রী
জাতীয়

গণভোট নিয়ে এনসিপি নেতারা অর্ধেক বুঝে কথা বলছেন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী বলেন, 'এনসিপির নেতারা গণভোট নিয়ে যেসব বক্তব্য দিচ্ছেন, তা তারা না বুঝেই দিচ্ছেন। তারা অর্ধেক বুঝেছেন। আমরা তাদের এই বক্তব্যের জবাব জাতীয় সংসদে দেব। তাদের বক্তব্য সঠিক নয়।' তিনি আরও বলেন, 'বিএনপি জুলাই সনদকে শ্রদ্ধা করে এবং সেই সনদের আলোকে পথ চলতে চায়। ইমোশন ও আইন—দুটোকে একসঙ্গে নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।' ৫ আগস্ট পরবর্তী সময়ের মামলাজট প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, 'এ বিষয়ে সব পক্ষের সঙ্গে আলোচনা করে মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।'

২৫ জুলাই, ২০২৬

বিদ্যুৎকেন্দ্রে হামলা হলে পুরো অঞ্চলের জ্বালানি খাতে পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরানের
আন্তর্জাতিক

বিদ্যুৎকেন্দ্রে হামলা হলে পুরো অঞ্চলের জ্বালানি খাতে পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরানের

এই মন্তব্য এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুঁশিয়ারের পরিপ্রেক্ষিতে। ট্রাম্প ইরানকে ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন, অন্যথায় দেশের জ্বালানি অবকাঠামো ধ্বংসের হুমকি দেন। শনিবার রাতে ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে উল্লেখ করেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রণালী পুরোপুরি না খুলে দিলে যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা চালাবে, যা শুরু হবে দেশের সবচেয়ে বড় কেন্দ্র থেকে।

২৫ জুলাই, ২০২৬

২৫০০ টাকা করে প্রত্যেক নাগরিককে ‘বৈশাখী ভাতা’ দেওয়া নিয়ে যা জানা গেল
ফ্যাক্টচেক

২৫০০ টাকা করে প্রত্যেক নাগরিককে ‘বৈশাখী ভাতা’ দেওয়া নিয়ে যা জানা গেল

সম্প্রতি সময়ে সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি স্টাটাসের মাধ্যমে দাবি করা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান পহেলা বৈশাখ উপলক্ষে প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা ‘বৈশাখী বোনাস’ প্রদান করছেন। দাবিতে আরও উল্লেখ করা হয়, একটি নির্দিষ্ট আবেদন লিংকে রেজিস্ট্রেশন করার মাত্র ২ মিনিটের মধ্যেই এই অর্থ পাওয়া যাবে।

২৫ জুলাই, ২০২৬

ভূমিকম্পের ৯০ সেকেন্ড আগে সতর্কতা দিবে ‘ভুবন’: তরুণ উদ্ভাবকে নতুন আশার আলো
বিজ্ঞান ও প্রযুক্তি

ভূমিকম্পের ৯০ সেকেন্ড আগে সতর্কতা দিবে ‘ভুবন’: তরুণ উদ্ভাবকে নতুন আশার আলো

বাংলাদেশে ঘন ঘন ভূমিকম্পের আশঙ্কার মধ্যে বড় ধরনের ক্ষয়ক্ষতি কমাতে অভিনব এক ডিভাইস উদ্ভাবন করেছেন তরুণ শিক্ষার্থী ইব্রাহিম মোল্লা। তার তৈরি ‘ভুবন’ নামের এই যন্ত্রটি ভূমিকম্প শুরু হওয়ার ২০ থেকে ৯০ সেকেন্ড আগেই সতর্ক সংকেত দিতে সক্ষম, যা দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

২৫ জুলাই, ২০২৬

বগুড়া-৬ উপনির্বাচন: ‘ধানের শীষে জাল ভোট’ দাবির ভিডিও অপপ্রচার—যা জানাল বাংলাফ্যাক্ট
ফ্যাক্টচেক

বগুড়া-৬ উপনির্বাচন: ‘ধানের শীষে জাল ভোট’ দাবির ভিডিও অপপ্রচার—যা জানাল বাংলাফ্যাক্ট

বগুড়া-৬ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। ভিডিওটিতে ‘ধানের শীষ’ প্রতীকে জাল ভোট দেওয়ার অভিযোগ তুলে প্রচারণা চালানো হলেও, বিষয়টি যাচাই করে অপপ্রচার হিসেবে চিহ্নিত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’।

২৫ জুলাই, ২০২৬

সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব
অর্থনীতি

সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব

প্রস্তাব অনুযায়ী, বর্তমান দামের সঙ্গে ৪১০ টাকা যোগ হয়ে প্রতি সিলিন্ডারের মূল্য ১ হাজার ২৩৫ টাকা নির্ধারণের আবেদন করা হয়েছে। রাষ্ট্রীয় কোম্পানিটির দাবি, বেসরকারি এলপিজির তুলনায় তাদের গ্যাসের দাম কম হওয়ায় বাজারে ক্রসফিলিংয়ের ঘটনা ঘটছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং ব্যয় সমন্বয়ের লক্ষ্যে দাম বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ এলপি গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হোসেন ভুঁইয়া।

২৫ জুলাই, ২০২৬


শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী